নবীন নিউজ ডেস্ক ০২ ডিসেম্বার ২০২৪ ০২:২৬ পি.এম
ছবি- সংগৃহীত।
ফুটবল ম্যাচে রেফারির একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে আফ্রিকার দেশ গিনিতে। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর এনজেরেকরে গত রোববার মর্মান্তিক এ ঘটনা ঘটে।
গণমাধ্যমের খবর অনুযায়ী, গিনির প্রেসিডেন্ট মামাদি দোম্বুয়ার উদ্দেশ্যে একটি টুর্নামেন্ট আয়োজিত হয়। টুর্নামেন্টের একটি ম্যাচ দেখতে স্টেডিয়ামে ভিড় জমান ফুটবলপ্রেমীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ম্যাচ চলাকালীন একটি বিতর্কিত সিদ্ধান্ত নেন রেফারি। সেখান থেকে সংঘাতে জড়িয়ে পড়েন দুই দলের সমর্থকরা। খেলা চলাকালীনই মাঠে নেমে তারা বিক্ষোভ দেখাতে থাকেন। সেখান থেকেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই দলের সদস্যরা।
ভয়াবহ সংঘাতের বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, প্রচুর মানুষের দেহ বিভিন্ন স্থানে ছড়িয়ে রয়েছে। অনেকেই প্রাণভয়ে ছোটাছুটি করছেন।
জানা গেছে, মাঠে তুমুল অশান্তির পরে স্থানীয় থানায় গিয়ে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। তারপর থেকেই স্টেডিয়াম চত্বর থেকে উদ্ধার হতে থাকে একের পর এক লাশ। স্থানীয় হাসপাতালগুলোতে উপচে পড়ছে মৃতদেহ। মর্গ ভর্তি হয়ে যাওয়ায় মেঝেতেই মৃতদেহ পড়ে রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন চিকিৎসক বলেন, ‘হাসপাতালের যেখানেই চোখ যায়, কেবল লাশ আর লাশ। অনেক লাশ করিডরের মেঝেতেও পড়ে আছে। মর্গ পুরোপুরি ভরে গেছে।
২০২১ সালে জোর করে গিনির ক্ষমতা দখল করেছিলেন সামরিক শাসক মামাদি। তিনি নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেছিলেন। পরে আন্তর্জাতিক বিরোধিতায় ক্ষমতা ফেরত দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আগামী বছর মামাদি প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে দাঁড়াবেন বলে জানিয়েছেন। এই রাজনৈতিক অস্থিরতার মাঝে ফুটবল খেলাকে কেন্দ্র করে হল সংঘর্ষ।
সূত্র: এএফপি
নবীন নিউজ/পি
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ