মঙ্গলবার ০২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

উত্তর প্রদেশে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিরোধীদের ইনডিয়া জোট

নবীন নিউজ, ডেস্ক ০৪ জুন ২০২৪ ০১:৩৯ পি.এম

সংগৃহীত

ভারতে প্রায় দেড় মাস ধরে চলা বিশ্বের সবচেয়ে বড় ভোটযজ্ঞ শেষে এখন চলছে গণনার পর্ব। ভোটের ফলাফলে অপ্রত্যাশিত মোড় দেখা যেতে পারে আজ। বিশেষ করে উত্তর প্রদেশের ফলাফল চমকে দিতে পারে সবচেয়ে বেশি।

আজ মঙ্গলবার ভারতীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে ভোট গণনা শুরু হয়।

ভারতীয় এক সংবাদমাধ্যম বলছে, ভোট গণনা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত অবাক করা ঘটনার যদি একটি তালিকা করা হয়, তাহলে সেই তালিকায় শীর্ষে থাকবে উত্তর প্রদেশ। কারণ বিগত দুটি লোকসভা নির্বাচনে বিজেপির বড় ঘাঁটি হিসেবে পরিচিত উত্তরপ্রদেশ এবার বিজেপি নেতৃত্বধীন এনডিএ জোট ও কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী হচ্ছে। 

ভারতে ৫৪৩ আসনবিশিষ্ট লোকসভার সবচেয়ে বেশি আসন উত্তর প্রদেশে, এই রাজ্যে রয়েছে ৮০টি আসন। রাজ্যটি বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তবে নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্যানুসারে, এবারের লোকসভা নির্বাচনে সেখানে বিরোধী দলের সমন্বয়ে গঠিত ইন্ডিয়া জোট চমক সৃষ্টি করেছে।

প্রদেশটিতে আপাতত ৪৫টি আসনে (৩৬টিতে সমাজবাদী পার্ট ও ৯টিতে কংগ্রেস) এগিয়ে ইন্ডিয়া জোট। আর মাত্র ৩৪টি আসনে এগিয়ে রয়েছে এনডিএ জোট (৩২টিতে বিজেপি ও দুটিতে আরএলডি )। 

২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ জোট রাজ্যের ৮০টি আসনের মধ্যে ৬২টি জিতেছিল।

এবারের নির্বাচনে ইতিহাস গড়ে তৃতীয়বারের মতো নরেন্দ্র মোদি ভারতের ক্ষমতায় আসতে চাইছেন। বেশ কয়েকটি ভোট ফেরত জরিপে আবারও মোদির সরকার গঠনের কথা বলা হলেও হাল না ছাড়ার ঘোষণা দিয়েছেন বিরোধী দলের নেতারা।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ