নবীন নিউজ ডেস্ক ০৫ জুলাই ২০২৪ ১২:০৭ পি.এম
সংগৃহীত ছবি
রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে অধ্যক্ষ অধ্যাপক ড. মো. মোহসীন কবীরের ছেলের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হবে রাজধানী অফিসার্স ক্লাবে।
শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যা ৭টায় এ অনুষ্ঠানে অংশ নিতে কলেজটির কর্মচারীদের জন্য বাধ্যতামূলক ৫০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার এমন একটি বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এরপর চলছে নানা আলোচনা-সমালোচনা।
গত ২৪ জুনের প্রধান সহকারী মামুনের স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, ‘আগামী ১২ জুলাই সন্ধ্যা ৭টায় নগরীর বেইলি রোডস্থ অফিসার্স ক্লাবে অধ্যক্ষ মহোদয়ের পুত্রের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এই আয়োজনে আপনি নিমন্ত্রিত। এ উপলক্ষ্যে সকল কর্মচারীকে শুভেচ্ছা উপহার হিসেবে বাধ্যতামূলকভাবে ৫০০ টাকা কলেজের ক্যাশ অফিসার মো. আবুল হোসেনের নিকট আগামী ৫ জুলাইয়ের মধ্যে জমাদানের জন্য অনুরোধ করা হলো।’
এ বিষয়ে জানতে চাইলে কলেজ অধ্যক্ষ অধ্যাপক ড. মো. মোহসীন কবীর জানান, ছেলে ছেলের বিবাহোত্তর সংবর্ধনায় ও তারিখ সব ঠিক আছে। তবে কর্মচারীদের ফি সংক্রান্ত কোনো তথ্যের বিষয়ে তাকে জানানো হয়নি। যে বা যারা এ ধরনের নোটিশ দিয়েছে, তিনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।
অধ্যাপক মোহসীন কবীর বলেন, আমার ছেলের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে আমি কলেজ সংশ্লিষ্ট অনেক অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। বিশেষ করে আমার কর্মচারীদের আমি অনুষ্ঠানে উপস্থিত থাকতে বিশেষভাবে অনুরোধ জানিয়েছি। তারা আমার ছেলের অনুষ্ঠানে এসে আনন্দ-উল্লাস করবেন। আমন্ত্রিত সবাইকে খালি হাতে আসতে অনুরোধ করেছি।
ভাইরাল নোটিশে কর্মচারীদের বাধ্যতামূলক ৫০০ টাকা ফির বিষয়টি অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, এমন নোটিশের বিষয়ে আমাকে কোনো তথ্য জানানো হয়নি। আমি যাদের আমন্ত্রণ জানিয়েছে, তাদের কার্ড ও মুখে দাওয়াত করেছি। যে বা যারা এ ধরনের নোটিশ দিয়েছে, তাদের আমি কারণ দর্শনোর নোটিশ দেব।
বিয়ের দাওয়াতের ওই নোটিশে স্বাক্ষর করেছেন প্রধান সহকারী মামুন। এ বিষয়ে মন্তব্য জানতে তাকে ফোন দিলেও পাওয়া যায়নি।
নবীন নিউজ/পি
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
এইচএসসিতে সিরাজগঞ্জের ৭ কলেজে পাস করেনি কেউ
এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট
বিশ্ববিদ্যালয়ে বৈষম্যের শিকার ৪২ শতাংশ শিক্ষার্থী
৩ দফা দাবিতে মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, ১২ ঘণ্টার আলটিমেটাম
ভিকারুননিসায় হিজাব পরায় ২২ শিক্ষার্থীকে বের করে দিলেন শিক্ষিকা
‘কলিজা খুলে ফেলব’ -শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও ডিসিকে বিএনপির সাবেক এমপির হুমকি
৪ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস
তদন্তে মায়ের অসুস্থতার প্রমাণ মেলেনি, পরীক্ষা নেওয়া হবে না আলোচিত আনিসার
১৬ বছর পর মাদ্রাসায় ফিরছে বৃত্তি পরীক্ষা
যুক্তরাষ্ট্রের ২৫ বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রস্তাব পেলেন বাংলাদেশের মীম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনকালে হলের ১৩ শিক্ষার্থী আটক
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর পোশাক নিয়ে উত্ত্যক্ত করা কর্মচারী আটক
বুটেক্সে ভর্তি পরীক্ষার দিনে বন্ধ থাকবে ক্যাম্পাসের ইন্টারনেট
ঢাবি ছাত্রদল নেতার উদ্যোগে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা
হামলার ঘটনায় ছাত্রদল জড়িত, অভিযোগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বিভিন্ন ধরনের ভাতা
রাবি শিক্ষার্থীদের অবরোধ, রাজশাহীর সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ
আরও ২৯ প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ
স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটার আদেশ বাতিল
প্রাথমিকে তৃতীয় ধাপে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা
স্কুল ভর্তিতে কোটা পাবেন জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের সন্তানরা
আজ থেকে ৪০ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে‘জয় বাংলা’ লেখার সময় আটক ছাত্রলীগ কর্মী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলেন স্থানীয় লোকজন
বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত
হল থেকে ছাত্রলীগ সভাপতিসহ আজীবন বহিষ্কার ৪ জন, স্থায়ী বহিষ্কার ৪২
১৯ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি