নবীন নিউজ, ডেস্ক ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১১:২১ এ.এম
শেয়ারবাজারে মার্জিন ঋণসুবিধার নিয়মকানুন সংস্কারের সুপারিশ করেছে পুঁজিবাজার সংস্কারসংক্রান্ত টাস্কফোর্স। সুপারিশ অনুযায়ী, যেসব বিনিয়োগকারীর মোট বিনিয়োগ ১০ লাখ টাকার কম, তাদের মার্জিন ঋণসুবিধা বন্ধ রাখার প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে, যেসব বিনিয়োগকারীর কোনো নিয়মিত আয়ের উৎস নেই, তাদের জন্যও ঋণসুবিধা সীমিত রাখার কথা বলা হয়েছে।
গতকাল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) টাস্কফোর্সের সদস্যদের কাছ থেকে সুপারিশসংবলিত প্রাথমিক প্রতিবেদন গ্রহণ করেছে। এতে মার্জিন ঋণের আইনি কাঠামো সংস্কারের পাশাপাশি ঋণ প্রদানের ক্ষেত্রে কিছু শর্ত আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, শুধুমাত্র ১০ লাখ টাকার বেশি বিনিয়োগ থাকলেই হবে না, বরং সেকেন্ডারি বাজারে কমপক্ষে ছয় মাসের অভিজ্ঞতা থাকতে হবে। একই সঙ্গে, বিনিয়োগকারীর ঋণ সক্ষমতা যাচাই করা বাধ্যতামূলক করার সুপারিশ করা হয়েছে।
এছাড়া, যেসব শেয়ারের বিপরীতে ঋণসুবিধা দেওয়া হবে, তার একটি তালিকা প্রতিদিন স্টক এক্সচেঞ্জ থেকে প্রকাশ করার সুপারিশ করেছে টাস্কফোর্স। এ-শ্রেণির কোম্পানিগুলোর শেয়ার, যাদের মূল্য-আয় অনুপাত (পিই রেশিও) ৩০-এর বেশি নয়, সেগুলোকে ঋণযোগ্য শেয়ার হিসেবে বিবেচনা করার প্রস্তাব করা হয়েছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে পিই রেশিও ২০-এর মধ্যে সীমিত রাখার সুপারিশ করা হয়েছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ব্রোকারেজ হাউসের পাশাপাশি মার্চেন্ট ব্যাংকগুলোকেও আইন সংশোধনের মাধ্যমে ঋণদাতা প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে কোম্পানির উদ্যোক্তা-পরিচালক, প্লেসমেন্ট শেয়ারধারী এবং বিক্রয় নিষেধাজ্ঞার আওতায় থাকা শেয়ারগুলোকে ঋণসুবিধার বাইরে রাখার প্রস্তাব করা হয়েছে।
টাস্কফোর্সের একজন সদস্য দৈনিক আমার দেশকে জানান, ‘আমাদের সুপারিশগুলোর মূল লক্ষ্য হলো শেয়ারবাজারের স্থিতিশীলতা নিশ্চিত করা এবং বিনিয়োগকারীদের ঝুঁকি কমানো। বিশেষ করে, যেসব বিনিয়োগকারীর পর্যাপ্ত অভিজ্ঞতা নেই বা আর্থিক সক্ষমতা কম, তাদের জন্য ঋণসুবিধা সীমিত রাখাই হবে সবচেয়ে ভালো সিদ্ধান্ত।’
বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের কাছে টাস্কফোর্সের প্রতিবেদন হস্তান্তর করা হয়। এ সময় বিএসইসির অন্যান্য কমিশনার ও টাস্কফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিশ্লেষকদের মতে, এসব সুপারিশ কার্যকর হলে শেয়ারবাজারে ঋণ ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল হবে এবং বিনিয়োগকারীদের ঝুঁকি নিয়ন্ত্রণে থাকবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত বিএসইসি ও অন্যান্য নীতিনির্ধারকদের হাতে রয়েছে।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন