নবীন নিউজ, ডেস্ক ০১ নভেম্বার ২০২৪ ১১:৫৭ এ.এম
রাজধানীর সবজির বাজারে স্বস্তি ফিরতে শুরু করেছে। যদিও আলু ও পেঁয়াজের দাম নিয়ে নাকাল ক্রেতারা। বলছেন, এবার নজর ফেরাতে হবে এই ২ নিত্যপণ্যের আড়তে। দোকানিরা আশাবাদী, আগামী শীতকালীন সবজির যোগান বাড়ার সাথে সাথে, আরও কমে আসবে দাম। ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৪৫ টাকায়।
বাজার ঘুরে দেখা গেছে, চল্লিশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, পটল, ঢেঁড়স, বরবটি। প্রতি পিস ফুলকপি-পাতাকপির দাম হাকা হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা। ২ সপ্তাহের ব্যবধানে অন্যান্য সজির দামও কমেছে কেজিতে অন্তত ২০ টাকা।
আগাম শীতকালীন সবজির মধ্যে শিমের দাম বেশ চড়া। সিমের স্বাদ পেতে হলে কেজিতে গুণতে হবে ১০০ থেকে ১৩০ টাকা। আর গোল বেগুন দাম পড়বে ১২০ থেকে ১৩০ টাকা।
বাজারে আলুর কেজি ৬০ টাকা। আর দেশি পেঁয়াজ ১৩৫ টাকা। তবে মহল্লার দোকানে দাম আরও একটু বেশি। পেঁয়াজ ও আলুর আড়তে নজর বাড়ানোর তাগিদ দিচ্ছেন ক্রেতারা।
যোগান বাড়ায় মাছের দাম কিছুটা কমেছে। রুই-কাতলার কেজি তিনশ থেকে সোয়া ৩০০ টাকা। দেড়শ টাকায় বিক্রি হচ্ছে তেলাপিয়া ও পাঙ্গাস।
ডিমের আড়তে কিছুটা স্বস্তি ফিরেছে। ক্রেতারা বলছেন, ডিমের ডজন ১৪৫ টাকা থেকে আরও কিছুটা কমা উচিত।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন