নবীন নিউজ ডেস্ক ১৪ জুলাই ২০২৪ ০১:৪৫ পি.এম
সংগৃহীত ছবি
বর্ষাকালে সংক্রমণের ঝুঁকি সবচেয়ে বেশি। বৃষ্টির দিনেই সবচেয়ে বেশি ভুগতে হয় পেট খারাপ, সর্দি-কাশিতে। তাই তো বাজার থেকে কেনা শাকসবজি রান্নার সময় একটু বেশিই সতর্ক থাকতে হয়। শাকসবজির ক্ষেত্রে সবসময় বলা হয় যে, ভাল করে ধুয়ে রান্না করা উচিত।
তবে, এমন বেশ কিছু স্বাস্থ্যকর খাবার রয়েছে, যা এই মৌসুমে একেবারেই খাওয়া উচিত নয়। সেগুলো কী-কী, দেখে নিন।
বর্ষায় শাক এড়িয়ে চলাই ভাল
বর্ষাকাল শাক খাবেন না। শাকে ফাইবার, ভিটামিন রয়েছে। কিন্তু তাও বর্ষায় শাক খেলে ফুড পয়জন হতে পারে। পাতার ভিতর ব্যাকটেরিয়া জন্মাতে পারে। ঠিকমতো পরিষ্কার করে রান্না না করা হলে ক্ষতি আপনারই।
ফুলকপি, বাঁধাকপি, ব্রকোলির মতো সবজি শীতকালের ফসল হলেও এখন বাজারে সারাবছর পাওয়া যায়।
তবু বর্ষাকালে এগুলো না খাওয়াই ভাল। আর্দ্রতার পরিমাণ বেড়ে গিয়ে এই সবজিতে ব্যাকটেরিয়া জন্মায়।
আলু, পেঁয়াজ, আদা, রসুনের মতো খাবার সারাবছর খেতে হয়। কিন্তু বর্ষায় গাজর, মুলো, বিটরুটের মতো মাটির নীচের সবজি বর্ষায় খাবেন না। এই সবজি বর্ষায় দ্রুত পচে যায়।
অঙ্কুরিত ছোলা, মুগ কলাই স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। কিন্তু বর্ষাকালে এগুলো খাবেন না। আর্দ্রতা বেশি থাকার কারণে এসব খাবারে ই.কোলি, স্যালমনেলার মতো ব্যাকটেরিয়া জন্মায়। এতে পেটের সমস্যা দেখা দেয়।
বর্ষাকালে এড়িয়ে চলুন মাশরুম
বর্ষাকালে মাশরুমের তৈরি খাবার খাবেন না। এই মৌসুমে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যায়। এতে মাশরুমেও ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি পায়। এই সময় মাশরুম খেলে পেটের সমস্যা হতে পারে।
শাক এড়িয়ে চলার পাশাপাশি বর্ষাকালে ধনে পাতা, পুদিনা পাতার মতো ভেষজ উপাদান এড়িয়ে চলুন। এসব পাতাতেও ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটে। তাই মৌসুমে এগুলো খেতে পেট খারাপ হতে পারে।
সূত্র : টাইমস অফ ইন্ডিয়া, টিভি নাইন বাংলা
নবীন নিউজ/পি
শীতে সুস্থ থাকার সহজ ৭ উপায়
কম খরচে ঘুরে আসতে পারেন যেসব দেশে
যে শহরে ২ ঘণ্টার বেশি ফোন ব্যবহার মানা
সফল মানুষেরা রাতে যে কাজগুলো করেন
তরমুজের বিচি খেলে কী হয় জানেন?
রোজায় ইফতার-সেহরিতে কী খাবেন, কী খাবেন না
ছিনতাইকারীর হাত থেকে বাঁচবেন যেভাবে
যে উপায়ে বাজার করলে টাকা বাঁচবে
গরমে দীর্ঘ সময় ভাত ভালো রাখার সহজ উপায়
সকালে কাঁচা ছোলা খাওয়ার উপকারিতা
পরকীয়া সম্পর্ক নারীরাই বেশি উপভোগ করেন!
চাকরিজীবী নারীরা ব্যাগে যা যা রাখতে পারেন
প্রেম-বিয়ের প্রস্তাবে হ্যাঁ বলার আগে নিজেকে এই ৩ প্রশ্ন করুন
খালি পেটে লেবু খেলে গ্যাস্ট্রিক বাড়ে?
সকালে কাঠবাদাম খাওয়ার ৭ উপকারিতা
তেলাপোকার দুধ নাকি সুপারফুড!
কালোজিরা ৭ রোগের মহৌষধ
তামাক ও ধূমপানের প্রভাব
গবেষণা বলছে কাজের ফাঁকে ঘুমানো অনেক উপকারী
অত্যন্ত বুদ্ধিমানরা যে ১১ ধরনের ব্যক্তিত্বের মানুষের সাথে মেলামেশা করতে চায় না
ফোন পানিতে পড়ে গেলে যা করবেন
জেনে নিন পুষ্টিতে ভরপুর পেঁয়াজকলি গুণাগুণ
ভালোবাসা দিবসে প্রেমিককে যেসব উপহার দিতে পারেন
আলু খেলে ওজন বাড়ে?
লাউ খাওয়ার ৫ উপকারিতা
যে কারণে শীতে ফ্রিজে রাখা দই স্বাস্থ্যকর নয়
ক্ষুধা নিয়ন্ত্রণে রাখবেন কিভাবে?
কম সুদর্শন পুরুষই স্ত্রীকে বেশি সুখী রাখে
যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল
পুরুষের তুলনায় নারীরা বেশি পরকীয়ায় জড়ান, কারণ জানলে অবাক হবেন