বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
লাইফস্টাইল

মানুষের সাথে আচরণ নিয়ে কোরআনের তিন নির্দেশনা

নবীন নিউজ, ডেস্ক ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ০৯:৫৬ এ.এম

মানুষের একটি ভালো কথা যেমন একজনের মন জয় করে নিতে পারে, তেমনি একটু খারাপ বা অশোভন আচরণ মানুষের মনে কষ্ট আসে। সৃষ্টির শ্রেষ্ঠ হিসেবে আমাদের উচিৎ সর্বদা মানুষের সঙ্গে ভালোভাবে কথা বলা। 

সুরা আরাফের একটি আয়াতের মাধ্যমে আল্লাহ সুবাহানাহু ওয়া তাআলা মানুষের সাথে আচরণের ব্যাপারে নবিজিকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তিনটি নির্দেশনা দিয়েছেন। নির্দেশনা সব মুসলমানের জন্যই প্রযোজ্য।
সূরা আরাফের ১৯৯ ও ২০০ নং আয়াতে আল্লাহ বলেন,ক্ষমাশীলতা অবলম্বন কর, সত্য-সঠিক কাজের আদেশ দাও আর মূর্খদের এড়িয়ে চল। আর যদি শয়তানের পক্ষ হতে কোন প্ররোচনা তোমাকে প্ররোচিত কর, তবে তুমি আল্লাহর আশ্রয় চাও। নিশ্চয় তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। 
এ আয়াতে আচরণের ব্যাপারে তিনটি নির্দেশনা স্পষ্ট,
১. ক্ষমাশীল হওয়া 
২. সৎ কাজের আদেশ দেওয়া
৩. মূর্খদের এড়িয়ে চলা

১. ক্ষমাশীলতার নীতি অবলম্বন করা
মানুষের সাথে আচরণের ক্ষেত্রে ক্ষমাশীলতার নীতি অবলম্বন করতে হবে। উদার হতে হবে এবং ভুল-ত্রæটি ক্ষমা করে দিতে হবে। 
সহজ আচরণ করতে হবে। কেউ মন্দ আচরণ করলে বা জুলুম করলেও বিপরীতে মন্দ আচরণ না করে, প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেওয়ার চেষ্টা করতে হবে।
এটা শরিয়তের বিধান হলেও মানুষকে ততটুকু শরিয়ত অনুসরণ করতেই বাধ্য করা উচিত যতটুকু সহজভাবে করা যায়। শরিয়ত পালনে সুউচ্চমান রক্ষা করার ব্যাপারে জবরদস্তি করার সুযোগ নেই।

২. সৎ কাজের আদেশ দেওয়া
কখনো মানুষের মন্দ আচরণের বদলায় প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দিতে হবে, পাশাপাশি তাদেরকে সৎকাজের আদেশ দিতে হবে। রূঢ় আচরণ না করে কোমল ভাষায় বোঝাতে হবে। কেউ কেউ হয়তো এভাবে সংশোধিত হবে।

৩. মুর্খদের এড়িয়ে চলা
তৃতীয় নির্দেশ হচ্ছে, মূর্খদের এড়িয়ে চলা। মুর্খদেরকে উপদেশ দিয়েও লাভ হয় না, তাদের কাছ থেকে দূরে থাকাই উত্তম।

খারাপ আচরণের প্রতিশোধ না নিয়ে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার এবং কোমলতার সাথে উপদেশ দেওয়ার পরও কোনো মূর্খ যদি মন্দ আচরণ করে যেতেই থাকে, তাহলে তার সঙ্গ ত্যাগ করতে হবে। নিজের আচরণ খারাপ না করে এ ধরনের মানুষদের এড়িয়ে যেতে হবে। অযথা তর্ক করারও দরকার নেই।

খেয়াল রাখতে হবে শয়তানের ধোঁকায় বিষয়ে। শয়তানের ধোঁকায় বিভ্রান্ত হওয়া যাবে না। সূরায় এর পরের আয়াতে আল্লাহ শয়তানের প্ররোচনায় প্ররোচিত না হতে নির্দেশ দিয়েছেন। কেউ যখন খারাপ আচরণ করে তখন শয়তান তাকে আরো,উত্তেজিত করে তোলে। তখন শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে, উত্তেজিত হওয়া যাবে না।

সুন্দর ব্যবহারের কারণে যে মুখটি প্রিয় হয়,অসুন্দর ব্যবহার করায় একই মুখ অপ্রিয় হয়ে যায়। তাই সবার সঙ্গে সুন্দর আচরণ ও সুন্দর ব্যবহার করতে হবে। সুন্দর আচরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়, পরকালে পাওয়া যায় অনন্ত সুখের জান্নাত। 
 

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

শীতে সুস্থ থাকার সহজ ৭ উপায়

news image

কম খরচে ঘুরে আসতে পারেন যেসব দেশে

news image

যে শহরে ২ ঘণ্টার বেশি ফোন ব্যবহার মানা

news image

সফল মানুষেরা রাতে যে কাজগুলো করেন

news image

তরমুজের বিচি খেলে কী হয় জানেন?

news image

রোজায় ইফতার-সেহরিতে কী খাবেন, কী খাবেন না

news image

ছিনতাইকারীর হাত থেকে বাঁচবেন যেভাবে

news image

যে উপায়ে বাজার করলে টাকা বাঁচবে

news image

গরমে দীর্ঘ সময় ভাত ভালো রাখার সহজ উপায়

news image

সকালে কাঁচা ছোলা খাওয়ার উপকারিতা

news image

পরকীয়া সম্পর্ক নারীরাই বেশি উপভোগ করেন!

news image

চাকরিজীবী নারীরা ব্যাগে যা যা রাখতে পারেন

news image

প্রেম-বিয়ের প্রস্তাবে হ্যাঁ বলার আগে নিজেকে এই ৩ প্রশ্ন করুন

news image

খালি পেটে লেবু খেলে গ্যাস্ট্রিক বাড়ে?

news image

সকালে কাঠবাদাম খাওয়ার ৭ উপকারিতা

news image

তেলাপোকার দুধ নাকি সুপারফুড!

news image

কালোজিরা ৭ রোগের মহৌষধ

news image

তামাক ও ধূমপানের প্রভাব

news image

গবেষণা বলছে কাজের ফাঁকে ঘুমানো অনেক উপকারী

news image

অত্যন্ত বুদ্ধিমানরা যে ১১ ধরনের ব্যক্তিত্বের মানুষের সাথে মেলামেশা করতে চায় না

news image

ফোন পানিতে পড়ে গেলে যা করবেন

news image

জেনে নিন পুষ্টিতে ভরপুর পেঁয়াজকলি গুণাগুণ

news image

ভালোবাসা দিবসে প্রেমিককে যেসব উপহার দিতে পারেন

news image

আলু খেলে ওজন বাড়ে?

news image

লাউ খাওয়ার ৫ উপকারিতা

news image

যে কারণে শীতে ফ্রিজে রাখা দই স্বাস্থ্যকর নয়

news image

ক্ষুধা নিয়ন্ত্রণে রাখবেন কিভাবে?

news image

কম সুদর্শন পুরুষই স্ত্রীকে বেশি সুখী রাখে

news image

যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল

news image

পুরুষের তুলনায় নারীরা বেশি পরকীয়ায় জড়ান, কারণ জানলে অবাক হবেন