নবীন নিউজ ডেস্ক ১৫ আগষ্ট ২০২৪ ১০:৩১ এ.এম
সংগৃহীত ছবি
পাবনার ফরিদপুরে বুক জোড়া লাগানো যমজ কন্যা শিশুর জন্ম দিয়েছেন এক প্রসূতি। বুধবার (১৪ আগস্ট) ফরিদপুরে গোপালনগরের লাইফ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ওই শিশুদের জন্ম হয়। বর্তমানে শিশু ও তাদের মা সুস্থ রয়েছে।
প্রসূতি মায়ের নাম আরজিনা (২৮)। তিনি আটঘরিয়া উপজেলার রাজাপুর গ্রামের কৃষক সিফাত আলীর স্ত্রী। আরজিনার আরও তিনটি সন্তান রয়েছে।
জানা যায়, বুধবার চিকিৎসক ডলি রানী বর্মন ও ডা. আসিফ মাহমুদের টিম অস্ত্রোপচারের মাধ্যমে যমজ শিশুগুলোর জন্ম দেন। শিশু দুটির উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দিয়েছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মনজুর রহমান।
ওই শিশুদের মা আরজিনা জানান, তিনি কয়েকবার আল্ট্রাসনোগ্রাফি করেছেন। চিকিৎসক আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে যমজ সন্তানের কথা বললেও জোড়া লাগানোর শিশু কথা কখনও বলেননি।
যমজ শিশুর বাবা সিফাত আলী বলেন, ‘আমি খুবই দরিদ্র, কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করি। এই জোড়া লাগানো শিশুর চিকিৎসা করানোর মতো সামর্থ্য আমার নেই। যদি আমার দেশের কোনো হৃদয়বান ব্যক্তি বা প্রতিষ্ঠান চিকিৎসায় সহযোগিতা করেন তাহলে আমার ওই অবুঝ শিশু দুটির জীবন বেঁচে যেতে পারে।’
লাইফ কেয়ার হাসপাতালের মালিক মো. আসাদুজ্জামান বলেন, ‘আমার হাসপাতালে এই প্রথম কোনো জোড়া লাগানো শিশুর জন্ম হয়েছে।’
এ দিকে জোড়া লাগানো শিশুর জন্মের খবর শুনে হাজারো মানুষ দেখতে হাসপাতালে ভিড় করছেন। দেখতে আসা রুমা নামে এক স্কুলশিক্ষিকা বলেন, ‘ফরিদপুরে এর আগে এ ধরনের কোনো জোড়া লাগানো শিশুর জন্ম হয়নি, তাই লোকজন দেখতে ভিড় করছেন।’
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা