বুধবার ০৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
স্বাস্থ্য

পিরিয়ড অনিয়মিত? জেনে নিন ৯ জাদুকরী টিপস...

নবীন নিউজ, ডেস্ক ০৭ মে ২০২৪ ০১:৪০ পি.এম

সংগৃহীত

পিরিয়ড! এই পিরিয়ড নামটি শুনলেই সবাই কেমন যেন অদ্ভূত ভাবে তাকায়। কিন্তু নারীদের এটির দ্বারাই নারীত্ব প্রকাশ পায়। সেই সাথে প্রতি মাসেই তাদের মুখোমুখি হতে হয় প্রচন্ড ব্যথার। মাসের এই সময়টা নারীদের থেকে রেহাই নেই।

তবে দুর্ভাগ্যক্রমে পিরিয়ড নিয়ে খোলামেলা আলোচনা করা এখন মানুষ সহজভাবে গ্রহণ করতে শেখেনি। যে কারণে মেয়েদের একটি উল্লেখযোগ্য অংশ পিরিয়ড সম্পর্কে সচেতন নয়। পিরিয়ড কারও কারও জন্য যন্ত্রণাদায়ক হতে পারে। তার সঙ্গে যোগ হয় কোমর ও পেটে ব্যথা

নির্দিষ্ট বয়সে কিশোরী কিংবা তরুণীর পিরিয়ড হওয়া স্বাভাবিক। আর তা প্রতিমাসে একটি সার্কেল অনুযায়ী আবর্তিত হয়। পিরিয়ড চক্রের দৈর্ঘ্য (পিরিয়ডের শুরু থেকে পরবর্তী পিরিয়ড শুরুর মধ্যকার সময়) সাধারণত ২৮ দিন হয়; যদি এটি এক সপ্তাহের বেশি দেরিতে শুরু হয় তবে তাকে অনিয়মিত বলা যেতে পারে। অনিয়মিত পিরিয়ডের জন্য অনেক ঘরোয়া প্রতিকার রয়েছে যেগুলো অনুসরণ করা যেতে পারে।

অনিয়মিত পিরিয়ডকে ডাক্তারি ভাষায় অলিগোমেনোরিয়া বলা হয়, যা নারীদের মধ্যে একটি সাধারণ সমস্যা। অনেককিছুই এই সমস্যার কারণ হতে পারে। যেমন ওজন হ্রাস বা বৃদ্ধি, অ্যানিমিয়া, মেনোপজ, থাইরয়েড, হরমোনের ভারসাম্যহীনতা, যকৃতের রোগ, যক্ষ্মা, গর্ভপাত এবং অন্যান্য স্বাস্থ্যগত সমস্যা। 

লাইফস্টাইল ট্রিগার যেমন ব্যায়াম, ধূমপান, অ্যালকোহল অপব্যবহার, ক্যাফেইন, ভ্রমণ, স্ট্রেস, কিছু ওষুধ এবং জন্মনিয়ন্ত্রণের ওষুধও এই সমস্যায় অবদান রাখতে পারে। মেনোপজের সময় অনিয়মিত পিরিয়ড সাধারণ ঘটনা।

নানারকম সমস্যার কারণে পিরিয়ড অনিয়মিত হয়। এটি অন্য কোনো রোগের লক্ষণও হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত কাজের চাপ, ওজন হ্রাস, থাইয়রেড সমস্যা, মানসিক চাপ, ওভারির সমস্যা, অতিরিক্ত ব্যায়াম, হরমোন ভারসাম্যহীনতা ইত্যাদি কারণে সাধারণত মাসিক অনিয়মিত হতে পারে।

পিরিয়ড অনিয়মিত হলে দুশ্চিন্তা না করে এর কারণ বের করুন। আর এমন হলে ঘরোয়া কিছু পদ্ধতিতে এটি নিয়মিত হওয়ার সম্ভাবনা থাকে। জেনে নেয়া যাক ঘরোয়া টিপস-

*নিয়মিত ব্যায়াম করলে এই সমস্যা থাকে না। তবে নিয়মিত পিরিয়ড হওয়ার নির্দিষ্ট কিছু ব্যায়াম আছে, সেগুলো করলে অনেক সময় মাসিক হয়ে যায়। ব্যায়ামের ধরন রয়েছে। যেটা পিরিয়ডের আগে-পরে কিংবা ওই সময় করার জন্য আলাদাভাবে বলা থাকে কোন ব্যায়ামটি কোন সময়ের জন্য।

*টকজাতীয় ফল যেমন- তেঁতুল, মাল্টা, জলপাই পিরিয়ড নিয়মিত করতে সাহায্য করে থাকে। চিনি মেশানো পানিতে তেঁতুল এক ঘণ্টা ভিজিয়ে রাখুন। এর পর এর সঙ্গে লবণ, চিনি ও জিরা গুঁড়ো মিশিয়ে নিন। এটি দিনে দুবার পান করুন। নিয়মিত পিরিয়ডের জন্য এই পানীয় কাজে দেবে।

*এই চক্রকে নিয়মিত করতে আদা বেশ কার্যকর। ১ কাপ পানিতে ১/২ চা চামচ আদা কুচি দিয়ে ৫-৭ মিনিট সিদ্ধ করে পানিতে মিশিয়ে নিন। খাবার খাওয়ার পর তিনবেলা এটি পান করুন। নিয়মিত এক মাস এটি পান করুন।

*তিল আপনার অনিয়মিত মাসিককে নিয়মিত করতে সাহায্য করবে। তিলের উপাদান হরমোন উৎপাদন করে থাকে। অল্প পরিমাণের তিল ভেজে গুঁড়ো করে নিন। এর সঙ্গে এক চামচ গুড় মিশিয়ে নিন। এটি রোজ খালি পেটে এক চা চামচ করে খান। দেখবেন উপকার পাচ্ছেন।

*খাবার খাওয়ার আগে ২ টেবিল চামচ আপেল সাইডার ভিনেগার পানিতে মিশিয়ে পান করুন। এটি রক্তের ইনসুলিন ও ব্লাড সুগার কমিয়ে দিয়ে থাকে, যা মাসিক নিয়মিত করে থাকে।

*অনেক সময় মেনোপজের সময় চলে এলে এমনটা হয়ে থাকে। তাদের জন্যও স্বাস্থ্যকর জীবনযাপন বেশি জরুরি। কারণ মেনোপজের পর পরই অনেক রোগের প্রকোপ বাড়তে পারে।

*কাঁচা পেঁপে পিরিয়ডের সমস্যা সমাধান করে। কয়েক মাস নিয়মিত কাঁচা পেঁপের রস পান করলে অনিয়মিত পিরিয়ডের সমস্যা দূর হবে। তবে পিরিয়ড চলাকালীন এটি পান করবেন না।

*দুধ, মধু বা গুড়ের সঙ্গে এক-চতুর্থাংশ চা চামচ হলুদ খান। কয়েক সপ্তাহের জন্য বা অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত এটি প্রতিদিন খেতে পারেন।

*জিরায় রয়েছে অসংখ্য স্বাস্থ্য উপকারিতা। অনিয়মিত পিরিয়ডের চিকিৎসায় ভেজানো জিরা ব্যবহার করা যেতে পারে। ২ চামচ জিরা নিয়ে সারারাত পানিতে ভিজিয়ে রাখুন। সকালে জিরা ছেঁকে নিয়ে পানিটুকু পান করুন।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

সপ্তাহে ১৫০ মিনিটের যে অভ্যাস ডায়াবেটিস থেকে রক্ষা করবে

news image

স্বাস্থ্যের ডিজির সঙ্গে অশোভন আচরণের দায়ে ডা. ধনদেবকে অব্যাহতি

news image

কোভিডের চেয়েও ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু

news image

সকালের কিছু ভুল অভ্যাসেই বাড়তে পারে হার্টের ঝুঁকি

news image

মুখ ও গলায় এই ৫ লক্ষণ হলে সতর্ক থাকুন, হতে পারে কিডনি সমস্যা

news image

শরীরের যে ১০ লক্ষণ ক্যানসারের ইঙ্গিত দেয়

news image

‘অপারেশনের ভয়ে’ হাসপাতালের ১০ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু

news image

বিশ্বজুড়ে দ্বিগুণ হতে পারে লিভার ক্যান্সার

news image

আজ থেকে কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস চিকিৎসকরা

news image

তরমুজের বিচি খেলে কী হয় জানেন?

news image

ইফতারে স্যালাইন খাচ্ছেন, জানেন কী হয়?

news image

দেশে প্রথমবার জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত, আক্রান্ত ৫ জন

news image

দূষিত বায়ু বাড়াচ্ছে অটিজমের ঝুঁকি

news image

ভোরে ঘুম থেকে উঠলে হতে পারে যেসব ক্ষতি

news image

লিভারের ক্ষতি করে যে ৩ পানীয়

news image

ব্রেস্ট ক্যানসার শনাক্ত করার সঠিক পদ্ধতি

news image

সকালে কলা খাওয়ার উপকারিতা জানেন?

news image

ফুসফুসের ক্যানসারের লক্ষণ ও সাধারণ চিকিৎসা

news image

শিশু রোগীদের ক্যানসারের ওষুধ ফ্রিতে প্রদানের ঘোষণা ডব্লিউএইচও’র

news image

ওষুধের দাম নির্ধারণ কোম্পানির হাতে, ঠুঁটো জগন্নাথ অধিদপ্তর

news image

নস্টালজিয়া নামের এক রোগ যেভাবে এখন একটি আবেগের নাম

news image

ত্বকের উজ্জলতা ধরে রাখতে প্রতিদিন কত গ্লাস পানি পান করা জরুরি?

news image

যেসব লক্ষণে হতে পারে ব্রেস্ট ক্যান্সার

news image

পচে যাচ্ছে দীপংকরের পা, খোঁজ নিচ্ছে না কেউ!

news image

মানসিক রোগের শারীরিক লক্ষণ

news image

শ্বেতী রোগ কেন হয়, এটি কি নিরাময়যোগ্য অসুখ?

news image

প্রতিদিন চিয়া সিড খাওয়া কি ভালো?

news image

শিশুর নাক ডাকা কোনও রোগের লক্ষণ নয়তো!

news image

অনবরত হাঁচি থেকে মুক্তি পেতে

news image

কথায় কথায় বুকজ্বালা