নবীন নিউজ, ডেস্ক ২০ মে ২০২৪ ১১:৫৩ এ.এম
বলিউড ভাইজান সালমান খান বেশ কিছুদিন ধরে ভীষণ অশান্তিতে আছেন। তার বাড়ির সামনে গুলি চালিয়েছিল শত্রুরা। এ নিয়ে পরিবারের লোকজন কথা বললেও তিনি গণমাধ্যমকে এখন পর্যন্ত কিছুই জানাননি। এর আগে বেশ কয়েকবার তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে।
এদিকে ভারতজুড়ে চলছে গণতন্ত্রের উৎসব, মানে লোকসভা নির্বাচন। সাধারণ মানুষের পাশাপাশি শোবিজের তারকারা- সবাই নির্দিষ্ট দিনে ভোট দিচ্ছেন। আনন্দ করছেন একে অপরের সাথে। সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করে নিচ্ছেন সেই সব ছবি। শুধু তাই নয়, নির্বাচনের প্রচারও করছেন নিজের মতো করে। আগামীকাল (২০ মে) ভোট দেবেন বলিউড ভাইজান। আর সেটা নিয়েই, সোশ্যাল মিডিয়ায় অভিনব বার্তা দিলেন সালমান খান।
এ প্রসঙ্গে নিজের এক্স পোস্টে সালমান খান লিখেছেন, ‘আমি বছরের ৩৬৫ দিন শরীরচর্চা করি, যাই হয়ে যাক না কেন। আর এবার, আমি চর্চা করব নিজের অধিকার ভোটাধিকার। যাই হয়ে যাক না কেন। যা ইচ্ছা করুন, যে কোনো কাজেই ব্যস্ত থাকুন। কিন্তু নিজের ভোটটা দিন। ভারতমাতাকে বিব্রত করবেন না। ভারতমাতা কি জয়’। সোশ্যাল মিডিয়ায় অভিনব এই বার্তায় নেটিজেনরা প্রশংসা করেছেন সালমান খানকে।
বিভিন্ন সময়ে নিজের সিনেমার মধ্যে দিয়ে হোক বা বক্তব্যের মধ্যে দিয়ে, সালমান খান বারে বারেই দেশকে ভালোবাসার কথা বলেছেন। তার সিনেমাতেও থাকে সেই বার্তা।
গত মাসে সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে গুলি চলে। গুলি লাগে সালমানের ব্যালকনির একটি দেওয়ালেও। একই বাড়িতে থাকেন তার বাবা-মা। হামলার ঘটনার পরে সব দায় স্বীকার করেছিল বিষ্ণোই গ্যাং। এরই মধ্যে এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’