নবীন নিউজ, ডেস্ক ৩০ অক্টোবার ২০২৪ ০৫:০৫ পি.এম
চলতি বছরের এপ্রিল মাসে সালমান খানের বাড়িতে চার রাউন্ড গুলি ছোড়ার ঘটনা ঘটে। অভিযুক্তদের গ্রেফতার করলেও আতঙ্ক কাটছে না ভাইজানকে ঘিরে। ভারতের মহারাষ্ট্র রাজ্যের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকি হত্যার পর সালমান খানের প্রাণনাশের ঝুঁকি আরও বেড়ে গেছে বলেই জানিয়েছে সালমানের পরিবার। সম্প্রতি আবারও হুমকির শিকার হয়েছেন ভাইজান।
২ কোটি রুপি দাবি করে আবারও হত্যার হুমকি দেয়া হয়েছে সালমান খানকে। অজ্ঞাতপরিচয়ে মুম্বাই পুলিশের ট্র্যাফিক হেল্পলাইন নম্বরে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হয়েছে। সেই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
টাকা না দিলে সালমান খানকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছে অজ্ঞাতপরিচয় এই প্রেরক। ট্র্যাফিক পুলিশ বিষয়টি ওরলি পুলিশকে জানিয়েছে যারা এই বিষয়ে একটি মামলা নথিভুক্ত করেছে এবং প্রেরককে অনুসরণ করতে শুরু করেছে।
এদিকে, সালমান খান ও এনসিপি নেতা জিশান সিদ্দিকিকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে উত্তর প্রদেশের নয়ডা থেকে ২০ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে মুম্বাইয়ের পুলিশ। সোমবার (২৮ অক্টোবর) ওই ব্যক্তিকে আটক করা হয়।
এর আগে জিশানের পিতা বাবা সিদ্দিকিকে গত ১২ অক্টোবর বান্দ্রায় ছেলের অফিসের বাইরে গুলি করে হত্যা করা হয়। এনসিপি নেতার হত্যাকাণ্ডের দায় স্বীকার করা লরেন্স বিষ্ণোই গ্যাং সালমানের সঙ্গে রাজনীতিবিদের ঘনিষ্ঠ সম্পর্ককে হত্যার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে।
নবীন নিউজ/জেড
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’