নবীন নিউজ ডেস্ক ০৩ অক্টোবার ২০২৪ ১১:৪৬ এ.এম
সংগৃহীত ছবি
বর্তমান সময়ে মোবাইল ফোন ছাড়া যেন চলেই না। প্রায় সব বয়সীরা মোবাইল ফোন ব্যবহার করেন। অনেকেই অতিরিক্ত এই যন্ত্রটি ব্যবহার করেন। অনেকেই মনে করেন অতিরিক্ত মোবাইল ফোনের ব্যবহার ব্রেন ক্যানসারের কারণ। এই বিষয়টি নিয়ে গবেষণা চালিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও)। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে উঠে এসেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষকদের দেয়া তথ্য।
গবেষকরা মোবাইল ফোন ব্যবহারের ফলে ক্যানসার হওয়ার বিষয়টি নিয়ে জানান, একজন মানুষ ক্যানসার হবে কিনা তার সঙ্গে মোবাইল ফোনের সরাসরি সম্পর্ক নেই। এমনকি অতিরিক্ত সময় ফোন ব্যবহারের কারণেও ব্রেন ক্যানসার হয় না।
অস্ট্রেলিয়ান রেডিয়েশন প্রোটেকশন অ্যান্ড নিউক্লিয়ার সেফটি এজেন্সি (অর্পানসা)-এর নেতৃত্বে ৫ হাজারের বেশি কেস নিয়ে গবেষণা করা হয়। সেই এজেন্সির প্রধান লেখক কেন ক্যারিপিডিস একটি রিলিজে বলেন, আমরা এই পরীক্ষার পর যে সিদ্ধান্তে এসে পৌঁছেছি সেটা হল, মোবাইল ফোন মস্তিষ্কের ক্যানসার বা মাথা ও ঘাড়ের ক্যানসারের কারণ নয়। মোবাইল ফোনের ব্যবহার বেড়াই চলেছে সেই তুলনায় বলা যায় ব্রেন ক্যানসারের হার স্থিতিশীল রয়েছে।
এই পর্যালোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন গবেষকরা। কারণ, দীর্ঘ বছর ধরে মোবাইল ফোনের মতো বেতার প্রযুক্তি ডিভাইসের পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে মানুষের মনে ভাবনা আছে। প্রচলিত ধারণা অনুযায়ী রেডিও-ফ্রিকোয়েন্সি ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন নির্গত করে, যা রেডিও তরঙ্গ নামেও পরিচিত। বেশিরভাগ মানুষ মনে করেন রেডিও ফ্রিকোয়েন্সির জন্যই ব্রেন ক্যানসার হয়। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসার (আইএআরসি) ২০১১ সালে রেডিও ফ্রিকোয়েন্সি এবং ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ডকে সম্ভাব্য কার্সিনোজেন হিসাবে মনোনীত করেছিল।
এই গবেষণার জন্য ৫ হাজার ৬০ জনের উপর পরীক্ষা চালান । ২০১১ সালে যখন আইএআরসি রেডিও-ফ্রিকোয়েন্সি এবং ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ডকে সম্ভবত কার্সিনোজেনিক হিসাবে বলেছিল তখন মোবাইল ফোনের ব্যবহার করা এবং না ব্যবহার করা ব্যক্তিদের বিষয়টিও উঠে আসে। পরবর্তীতে দেখা যায় যদি কোনো ব্যক্তি ১০ বছর ধরেও মোবাইল ফোন ব্যবহার করেন তার পরেও ক্যানসারের ঝুঁকি তৈরি হয় না। গবেষণায় আরও দেখা গিয়েছে, কয়েক দশক ধরে মোবাইল ফোন-সহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বেড়ে চললেও সে তুলনায় ব্রেন ক্যানসার সংখ্যা বৃদ্ধি পায়নি।
নবীন নিউজ/পি
সপ্তাহে ১৫০ মিনিটের যে অভ্যাস ডায়াবেটিস থেকে রক্ষা করবে
স্বাস্থ্যের ডিজির সঙ্গে অশোভন আচরণের দায়ে ডা. ধনদেবকে অব্যাহতি
কোভিডের চেয়েও ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু
সকালের কিছু ভুল অভ্যাসেই বাড়তে পারে হার্টের ঝুঁকি
মুখ ও গলায় এই ৫ লক্ষণ হলে সতর্ক থাকুন, হতে পারে কিডনি সমস্যা
শরীরের যে ১০ লক্ষণ ক্যানসারের ইঙ্গিত দেয়
‘অপারেশনের ভয়ে’ হাসপাতালের ১০ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু
বিশ্বজুড়ে দ্বিগুণ হতে পারে লিভার ক্যান্সার
আজ থেকে কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস চিকিৎসকরা
তরমুজের বিচি খেলে কী হয় জানেন?
ইফতারে স্যালাইন খাচ্ছেন, জানেন কী হয়?
দেশে প্রথমবার জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত, আক্রান্ত ৫ জন
দূষিত বায়ু বাড়াচ্ছে অটিজমের ঝুঁকি
ভোরে ঘুম থেকে উঠলে হতে পারে যেসব ক্ষতি
লিভারের ক্ষতি করে যে ৩ পানীয়
ব্রেস্ট ক্যানসার শনাক্ত করার সঠিক পদ্ধতি
সকালে কলা খাওয়ার উপকারিতা জানেন?
ফুসফুসের ক্যানসারের লক্ষণ ও সাধারণ চিকিৎসা
শিশু রোগীদের ক্যানসারের ওষুধ ফ্রিতে প্রদানের ঘোষণা ডব্লিউএইচও’র
ওষুধের দাম নির্ধারণ কোম্পানির হাতে, ঠুঁটো জগন্নাথ অধিদপ্তর
নস্টালজিয়া নামের এক রোগ যেভাবে এখন একটি আবেগের নাম
ত্বকের উজ্জলতা ধরে রাখতে প্রতিদিন কত গ্লাস পানি পান করা জরুরি?
যেসব লক্ষণে হতে পারে ব্রেস্ট ক্যান্সার
পচে যাচ্ছে দীপংকরের পা, খোঁজ নিচ্ছে না কেউ!
মানসিক রোগের শারীরিক লক্ষণ
শ্বেতী রোগ কেন হয়, এটি কি নিরাময়যোগ্য অসুখ?
প্রতিদিন চিয়া সিড খাওয়া কি ভালো?
শিশুর নাক ডাকা কোনও রোগের লক্ষণ নয়তো!
অনবরত হাঁচি থেকে মুক্তি পেতে
কথায় কথায় বুকজ্বালা