বুধবার ১৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
স্বাস্থ্য

দেশের ৫০ শতাংশ মানুষ হরমোনজনিত সমস্যায়, ৯০ শতাংশই জানেন না

নবীন নিউজ, ডেস্ক ০৮ মে ২০২৪ ০১:০৪ পি.এম

সংগৃহীত

দেশের মোট জনসংখ্যার ৫০ শতাংশ মানুষ কোনো না কোনো হরমোনজনিত সমস্যায় ভুগছে। তবে এদের ৯০ শতাংশরই জানা নেই তারা এ ধরণের সমস্যায় ভুগছে। এমন তথ্যই জানিয়েছেন চিকিৎসকরা। কী অবাক হচ্ছেন? ভাবছেন ভাবছেন এটা কী করে সম্ভব? 

বুধবার (২৪ এপ্রিল)   ’হরমোন দিবস ২০২৪‘ উপলক্ষে অ্যাসোসিয়েশন অব এন্ডোক্রিনোলজিস্ট অ্যান্ড ডায়াবেটোলজিস্ট অব বাংলাদেশ (এসিইডিবি) একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে বক্তারা দেশে হরমোনজনিত রোগের বর্তমান চিত্র তুলে ধরার সময় এই তথ্য জানান।

বাংলাদেশে প্রথমবারের মত দিবসটি পালনের উদ্যোগ নেয় হরমোন চিকিৎসকদের সংগঠন ’এসিইডিবি‘। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ড্রোক্রাইনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. ফরিদ উদ্দিন আহমেদ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মীর মোশাররফ হোসেন, অধ্যাপক ডা. এ কে এম আমিনুল ইসলাম, সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. ইন্দ্রজিত প্রসাদ প্রমুখ।

প্রধান আলোচকের বক্তব্যে ডা. ফরিদ উদ্দিন বলেন, জাতীয় স্বার্থের জন্য এসিইডিবি কাজ করবে। প্রান্তিক অঞ্চলের সাধারণ মানুষ হরমোন সর্ম্পকে বোঝে না। ডায়াবেটিস, গলগন্ড, থাইরোয়েডের মতরোগগুলো যে হরমনের কারণে হয় তাও বেশিরভাগ মানুষ জানে না। আমরা আমাদের এ অ্যাসোসিয়েশন মাধ্যমে সাধারণ মানুষের সচেতন করার জন্য বাংলাদেশে এই প্রথম হরমোন দিবসের আয়োজন করেছি। মানুষের মাঝে হরমোন চিকিৎসা নিয়ে আশার সঞ্চার ও আস্থা সৃষ্টি করাই এসিইডিবি’র লক্ষ্য।

সংগঠনের সাধারণ সম্পাদক ডা. ইন্দ্রজিৎ প্রসাদ বলেন, দেশে ৩ কোটি মানুষ বিভিন্ন হরমোন রোগে আক্রান্ত। অথচ তারা নিজেরাও জানেন না। থাইরয়েড বা হরমোনের অভাবে শিশুর বুদ্ধিমত্তার বিকাশ জনিত সমস্যা হয়ে থাকে। ফলে জাতীর ভবিষ্যৎ প্রজন্ম হুমকির মুখে পড়ার সমূহ সম্ভাবনা থাকে। এজন্য প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গঠনে হরমোনের বিভিন্ন সমস্যা নিয়ে সচেতন থাকার জন্য সবাইকে আহবান জানাচ্ছি।

হরমোনজনিত রোগ সম্পর্কে মানুষের অজ্ঞতার কারণে এক শ্রেণির ভুয়া ডাক্তারসহ কিছু লাইসেন্সধারী চিকিকৎসক এর সুযোগ নিচ্ছেন বলে মন্তব্য করেন অধ্যাপক ডা. মীর মোশাররফ হোসেন। তিনি বলেন, না জানার কারণে ভুল চিকিৎসা ও ভুল তথ্য ছড়ানোর সুযোগ হয়। ডায়াবেটিস রোগীদের সজনে পাতা ও অনলাইনে ডায়াবেটিস প্রতিরোধে যে সব চটকদার বিজ্ঞাপন করা হয়, তা সম্পূর্ণ অবৈজ্ঞানিক। এছাড়া যৌন উত্তেজক ওষুধ, উচ্চতা বাড়ানোর ওষুধ এসব অপচিকিৎসা ও অবৈজ্ঞানিক। এসব ওষুধ গ্রহণের ফলে মানুষ চিরতরে পঙ্গুও হয়ে যেতে পরে বলে সাবধান করেন তিনি।

অনবরত এই হরমোনগুলো নিঃসৃত হলে অনেক সমস্যা দেখা দিতে পারে। যেমন—হৃদযন্ত্রের ও পরিপাকতন্ত্রের ওপর প্রভাব পড়া, ত্বকে ব্রণ সৃষ্টি, যৌন ক্ষমতা হ্রাস, অনিয়মিত মাসিক, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে, স্থূলতা ইত্যাদি সমস্যা তৈরি করে। এ ছাড়া মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, দুশ্চিন্তা হওয়া, বিষণ্নতা, মাথা ব্যথা, অনিদ্রা, শরীর ব্যথা, মনোযোগে বিঘ্ন ঘটা, স্মৃতিশক্তি হ্রাস পাওয়া, শ্বাসকষ্ট হওয়া, বুকে ব্যথার মতো উপসর্গ দেখা দেয়।

এছাড়া হরমোনজনিত সমস্যা প্রতিরোধে নিয়মিত শারীরিক পরিশ্রম, আয়োডিন ও ক্যালসিয়ামযুক্ত খাবার গ্রহণ, শরীরে পর্যাপ্ত রোদ লাগানো, গরম প্লাস্টিকের তৈরি পাত্রে খাবার গ্রহণ না করা ও প্রসাধনী সামগ্রী ব্যবহারের আগে হরমোন বিরোধী পদার্থ থ্যালেট, প্যারাবেন, ট্রাইক্লোসেন আছে কি না তা দেখে নেওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এছাড়াও হরমোনজনিত বিভিন্ন সমস্যা সমাধানে বক্তব্য রাখেন।

বিএসএমএমই'র হরমোন এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো আতিকুর রহমান, ডা. মইনুল ইসলাম, ডা. মোরশেদ আহমেদ, বাংলাদেশ মেডিকেল কলেজের হরমোন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ইয়াসমিন আক্তার ও ডা. মোবারক হোসেন জামিলসহ অনেকে।

নবীন নিউজ/ জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

সপ্তাহে ১৫০ মিনিটের যে অভ্যাস ডায়াবেটিস থেকে রক্ষা করবে

news image

স্বাস্থ্যের ডিজির সঙ্গে অশোভন আচরণের দায়ে ডা. ধনদেবকে অব্যাহতি

news image

কোভিডের চেয়েও ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু

news image

সকালের কিছু ভুল অভ্যাসেই বাড়তে পারে হার্টের ঝুঁকি

news image

মুখ ও গলায় এই ৫ লক্ষণ হলে সতর্ক থাকুন, হতে পারে কিডনি সমস্যা

news image

শরীরের যে ১০ লক্ষণ ক্যানসারের ইঙ্গিত দেয়

news image

‘অপারেশনের ভয়ে’ হাসপাতালের ১০ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু

news image

বিশ্বজুড়ে দ্বিগুণ হতে পারে লিভার ক্যান্সার

news image

আজ থেকে কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস চিকিৎসকরা

news image

তরমুজের বিচি খেলে কী হয় জানেন?

news image

ইফতারে স্যালাইন খাচ্ছেন, জানেন কী হয়?

news image

দেশে প্রথমবার জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত, আক্রান্ত ৫ জন

news image

দূষিত বায়ু বাড়াচ্ছে অটিজমের ঝুঁকি

news image

ভোরে ঘুম থেকে উঠলে হতে পারে যেসব ক্ষতি

news image

লিভারের ক্ষতি করে যে ৩ পানীয়

news image

ব্রেস্ট ক্যানসার শনাক্ত করার সঠিক পদ্ধতি

news image

সকালে কলা খাওয়ার উপকারিতা জানেন?

news image

ফুসফুসের ক্যানসারের লক্ষণ ও সাধারণ চিকিৎসা

news image

শিশু রোগীদের ক্যানসারের ওষুধ ফ্রিতে প্রদানের ঘোষণা ডব্লিউএইচও’র

news image

ওষুধের দাম নির্ধারণ কোম্পানির হাতে, ঠুঁটো জগন্নাথ অধিদপ্তর

news image

নস্টালজিয়া নামের এক রোগ যেভাবে এখন একটি আবেগের নাম

news image

ত্বকের উজ্জলতা ধরে রাখতে প্রতিদিন কত গ্লাস পানি পান করা জরুরি?

news image

যেসব লক্ষণে হতে পারে ব্রেস্ট ক্যান্সার

news image

পচে যাচ্ছে দীপংকরের পা, খোঁজ নিচ্ছে না কেউ!

news image

মানসিক রোগের শারীরিক লক্ষণ

news image

শ্বেতী রোগ কেন হয়, এটি কি নিরাময়যোগ্য অসুখ?

news image

প্রতিদিন চিয়া সিড খাওয়া কি ভালো?

news image

শিশুর নাক ডাকা কোনও রোগের লক্ষণ নয়তো!

news image

অনবরত হাঁচি থেকে মুক্তি পেতে

news image

কথায় কথায় বুকজ্বালা