নবীন নিউজ, ডেস্ক ০৭ সেপ্টেম্বার ২০২৪ ০৯:৫২ এ.এম
অফিসে এমন অনেক সহকর্মী পাবেন যারা বসের কাছে ভালো হতে গিয়ে অযৌক্তিকভাবে অন্যদের সম্পর্কে বিভিন্ন তথ্য সরবরাহ করতে থাকেন। এতে তিনি নিজেকে একপ্রকার মেরুদণ্ডহীন প্রাণী হিসেবে উপস্থাপন করেন। সাধারণত অফিসের সহকর্মীরা দল, উপদল, ক্ষুদ্র দল বা একক দলে বিভক্ত হয়ে থাকেন। তারপরেও একসঙ্গে চা পান, লাঞ্চ গ্রহন, একে অন্যের জন্মদিন পালন সবই করেন; থাকে না শুধু পারষ্পারিক বিশ্বাস আর শ্রদ্ধা।
ভাষাতাত্ত্বিক কলিম খান ও রবি চক্রবর্তীর মতে, অফিস পলিটিক্স অনেকের মেরুদণ্ড নিয়ে যায়।
যোগাযোগ বিশেষজ্ঞরা বলেন, অফিস পলিটিক্স কর্মীর মর্যাদাবোধ ভুলিয়ে দেয়। এবং শেষ পর্যন্ত পরিচয়হীন করে তুলে। এই অবস্থা থেকে নিজেকে বাঁচাতে নির্মোহ বোঝাপড়া প্রয়োজন। কেননা চাকরিটা আপনার সংসারের আয়ের উৎস। এটা সামাজিক কারণে দরকার, অর্থনৈতিক কারণে আরও বেশি দরকার। আবার বেঁচে থাকা এমনটি টিকে থাকার জন্যও দরকার চাকরি। তাই পরিস্থিতি থেকে পালানোর চেষ্টা না করে ইতিবাচকভাবে মোকাবিলা করা প্রয়োজন।
‘টাইমস জব’ এর প্রতিবেদনে বলা হয়েছে, অফিস পলিটিক্স মোকাবিলায় আপনার বুদ্ধি ব্যবহার করতে হবে। সতর্ক থেকে অফিসের আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক যোগাযোগগুলো পর্যবেক্ষণ করা জরুরি। অফিস পলিটিক্স মোকাবিলায় গুরুত্বপূর্ণ উপায় হতে পারে ভালো নেটওয়ার্কিং বা যোগাযোগ। তবে এর অর্থ এই নয় যে অবাঞ্ছিত যোগাযোগে জড়িত হওয়া। সবশেষে মনে রাখতে হবে আন্তরিকতা এবং কঠোর পরিশ্রমের বিকল্প নেই।
আপনি যদি আপনার দায়িত্ব আন্তরিকতা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সম্পাদন করেন— অফিস পলিটিক্স আপনার ক্ষতি করতে পারবে না। যারা ক্ষতি করতে পারে, এমন সহকর্মীদের সঙ্গে নেটওয়ার্কিং বা যোগাযোগেও আন্তরিকতার প্রকাশ ঘটাতে হবে।
নবীন নিউজ/জেড
স্ত্রীর কথা শুনে চলা পুরুষের রোগের ঝুঁকি কম থাকে
ঋতু বদলের সঙ্গে সঙ্গে রং বদলাতে পারে যে শিয়াল
‘শয়তানের নিশ্বাস’ বা ‘ডেভিলস ব্রেথ’ কতটা ভয়াবহ
প্রেমের টানে মানুষের রেকর্ডকে হার মানিয়েছে তিমি
বিশ্বের সবচেয়ে ‘বিপজ্জনক পাখি’, হত্যা করতে পারে মানুষকেও
যেসব পেশাজীবীদের মধ্যে ডিভোর্সের হার বেশি
সোনারগাঁ লোকজ উৎসব পানামনগর, যেখানে মিলবে গ্রামীন ছোঁয়া…
প্রপোজের পর পছন্দের মানুষ রাজি হলে উত্তম, না হলেও বা ক্ষতি কী!
যে কাঠের মূল্য প্রতি কেজি ৮ লাখ টাকা!
যে রাজনৈতিক বিরোধ থেকে ‘এক-এগারো’
যেসব ভুলের কারণে পাসপোর্ট অফিস থেকে ফিরে আসতে হতে পারে
স্বাদুপানির মাছের ২৪ শতাংশ বিলুপ্তির ঝুঁকিতে
ডিভোর্স: কেমন আছেন ঢাকার একক মায়েরা
ফায়ার সার্ভিসের গাড়ির রঙ লাল কেন?
মোনালিসার ছবি এত ভুবন বিখ্যাত হওয়ার কারণ কী?
প্রিয়জনকে ঝুড়িভরা ফুল উপহার দেওয়ার দিন আজ
১৭ বছর পর্যন্ত ক্ষোভ মনে পুষে রাখতে পারে কাক!
আজ থেকে জেন বিটা প্রজন্ম শুরু
জেন জি’র যুগ শেষ, আসছে জেন বিটা
৯ মস্তিষ্কের অধিকারী অক্টোপাসের জ্ঞানের রহস্য উন্মোচনে বিজ্ঞানীরা
আগুনের দেশ আজারবাইজান
পাখির সঙ্গে সংঘর্ষে কীভাবে বিমান বিধ্বস্ত হয়?
কে এই সান্তা ক্লজ, কেন তিনি লাল পোশাক পরেন?
ব্ল্যাকহোল কি সত্যিই বাষ্পীভূত হয়?
নার্সারি ওয়েব মাকড়সা কেন স্ত্রীকে বেঁধে রাখে?
১৫০০ বছরের মৃতদের নগরী, যেখানে রয়েছে ৬০ লাখ কবর!
এই ক্যাফেতে ৫ সেকেন্ড নাচলেই কফি ফ্রি!
দেড় লাখ টাকায় সোনার চা, রূপার কাপ ফ্রি
সমুদ্রের ৭,৯০০ মিটার গভীরতায় আবিষ্কার হলো শিকারি অ্যামফিপড
বাজেটের মধ্যেই ঘুরে আসুন বিশ্বের ৫ দেশে