নবীন নিউজ ডেস্ক ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ০১:১৫ পি.এম
সংগৃহীত ছবি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অধ্যাপক আহসান উল্লাহ বলেছেন, দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত দেশ গড়তে কোরআনের শাসন কায়েম করতে হবে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) আনোয়ারা-কর্ণফুলীর সর্বস্তরের দায়িত্বশীল সম্মেলন ও চট্টগ্রাম-১৩ আসনের প্রার্থী পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জনগণ জামায়াতে ইসলামীকে ভোট দিতে চায়। তাই জনগণের আশা পূরণে ৩শ আসনে নমিনি ঘোষণা করা হয়েছে যা আর কেনো দল পারবে না।
অন্যান্য দলে প্রার্থী ঘোষণার পর থেকে মারামারি, খুনোখুনি শুরু করে দিবে কারণ এটাই তাদের দলের চরিত্র। কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামী একমাত্র আল্লাহর আইন কায়েম করতে চায়, কারো বাপের আইন বা স্বামীর আইন নয়।
বিশেষ অতিথির বক্তব্য কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য জাফর সাদেক বলেন, ‘আগামীর সংসদ হবে ইসলাম এবং কুরআন-সুন্নাহ'র সংসদ। কোনো নাচগানের সংসদ হবে না। কারণ সবার শাসন দেখা শেষ, তারা কেউ জনগণকে মুক্তি দিতে পারেনি। বাংলাদেশের জনগণ এখন জামায়াতে ইসলামীর দিকে তাকিয়ে আছে। ’
চট্টগ্রাম দক্ষিণ জেলার জামায়াতে ইসলামীর আমীর আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও আনোয়ারা উপজেলার সেক্রেটারি আবুল হাসান খোকার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন দক্ষিণ জেলা কর্মপরিষদের সদস্য ইসমাইল হক্কানি, আনোয়ারার সাবেক আমীর মাস্টার মনসুর আলী, দক্ষিণ জেলার সহকারি সেক্রেটারি এডভোকেট আবু নাছের, ইসলামি ছাত্রশিবির চট্টগ্রাম পশ্চিমের সভাপতি আব্দুর রহিম, আনোয়ারা জামায়াতের আমীর বীর মুক্তিযোদ্ধা মাস্টার এমএ গণি, কর্ণফুলীর আমীর মনিরুল আবছার, সেক্রেটারি নুরুদ্দিন জাহাঙ্গীর, বাইতুলমাল এডভোকেট মো. হারুন, জুইদন্ডি আমির সায়্যেদ আতিক জামালী, হাইলধর বশিরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বখতিয়ার মাহমুদ প্রমুখ।
অনুষ্ঠানে অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরীকে চট্টগ্রাম-১৩ আসনের প্রার্থী হিসেবে পরিচিত করে দেওয়া হয়।
নবীন নিউজ/পি
চরমোনাই পীরের সম্মানে আসন ছাড়লো জামায়াত
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ
‘আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার’
অবশেষে এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা
“কারাগারে ভুল চিকিৎসার কারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু”
তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল
খালেদা জিয়া কবর থেকেও জাতিকে নেতৃত্ব দেবেন: প্রিন্স
“জুলাই যোদ্ধারা আমাদের উপর দায়িত্ব দিয়ে গেছে”
নির্বাচনের আগেই নিজেকে ‘এমপি নিশ্চিত’ করলেন জামায়াত প্রার্থী
৭১ সালেই তাদেরকে দেশের মানুষ দেখেছে : তারেক রহমান
১৭ বছর কে কোথায় ছিল আমরা দেখেছি
একই দিনে দুই ভোটের ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষিত হয়েছে: জামায়াত
ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ
শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের
মনোনয়ন নিয়ে বিরোধ জামায়াতেও!
বিএনপি মনোনীত প্রার্থী এরশাদের পরিস্থিতি স্থিতিশীল
বিএনপি প্রার্থী এরশাদ গুলিবিদ্ধের সময় যা হয়েছিল
২৩৭ আসনে এমপি প্রার্থীদের তালিকা দিলো বিএনপি
নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই: জামায়াত আমির
চলতি বছরে আ. লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মী গ্রেফতার
দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ: অজিত দোভাল
এনসিপির শাপলা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল ইসি
ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে জোট করবে বিএনপি
বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দেওয়া কর্মীর অ্যাকাউন্টে ৩৪১২ টাকা
এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ
নির্বাচনে বিএনপি জিতলে প্রধানমন্ত্রী কে হবেন?
৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি
করোনার মতো পিআর নামক ভাইরাস থেকে মুক্তি চাই
নির্বাচনে এনসিপি ১৫০ আসন পাবে, বিএনপি ৫০–১০০-এর বেশি পাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
‘বিএনপি কারও ওপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না’