নবীন নিউজ, ডেস্ক ০৮ সেপ্টেম্বার ২০২৫ ১২:০৫ পি.এম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করা হয়।
এর আগে জাকসু নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসার এ কে এম রাশিদুল আলম বলেছেন, যেকোনো প্রকার নিরাপত্তা ঝুঁকি এড়াতে আমরা দেশপ্রেমিক সেনাবাহিনীর সহযোগিতা পাওয়ার জন্য তাদের মোতায়েনের অনুরোধ জানিয়েছি। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী মোতায়েনের আবেদন করা হয়েছে।
দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন ঘিরে জমে উঠেছে উৎসবমুখর পরিবেশ ক্যাম্পাসে।
সোমবার (৮ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অমর্ত্য রায় এ রিট আবেদন দায়ের করেন। চলতি সপ্তাহে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ রিট আবেদনটির শুনানি হওয়ার কথা রয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যায়, বিভিন্ন পদে ১৭৯ জন প্রতিদ্বন্দ্বিতার জন্য চূড়ান্ত অনুমোদন পেয়েছেন, যার মধ্যে ১০ জন সহ-সভাপতি (ভিপি) ও ৯ জন সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী।
বিশ্ববিদ্যালয়টির পুরাতন প্রশাসনিক ভবনের সিনেট হলে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম রশিদুল আলম এ তথ্য জানান। এ সময় কমিশনের অপর সদস্য অধ্যাপক মাফরুহি সাত্তার ও অধ্যাপক ড. খ. লুৎফুল এলাহী উপস্থিত ছিলেন।
চূড়ান্তপ্রার্থী তালিকায় দেখা যায়, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ৯ জন, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক পদে ৬ জন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ৮ জন, সাংস্কৃতিক সম্পাদক পদে ৮ জন, সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে ৮ জন, নাট্য সম্পাদক পদে ৫ জন এবং ক্রীড়া সম্পাদক পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এছাড়া সহ-ক্রীড়া সম্পাদক (নারী ও পুরুষ) পদে ৬ জন করে, তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক পদে ৭ জন, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক পদে ৮ জন, সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক (নারী ও পুরুষ) পদে ৭ জন, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক পদে ৭ জন এবং পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার জন্য চূড়ান্ত হয়েছেন।
ইতোমধ্যে নারী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত ৩টি নির্বাহী সদস্য পদের জন্য ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং পুরুষ শিক্ষার্থীদের জন্য ৩টি নির্বাহী সদস্য পদের জন্য ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ নির্বাচনে মোট ৪৬ জন নারী প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে জিএস পদের জন্য দুই প্রার্থী রয়েছেন।
নির্বাচনি তফসিল অনুসারে, আজ ২৯ আগস্ট থেকে আগামী ৯ সেপ্টেম্বর মধ্যরাত পর্যন্ত প্রচারণা চলবে। এরপর ভোটগ্রহণ হবে ১১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
এইচএসসিতে সিরাজগঞ্জের ৭ কলেজে পাস করেনি কেউ
এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট
বিশ্ববিদ্যালয়ে বৈষম্যের শিকার ৪২ শতাংশ শিক্ষার্থী
৩ দফা দাবিতে মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, ১২ ঘণ্টার আলটিমেটাম
ভিকারুননিসায় হিজাব পরায় ২২ শিক্ষার্থীকে বের করে দিলেন শিক্ষিকা
‘কলিজা খুলে ফেলব’ -শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও ডিসিকে বিএনপির সাবেক এমপির হুমকি
৪ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস
তদন্তে মায়ের অসুস্থতার প্রমাণ মেলেনি, পরীক্ষা নেওয়া হবে না আলোচিত আনিসার
১৬ বছর পর মাদ্রাসায় ফিরছে বৃত্তি পরীক্ষা
যুক্তরাষ্ট্রের ২৫ বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রস্তাব পেলেন বাংলাদেশের মীম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনকালে হলের ১৩ শিক্ষার্থী আটক
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর পোশাক নিয়ে উত্ত্যক্ত করা কর্মচারী আটক
বুটেক্সে ভর্তি পরীক্ষার দিনে বন্ধ থাকবে ক্যাম্পাসের ইন্টারনেট
ঢাবি ছাত্রদল নেতার উদ্যোগে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা
হামলার ঘটনায় ছাত্রদল জড়িত, অভিযোগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বিভিন্ন ধরনের ভাতা
রাবি শিক্ষার্থীদের অবরোধ, রাজশাহীর সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ
আরও ২৯ প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ
স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটার আদেশ বাতিল
প্রাথমিকে তৃতীয় ধাপে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা
স্কুল ভর্তিতে কোটা পাবেন জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের সন্তানরা
আজ থেকে ৪০ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে‘জয় বাংলা’ লেখার সময় আটক ছাত্রলীগ কর্মী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলেন স্থানীয় লোকজন
বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত
হল থেকে ছাত্রলীগ সভাপতিসহ আজীবন বহিষ্কার ৪ জন, স্থায়ী বহিষ্কার ৪২
১৯ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি