নবীন নিউজ, ডেস্ক ১৮ জানু ২০২৫ ০৮:১০ এ.এম
যুক্তরাষ্ট্রে জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক নিষিদ্ধের আইন বহাল রেখেছেন দেশটির সুপ্রিম কোর্ট। শুক্রবার (১৭ জানুয়ারি) এ বিষয়ে একটি রায় দিয়েছেন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত। স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে এ খবর প্রকাশ করা হয়েছে।
২০২২ সালে কংগ্রেসে ব্যাপক সমর্থন পেয়ে পাস হয় আইনটি। প্রেসিডেন্ট জো বাইডেন তা অনুমোদন করেন।
আইন অনুযায়ী, আগামী ১৯ জানুয়ারির মধ্যে চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের মালিকানাধীন টিকটককে যুক্তরাষ্ট্রে কোনো মার্কিন কোম্পানির কাছে বিক্রি করে দিতে হবে, অন্যথায় দেশটিতে অ্যাপটি বন্ধ করে দেয়া হবে।
তবে আইনটি স্থগিত রাখার অনুরোধ জানান নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি যুক্তি দেন, আগামী ২০ জানুয়ারি হোয়াইট হাউজের দায়িত্ব গ্রহণের পর এ বিষয়ে একটা ‘রাজনৈতিক সমাধানে’ পৌঁছাতে তাকে সময় দেয়া উচিত।
তবে সুপ্রিম কোর্ট ট্রাম্পের অনুরোধ রাখেননি। সর্বোচ্চ আদালতের বিচারপতিরা রায় দিয়েছেন যে, গত বছর কংগ্রেসে পাস হওয়া এবং প্রেসিডেন্ট জো বাইডেন স্বাক্ষরিত আইনটি সংবিধান লঙ্ঘন করেনি।
জাতীয় নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের উদ্বেগের প্রেক্ষাপটে আদালত জানায়, চীন দীর্ঘদিন ধরে মার্কিন ব্যক্তিদের তথ্য সংগ্রহ ও গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করছে। টিকটক ও বাইটড্যান্সের চ্যালেঞ্জের মুখে ডিসেম্বরে নিম্ন আদালতের রায়ও আইনটির পক্ষে ছিল।
এদিকে হোয়াইট হাউজের মুখপাত্র কারিন জ্যঁ-পিয়েরে জানিয়েছেন, আইন কার্যকরের বিষয়ে পরবর্তী প্রশাসন ব্যবস্থা নেবে। ডোনাল্ড ট্রাম্প আগামী সোমবার (২০ জানুয়ারি) প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন।
রিপাবলিকান নেতা মাইক ওয়াল্টজ বলেছেন, টিকটক নিষিদ্ধ না করে বিক্রির চুক্তির জন্য অতিরিক্ত সময় দেয়া হতে পারে। তবে নতুন প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে টিকটক পরিচালনার পরিকল্পনা করছে।
টিকটক বলেছে, যদি বিক্রির শেষ সময়সীমা বাড়ানো না হয় অ্যাপটি রোববার থেকে বন্ধ করার পরিকল্পনা রয়েছে। এ পরিস্থিতিতে গুগল, অ্যাপলসহ টিকটকের সেবা প্রদানকারী কোম্পানিগুলোর ভূমিকা অনিশ্চিত।
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অ্যাপসগুলোর মধ্যে অন্যতম টিকটক। চীনা কোম্পানির তৈরি এই অ্যাপস পশ্চিমা দেশগুলোতেও সমান জনপ্রিয়।
মার্কিন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ডাউনলোড হওয়া অ্যাপসগুলোর মধ্যে অন্যতম টিকটক। দেশটিতে টিকটকের ১৭ কোটির বেশি ব্যবহারকারী রয়েছেন।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ