নবীন নিউজ, ডেস্ক ২৮ অক্টোবার ২০২৪ ১১:০২ এ.এম
সবজির দাম কিছুটা কমতে না কমতেই, নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে পেঁয়াজের বাজারে। তিন থেকে চার দিনের ব্যবধানে সব ধরণের পেঁয়াজের দাম বেড়েছে। দেশি জাতের পাশাপাশি আমদানি করা পেয়াজের দাম কেজি প্রতি বেড়েছে ২০ থেকে ২৫ টাকা পর্যন্ত। মানভেদে প্রতি কেজি দেশি পেঁয়াজ মিলছে ১৫০ থেকে ১৬০ টাকায়। আর আমদানি জাতের জন্য গুণতে হচ্ছে ১২০ থেকে ১২৫ টাকা। পর্যাপ্ত আমদানি সত্ত্বেও পণ্যটির মূল্যবৃদ্ধিতে ক্ষুদ্ধ ক্রেতারা।
সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবি’র হিসাবে, গত এক মাসে দেশি ও আমদানি করা পেঁয়াজের দাম গড়ে সর্বোচ্চ ১৪ শতাংশ বেড়েছে।
ভারত থেকে পেঁয়াজ আমদানি স্বাভাবিক থাকলেও হঠাৎ করে বন্দরে বেড়েছে দাম। ৪-৫ দিনে আগে ৮০ থেকে ৮৫ টাকা পেঁয়াজের পাইকারি মূল্য দাঁড়িয়েছে ৯৫ থেকে ১০০ টাকা কেজি। অন্যদিকে, মৌসুম শেষে কৃষকের ঘরে এখন পেঁয়াজের মজুত কম। ফলে বাজারে দেশি জাতের সরবরাহ কমেছে। যোগান কমে যাওয়ায় দাম বাড়ছে- এমন দাবি পাইকারি বিক্রেতাদের।
বৈরি আবহাওয়ার প্রভাব পড়েছে আবাদে। অতিবৃষ্টির কারণে নতুন পেঁয়াজ বপণ পিছিয়েছে। আগাম পেঁয়াজ বাজারে আসতে এখনও দেড় থেকে দুই মাস সময় লাগবে।
চড়তে শুরু করেছে আদা-রসুনের বাজারও। কেজি প্রতি ২৫ থেকে-৩০ টাকা দাম বৃদ্ধি পেয়ে দেশি জাত মিলছে ২৬০ আর আমদানি করা রসুনের জন্য গুণতে হবে ২৩০ টাকা কেজি। আর দেশি আদার জন্য দিতে হচ্ছে ৫০০ টাকা। যদিও আমদানি করা চায়না আদা মিলছে ৩০০ টাকায়।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন