নবীন নিউজ, ডেস্ক ০৯ মার্চ ২০২৫ ১২:৫৭ পি.এম
চট্টগ্রাম থেকে ঢাকা, সিলেট, কক্সবাজার এবং ময়মনসিংহের পথে চলাচলকারী ১৫টি ট্রেনের মধ্যে নয়টির চলাচলের সময় পরিবর্তন হচ্ছে।
রোববার (৯ মার্চ) সংশ্লিষ্ট কর্মকর্তারা গণমাধ্যমকে এ তথ্য জানান।
তারা জানান, সোমবার থেকে পূর্ব রেলের এসব আন্তঃনগর ট্রেন নতুন সূচিতে চলবে। নতুন ওয়ার্কিং টাইম টেবিল-৫৪ অনুযায়ী ট্রেন ছাড়া ও গন্তব্যে পৌঁছার সময়ে কিছুটা কম-বেশি করা হয়েছে।
নতুন সূচি অনুসারে, আন্তঃনগর ট্রেন সুবর্ণ এক্সপ্রেস চট্টগ্রাম থেকে সাড়ে ৭টার বদলে সকাল ৭টায় ঢাকার উদ্দেশ্যে ছাড়বে। একই ট্রেন ঢাকা থেকে আগের সূচি অনুযায়ী বিকাল সাড়ে ৪টায় ছাড়বে।
পূর্ব রেলের জিএম মো. সবুক্তগীন বলেন, ১০ মার্চ (সোমবার) থেকে নতুন টাইম টেবল অনুযায়ী ট্রেন চলাচল করবে। এতে কিছু ট্রেনের সময়সূচিতে সামান্য পরিবর্তন এসেছে।
পূর্ব রেলের বিভাগীয় রেল ব্যবস্থাপক এবিএম কামরুজ্জামান বলেন, নতুন সূচিতে সোমবার থেকে ট্রেন চলাচল করবে। এজন্য টিকেট বিক্রিও সে হিসাবে করা হয়েছে। কয়েক বছর পর পর ট্রেনের সিডিউল নতুন করে করা হয় থাকে। এত করে ট্রেন ছাড়া ও পৌঁছার সময়ে পরিবর্তন করা হয়ে থাকে।
রেলের এক কর্মকর্তা জানান, অনেক ট্রেনের সময়সূচিতে পরিবর্তন না হলেও সেসব ট্রেন তুলনামূলকভাবে কম বা বেশি সময়ে গন্তব্যে পৌঁছুবে।
পূর্ব রেলের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, চট্টগ্রাম থেকে সিলেট, ঢাকা, ময়মনসিংহ ও কক্সবাজারের পথে মোট ১৫টি আন্তঃনগর ট্রেন চলাচল করে থাকে। এর মধ্যে ৯টি ট্রেনের চলাচলের সময়সূচিতে কিছুটা হেরফের হয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ১ ডিসেম্বর সবশেষ পূর্ব রেলের সময় সূচির পরিবর্তন করা হয়েছিল।
নবীন নিউজ/ জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা