মঙ্গলবার ০২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

লোকসভা নির্বাচন চূড়ান্ত ফলাফলে কোন দল কত আসন পেল?

নবীন নিউজ, ডেস্ক ০৫ জুন ২০২৪ ১১:০৬ এ.এম

সংগৃহীত

ভারতের ১৮তম সাধারণ লোকসভা নির্বাচনের ৫৪৩টি আসনের চূড়ান্ত ও আনুষ্ঠানিক ফল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত ফল অনুযায়ী, গত দুই বারের মতো এবারও ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সবচেয়ে বেশি ২৪০টি আসন পেয়েছে। আর অপরদিকে দেশটির দ্বিতীয় প্রধান বিরোধী দল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস জয় পেয়েছে ৯৯টি আসনে।

সব আসনের ফলাফল ঘোষণা শেষে দেখা যাচ্ছে এবারের নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি।

তবে মোদির বিজেপির নেতৃত্বাধীন জোট ‘এনডিএ’ ২৯২টি আসন পেয়েছে। অপরদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ‘ইনডিয়া’ পেয়েছে ২৩৪টি আসন। অন্যান্য দলগুলো পেয়েছে বাকি ১৭টি আসন।

মঙ্গলবার (৫ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত তিনটার দিকে দেশটির নির্বাচন কমিশন ৫৪৩টি আসনের ফলাফল ঘোষণা করে।

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত ফল অনুযায়ী, ৫৪৩টি আসনের মধ্যে ২৪০টি আসনে জয় পেয়েছে ক্ষমতাসীন দল বিজেপি। ৯৯টি আসনে জয় পেয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস।

অন্য দলগুলোর মধ্যে সমাজবাদী পার্টি (এসপি) ৩৭টি, তৃণমূল কংগ্রেস ২৯টি, জনতা দল (জেডি-ইউ) ১২টি, ডিএমকে ২২টি, তেলেগু দেশম পার্টি (টিডিপি) ১৬, শিবসেনা (উদ্ভব) নয়টি, শিবসেনা (এসএইচএস) সাতটি, লোক জনশক্তি পার্টি (রাম বিলাস) পাঁচটি, সিপিআই (এম) চারটি ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপিএসপি) সাতটি আসনে জয় পেয়েছে।

এছাড়া আম আদমি পার্টি চারটি, ওয়াইএসআরসিপি চারটি, ঝাড়খন্ড মুক্তি মোর্চা (জেএমএম) তিনটি আসনে জয় পেয়েছে।

কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (সিপিআই), কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্ক্সিস্ট–লেনিনিস্ট) (লিবারেশন)–সিপিআই (এমএল) (এল), জনতা দল (জেডি-এস), জম্মু অ্যান্ড কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স (জেকেএন), রাষ্ট্রীয় লোক দল (আরএলডি), ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল) দুটি করে আসনে জয় পেয়েছে।

এইচএএম (এস), এজিপি, কেসি (এম), আরএসপি, এনসিপি (অজিত), ভিওটিপিপি, জেডপিএম, অকালি দল, আরএলটিপি, এসকেএম, এমডিএমকে, এএসপিকেআর, এআইএমআইএম, ইউপিপিএল, বিজেডি, আপনা দল, এজেএসইউপি, ভারত এপি একটি করে আসনে জয়লাভ করেছে। স্বতন্ত্র প্রার্থী জিতেছে ১০টি আসনে।

গত ১৯ এপ্রিল লোকসভা নির্বাচন শুরু হয়। সাত দফার এই নির্বাচন শেষ হয় ১ জুন। ভোট শেষ হওয়ার পরই শুরু হয় বুথফেরত জরিপের (এক্সিট পোল) ফলাফল প্রকাশ।

প্রতিটি বুথফেরত জরিপ আভাস দেয়, এ নির্বাচনে আবার জিততে চলেছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপির এনডিএ জোট। তবে এসব বুথফেরত জরিপের পূর্বাভাস নাকচ করে কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোট।

নরেন্দ্র মোদির দল এবার যে গত দুইবারের মতো পার্লামেন্টের নিম্নকক্ষে একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না তা ইতোমধ্যে নিশ্চিত হয়েছে।

সরকার গঠন করার জন্য বিজেপিকে তার জোট এনডিএর ওপর নির্ভর করতেই হচ্ছে। এদিকে কংগ্রেস নেতৃত্বাধীন জোট ‘ইন্ডিয়া’ সরকার গঠনের অন্য দলগুলোর সঙ্গে জোট করা যায় কি না সে বিষয়ে চেষ্টা করছে। এজন্য মোদির জোটসঙ্গী জনতা দল ইউনাইটেড (জেডিইউ) এবং তেলুগু দেশম পার্টিকে (টিডিপি) কাছে টানার চেষ্টা করছেন তারা। বুধবার জোটের বৈঠকে এ নিয়ে আলোচনাও হবে বলে কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ