নবীন নিউজ, ডেস্ক ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:৩৩ পি.এম
মোবাইলের মাধ্যমে আর্থিক সেবা (এমএফএস) বা মোবাইল ব্যাংকিংয়ে গত ডিসেম্বরে ১ লাখ ৬৪ হাজার ৭৪০ কোটি টাকা লেনদেন হয়েছে। প্রতিদিনের গড় হিসাবে যা ৫ হাজার ৪৯১ কোটি টাকা। দেশে এমএফএস সেবা চালুর পর এত বেশি লেনদেন আর কোনও মাসেই হয়নি। এর আগে একক মাসে নভেম্বরে ১ লাখ ৫৬ হাজার ৭৮৮ কোটি টাকা লেনদেন হয়েছিল; যা ছিল এতদিন সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
খাতসংশ্লিষ্টরা বলছেন, লেনদেনে সহজলভ্যতা ও গ্রাহকের চাহিদানুযায়ী নতুন নতুন সেবায় শহর থেকে গ্রামে সর্বত্রই এমএফএস সার্ভিস দেশের মানুষের কাছে লেনদেনের জনপ্রিয় মাধ্যম হয়ে উঠছে। গ্রাহকদের ডিজিটাল লেনদেনে আস্থা ও অভ্যাস তৈরি হওয়ায় এই সার্ভিস দিনে দিনে বাড়ছে। এমএফএস এখন আর সেন্ড মানি ও ক্যাশ আউট সার্ভিসের মধ্যে নেই।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে এমএফএসের মাধ্যমে আগের বছরের তুলনায় লেনদেন বেড়েছে প্রায় ৩ লাখ ৮৪ হাজার কোটি টাকা বা ২৮.৪২ শতাংশ। ২০২৪ সালে এমএফএসের মাধ্যমে লেনদেন হয়েছে ১৭ লাখ ৩৭ হাজার কোটি টাকা, যা ২০২৩ সালে ছিল ১৩ লাখ ৫২ হাজার কোটি টাকা।
এছাড়া ২০২৪ সালের ডিসেম্বর শেষে এমএফএস অ্যাকাউন্টের পরিমাণ দাঁড়িয়েছে ২৩.৮৬ কোটি। ২০২৩ সালের ডিসেম্বরে এ সংখ্যা ছিল ২২.০৪ কোটি। অর্থাৎ এক বছরের ব্যবধানে ১ কোটি ৮২ লাখ অ্যকাউন্টধারী বেড়েছে।
সাধারণ গ্রাহকের পাশাপাশি এমএফসের মাধ্যমে উদ্যোক্তা এজেন্টের সংখ্যাও ২০২৪ সালের ডিসেম্বর শেষে বেড়ে দাঁড়িয়েছে ১৮.২৮ লাখে। ২০২৩ সালের ডিসেম্বরে এই সংখ্যা ছিল ১৭.২৪ লাখ।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২০২৪ সালের জুন থেকে এমএফএসে লেনদেন ক্রমেই বাড়ছে। এমএফএসে জুনে ১.২২ লাখ কোটি টাকা, আগস্টে ১.৩৭ লাখ কোটি টাকা, সেপ্টেম্বরে ১.৪৫ লাখ কোটি টাকা, অক্টোবরে ১.৫৪ লাখ কোটি টাকা, নভেম্বরে ১.৫৬ লাখ কোটি টাকা ও ডিসেম্বরে এযাবতকালে এক মাসে সর্বোচ্চ ১.৬৪ লাখ কোটি টাকা লেনদেন হয়েছে।
দেশে এমএফএসের যাত্রা শুরু হয় ২০১১ সালে ডাচ-বাংলা ব্যাংকের রকেট-এর মাধ্যমে। পরে ব্র্যাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে এমএফএস সেবা চালু করে বিকাশ। পরবর্তীতে আরও অনেক ব্যাংক এ সেবা এনেছে। বর্তমানে তেরোটি প্রতিষ্ঠান এই সেবা দিচ্ছে। সেগুলো হলো: রকেট, বিকাশ, মাইক্যাশ, ইসলামী ব্যাংক এমক্যাশ, ট্রাস্ট আজিয়াটা পে (ট্যাপ), ফার্স্টক্যাশ, উপায়, ওকে ওয়ালেট, রূপালী ব্যাংক, টেলিক্যাশ, ইসলামিক ওয়ালেট, মেঘনা পে ও নগদ।
বাংলাদেশ ব্যাংকের নিয়োগ করা নগদের প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদার, ‘বর্তমানে প্রতিদিন এমএফএসের মাধ্যমে প্রায় ৫ হাজার কোটি টাকা লেনদেন হচ্ছে। আমি মনে করি, আগামী দুই বছরের মধ্যে প্রতিদিন ১০ হাজার কোটি টাকা লেনদেন হবে।’
তিনি বলেন, ‘এমএফএসের মাধ্যমে লেনদেনের ধরনে অনেক পরিবর্তন এসেছে। এখন এমএফএসের সঙ্গে অনেক ব্যাংক ও মার্চেন্ট যুক্ত হয়েছে। মুদি দোকান, মাছের দোকান ও ছোট ছোট ফুড সেলারদের এই সার্ভিসে পুরোপুরি আনতে পারলে লেনদেন আরও অনেক বাড়বে।’
নবীন নিউজ/জেড
অন্যান্য শিল্পের তুলনায় এআই নিয়ে বেশি উদ্বিগ্ন আমেরিকানরা
সাইবার হামলার শিকার ডাকসুর ছাত্রদল-শিবিরের প্রার্থীরা
আইফোন ব্যবহারকারীদের জন্য আসছে দুঃসংবাদ
ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি
মানসিক অসুস্থতা বাড়াতে পারে চ্যাটজিপিটি
বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে স্টারলিংকের কাজ শুরু
সিক্স-জি ইন্টারনেট যুগে কেমন হবে বিশ্ব?
সাত দিনে ৭৭ মিনিট বিঘ্ন হবে বাংলাদেশ স্যাটেলাইটের সেবা
একেবারে বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ
বিশ্বজুড়ে ফেসবুকে হঠাৎ বিভ্রাট
যুক্তরাষ্ট্রে ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
ভারত থেকে ব্যান্ডউইথ আমদানি কমালো সরকার
ফেসবুকে যেসব পোস্ট করলে হতে পারে জেল
ফেসবুকে যেসব পোস্ট করলে হতে পারে জেল
ভারতের ব্যান্ডউইথ আমদানি সীমিত করল বিটিআরসি
এখন থেকে ফেসবুক লাইভ ভিডিও সংরক্ষণ করা যাবে ৩০ দিন
মোবাইল অপারেটরদের নতুন করে তরঙ্গ বরাদ্দ দেবে বিটিআরসি
ফোনের ব্যাক কভারে টাকা রাখলে হতে পারে যেসব বিপদ
উন্নত এআই চ্যাটবট পরিষেবাগুলো বিনামূল্যে প্রদান করবে বাইডু
ই-সিম বাংলাদেশে পিছিয়ে কেন?
মোবাইল ব্যাংকিংয়ে ইতিহাসে সর্বোচ্চ লেনদেন
পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক বিশাল গ্রহাণু, ধ্বংস হতে পারে যে শহর
রিল-শর্টসে মস্তিষ্কে কী ঘটছে, জানেন?
চীনা এআই সুনামিতে লণ্ডভণ্ড বিশ্ব প্রযুক্তি
হোয়াটসঅ্যাপে ইসরাইলি স্পাইওয়্যারের নজরদারি!
কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সৌরঝড়ের পূর্বাভাস: গবেষণার নতুন দিগন্ত
হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করবেন যেভাবে
পৃথিবীর দিকে ধেয়ে আসছে অ্যাস্টারয়েড, ২০৩২ সালে আঘাত হানার আশঙ্কা
আজ পাসওয়ার্ড পরিবর্তন করার দিন
বিশাল ফিউশন গবেষণা কেন্দ্র তৈরি করছে চীন, দাবি রিপোর্টে