শনিবার ০৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বিনোদন

‘টাইট জামা পরে হাজির হলে মানুষের আমাকে গ্রহণ করতে অসুবিধা হবে’

নবীন নিউজ, ডেস্ক ১০ জুন ২০২৪ ১২:৪৫ পি.এম

সংগৃহিত ছবি

অভিনেত্রী সায়নী ঘোষ লোকসভা নির্বাচনে যাদবপুর আসনে তৃণমূল কংগ্রেস থেকে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বিজেপির জাতীয় স্তরের তাত্ত্বিক নেতা অনির্বাণ গাঙ্গুলির চেয়ে ২ লাখ ৫৮ হাজারেরও বেশি ভোটে জিতেছেন তিনি।

ভোটের মাঠে সায়নীর স্টাইল স্টেটমেন্ট নিয়ে হয়েছে আলোচনা ও সমালোচনা। সুতির শাড়ি, পায়ে হাওয়াই চটি, চুলটাও অগোছালো করে বাঁধা– এভাবেই প্রচার সেজেছেন তিনি। 

অনেকেই মনে করেছেন, তিনি নাকি অনুকরণ করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্টাইল স্টেটমেন্ট! ২০২১-এ বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকেই তার সাজগোজে আমূল পরিবর্তন দেখা গেছে।

খুব সচেতন ভাবেই কি এই পরিবর্তন? সম্প্রতি সেই প্রশ্নের উত্তরেই মুখ খুলেছেন অভিনেত্রী। তিনি বলেছেন, ‘আমাকে যদি আপনি দেখেন চুল কার্ল করে বা সোনালী চুল লাগিয়ে মোটামুটি টাইট জামা অথবা গাউন পরে হাজির হই, তবে মানুষেরই আমাকে গ্রহণ করতে অসুবিধা হবে। আর কোনওদিনই আমি খুব একটা গ্ল্যামার ভাব নিয়ে চলতাম না।’

সায়নী আরও যোগ করেন, ‘আমার এখন রাজনৈতিক পরিচয় হয়েছে, তাই একটা অন্য মাত্রার শালীনতা বজায় রাখা উচিত।’

সায়নী ঘোষ এবারের নির্বাচনে জিতবেন কিনা তা নিয়ে অনেকেরই সংশয় ছিল। কেননা শিবলিঙ্গে কনডম পরিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবি পোস্ট করে ব্যাপক বিতর্কের মুখে পড়েছিলেন এই অভিনেত্রী। অনেকেরই ধারণা ছিল এই কাণ্ডই সায়নীকে ডুবিয়ে দেবে। তবে ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও হেরেছিলেন সায়নী ঘোষ। তবে এবার যেন করে ফেললেন ছক্কা।

প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল শুরু হয় ভারতের ভোটের মহাযজ্ঞ। ১ জুন ছিল ৭ ধাপের নির্বাচনের শেষ ধাপ। লোকসভার ৫৪৩ আসনের জন্য এবার লড়েছেন ৮ হাজার ৩৬০ জন প্রার্থী।

দেশটির সংবিধান অনুযায়ী, কোনো দল বা জোট যদি সরকার গঠন করতে চায় তাহলে তাদের লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে কমপক্ষে ২৭২টিতে জয় পেতে হবে। ভারতের দুই প্রধান রাজনৈতিক দল বিজেপি ও কংগ্রেস নির্বাচনে অংশ নিয়েছে জোট গঠন করে।

নবীন নিউজ/আর

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

​কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'

news image

১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি

news image

হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই

news image

ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা

news image

৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও

news image

প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া

news image

বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন

news image

সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী

news image

ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী

news image

ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম

news image

‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’

news image

কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা

news image

বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা

news image

আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন

news image

৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক

news image

‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’

news image

আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা

news image

আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী

news image

বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী

news image

হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী

news image

বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান

news image

জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী

news image

‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’

news image

জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার

news image

‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’

news image

আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম

news image

অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার

news image

তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার

news image

প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা

news image

‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’