বুধবার ০৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা আজ

নবীন নিউজ, ডেস্ক ০৪ জুন ২০২৪ ০৯:২৭ এ.এম

সংগৃহীত

সাত দফা ভোটগ্রহণের পর এবার ভারতে লোকসভা নির্বাচনের ফলাফলের পালা। দেশটির স্থানীয় সময় সকাল ৮টায় ইতোমধ্যে ভোট গণনা শুরু হয়েছে । ফলে আজ (৪ জুন) জানা যাবে ভারতের প্রধানমন্ত্রীর চেয়ারে কে বসছেন।

ভারতের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ভোট দিয়েছেন ৬৪ কোটি ২০ লাখ ভোটার। ভোটারদের অর্ধেকই নারী। ভারতের প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমারের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।

ভারতের সংবিধান অনুযায়ী, কোনো দল বা জোট যদি সরকার গঠন করতে চায় তাহলে তাদের লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে কমপক্ষে ২৭২টিতে জয় পেতে হবে। ভারতের দুই প্রধান রাজনৈতিক দল বিজেপি ও কংগ্রেস নির্বাচনে অংশ নিয়েছে জোট গঠন করে। ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জোট এনডিএ বা ন্যাশনাল ডেমোক্রেটিক এলায়েন্স শুরু থেকেই ৪০০-র বেশি আসন পাওয়ার প্রত্যাশা করছে।

অপরদিকে, কংগ্রেসের ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স (ইন্ডিয়া) এবার বিজেপির জয়রথ থামানোর ব্যাপারে আশাবাদী।

এদিকে ফল ঘোষণার আগে বুথফেরত জরিপকে ঘিরে তুমুল তর্ক-বিতর্ক চলছে। বুথফেরত জরিপ বলছে, আবারও নরেন্দ্র মোদির বিজেপি ক্ষমতায় আসছে। আর মোদিই তৃতীয় মেয়াদে বসছেন প্রধানমন্ত্রীর চেয়ারে। তবে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী বিরোধী শিবির এসব জরিপকে ভুয়া বলে দাবি করছে।

দেশটির এক সংবাদমাধ্যম প্রথম বুথ ফেরত জরিপের ফল প্রকাশ করে বলেছে, নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ জোট এবারের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। দেশটির চারটি সংবাদমাধ্যম ও সংস্থার বুথ ফেরত জরিপের ফলাফলে বলা হয়েছে, ক্ষমতাসীন এনডিএ জোট ৫৪৩ আসনের লোকসভার ৩৫০টিরও বেশি আসনে জয় পেতে পারে। যেখানে সাধারণ সংখ্যাগরিষ্ঠতার জন্য ২৭২টি আসন প্রয়োজন।

এ ছাড়া ইন্ডিয়া নিউজ ও ডি-ডায়নামিকসের বুথ ফেরত জরিপ বলছে, লোকসভা নির্বাচনে এনডিএ জোট ৩৭১ ও ইন্ডিয়া জোট ১২৫ আসনে জয় পেতে পারে। এ ছাড়া কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট ১২৫ আসনে জয়ী হতে পারে।

দেশটির অপর সংবাদমাধ্যম রিপাবলিক ভারত ও ম্যাট্রিজের বুথ ফেরত জরিপের ফলাফলেও বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ৩৫৩ থেকে ৩৬৮ আসনে জয় পেতে পারে বলে জানানো হয়েছে। এ ছাড়া দেশটির বিরোধী দলগুলোর জোট ইন্ডিয়া ১১৮ থেকে ১৩৩ আসনে জয়ী হতে পারে। অন্যান্য দলগুলো ৪৩ থেকে ৪৮ আসনে জয় পাবে বলে ধারণা করা হচ্ছে।

অবশ্য বার্তা সংস্থা রয়টর্স বলছে, ভারতে বুথ ফেরত জরিপের ফলাফলের রেকর্ড খুব বেশি ইতিবাচক নয়। কারণ প্রায়ই দেশটিতে বুথ ফেরত জরিপের নির্বাচনী ফলাফল ভুল প্রমাণিত হয়েছে।

এদিকে, লোকসভা নির্বাচনের ফল ঘোষণাকে কেন্দ্র করে যেকোনো ধরনের সহিংস পরিস্থিতি এড়াতে ভারতজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ