মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

পানির নিচে আমনের ক্ষেত, ডুবেছে কৃষকের স্বপ্নও

নবীন নিউজ, ডেস্ক ১৭ আগষ্ট ২০২৪ ০৩:৩৮ পি.এম

সংগৃহীত ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় গত কয়েক দিনের টানা বৃষ্টিতে কোথাও হাঁটু পানি আবার কোথাও কোমর সমান পানি। ডুবে আছে ফসলি জমি। এছাড়া চলতি মৌসুমে রোপণের জন্য তৈরি করা আমনের বীজতলাও ডুবে গেছে। তাতেই কৃষকের কপালে চিন্তার ভাঁজ।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, চলতি মৌসুমে আমন চাষকে কেন্দ্র করে প্রায় ৫৯০০ হেক্টর জমিতে আমনের চাষ হওয়ার কথা। যার কারণে কৃষকরা প্রায় ১২০ হেক্টর জমিতে আমনের বীজতলা তৈরি করে। কিন্তু টানা বৃষ্টিতে আমনের বীজতলা ডুবে যাওয়ায় অধিকাংশ বীজতলা নষ্ট হয়ে যায়। যার কারণে লক্ষ্যমাত্রা আমনের ধান উৎপাদন সম্ভব হবে না।

উপজেলার বিভিন্ন ইউনিয়নে দেখা যায়, টানা বৃষ্টিতে বেশিরভাগ ফসলি জমিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। বেশিরভাগ চারা পচে নষ্ট হয়ে গেছে। নতুন করে বীজতলা তৈরির সময় না থাকায় জমি অনাবাদি থাকার শঙ্কা তৈরি হয়েছে।

উপজেলা সৈয়দপুর ইউনিয়নের নুর আবছার নামের এক কৃষক বলেন, তিনবার বীজতলা করার চেষ্টা করেছি, কিন্তু বর্ষার পানিতে ডুবে গেছে। আমাদের ফসলি জমি মনে হয় এবার পড়ে থাকবে। সৈয়দপুর ইউনিয়নের মধ্যে প্রতিবছর বর্ষায় একই চিত্র থাকে। কারণ বেশ কয়েক বছর ধরে সৈয়দপুর ইউনিয়নের স্লুইসগেট নষ্ট হয়ে পড়ে আছে। যার কারণে একটু বৃষ্টি হলেই পানি জমে যায়। ফসলের ব্যাপক ক্ষতি হয়। স্লুইসগেট যতদিন ঠিক হবে না ততদিন কৃষকরাই ক্ষতিগ্রস্ত হবে। কৃষি অফিস থেকে আমাদের সহযোগিতা না করলে চলতে পারব না।

আমিন হোসেন নামের আরেক কৃষক বলেন, টানা বৃষ্টির কারণে কয়েকবার আমনের বীজতলা ডুবে যাওয়ায় বীজতলা নষ্ট হয়ে গেছে। যার কারণে এবার আমনের চাষ করা সম্ভব হবে না।

সীতাকুণ্ড উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুল্লাহ বলেন, চলতি আমন মৌসুমে উপজেলায় প্রায় ৫৯০০ হেক্টর জমিতে চাষ হওয়ার কথা। এই আমন চাষকে কেন্দ্র করে প্রায় ১২০ হেক্টর জমিতে বীজতলা তৈরি করা হয়। কিন্তু টানা বৃষ্টির কারণে বীজতলাগুলো ডুবে যাওয়ার কারণে কয়েকটি ইউনিয়নের আমনের বীজতলা নষ্ট হয়ে গেছে। কোথাও কোথাও একেবারে পচে গেছে। যার কারণে অনেক আমন চাষের জন্য রাখা জমি অনাবাদি হয়ে পড়ে থাকবে। অনাবাদি জমিগুলোতে যেন আগাম কৃষকরা সবজি চাষ করে।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা