রাখাইন রাজ্যে জোরপূর্বক রোহিঙ্গা পুরুষদের সেনাবাহিনীতে ঢোকাচ্ছে মিয়ানমারের জান্তা সরকার। ওই রাজ্যের অধিকারকর্মী ও স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা,অভ্যন্তরীণ উদ্বাস্তু হিসেবে যে-সব রোহিঙ্গা শিবিরে থাকতেন তাদেরকে সেনাবাহিনীতে নিয়ে মূলত মানবঢাল হিসেবে ব্যবহার করা হবে।
যুদ্ধবিধ্বস্ত রাখাইনে সাম্প্রতিক সময়ে অন্তত ৪০০ রোহিঙ্গা পুরুষকে অভ্যন্তরীণ উদ্বাস্তু শিবির থেকে জোর করে সেনাবাহিনীতে নেওয়ার পর অধিকারকর্মীরা এসব তথ্য দিয়েছেন। তাঁদের কথা, এসব রোহিঙ্গাকে সেনানিবাসে নিয়ে গিয়ে দুই সপ্তাহের মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
ফ্রি রোহিঙ্গা কোয়ালিশন নামের এক সংগঠনের সহপ্রতিষ্ঠাতা নে সান লুইন ইরাবতীকে বলেন, প্রশিক্ষণের মেয়াদ ছিল মাত্র দুই সপ্তাহ। যে-সব ব্যক্তিকে এসব প্রশিক্ষণ দেওয়া হয়েছে, তাঁদের মানবঢাল হিসেবে ব্যবহার করবে সামরিক বাহিনী।
রাখাইনের সিতওয়ে ও বুথিডং শহর এলাকার স্থানীয় বাসিন্দা ও অধিকারকর্মীরা বলেন, অভ্যন্তরীণ উদ্বাস্তু শিবির থেকে অন্তত ৪০০ রোহিঙ্গা পুরুষকে জোর করে তুলে এনেছে সেনাবাহিনী। তাঁদের আরাকানৃ আর্মির বিরুদ্ধে লড়াইয়ে ব্যবহার করা হবে।
১০ ফেব্রুয়ারি মিয়ানমারে প্রথমবারের মতো সেনাবাহিনীতে বাধ্যতামূলকভাবে নিয়োগের আইন প্রয়োগ করা হয়। তারপরই রোহিঙ্গাদের জোর করে সেনাবাহিনীতে নেওয়ার ঘটনা ঘটল। নতুন আইন বলবৎ করার পর থেকেই সামরিক বাহিনী বুথিডং, মংডু ও সিতওয়ে থাকা রোহিঙ্গাদের নেতা, স্থানীয় প্রতিনিধি এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু শিবিরে গিয়ে সেনাবাহিনীতে সদস্য নিয়োগের জন্য চাপ দিতে থাকে। সেনাবাহিনীতে নেওয়া যাবে—এমন ১৮ থেকে ৩৫ বছর বয়সী মানুষের তালিকা চাওয়া হয়।
প্রতিটি ছোট গ্রাম থেকে অন্তত ৫০ জন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু শিবির ও বড় গ্রাম থেকে ১০০ জনের তালিকা দিতে স্থানীয় রোহিঙ্গা নেতা ও প্রতিনিধিদের ওপর চাপ দেয় সামরিক বাহিনী।
নে সান লুইন বলেন, ‘আমরা গত বুধবার পর্যন্ত নিশ্চিত হতে পেরেছি যে সিতওয়ের উদ্বাস্তু শিবিরগুলো থেকে অন্তত ৩০০ পুরুষকে জোর করে নেওয়া হয়েছে এবং তারা এখন প্রশিক্ষণ নিচ্ছে।’
নে সান লুইন আরও বলেন, বুথিডং এলাকার চারটি গ্রাম থেকে অন্তত ১০০ রোহিঙ্গা পুরুষকে ১৮ ও ১৯ ফেব্রুয়ারি আটক করে মৌলিক সামরিক প্রশিক্ষণের জন্য কাছের একটি সেনানিবাসে নেওয়া হয়েছে।
সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের আইনটি শুধু মিয়ানমারের নাগরিকদের জন্য প্রযোজ্য। রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক হিসেবে স্বীকৃতি পায়নি।
রোহিঙ্গারা বলছেন, সেনাবাহিনী তাঁদের বলেছে, যদি তাঁরা সেনাবাহিনীর হয়ে কাজ করেন, তবে প্রত্যেককে এক বস্তা করে চাল, নাগরিকত্বের পরিচয়পত্র এবং প্রতি মাসে দেড় লাখ কিয়াত (৪১ ডলারের সমপরিমাণ) অর্থ দেওয়া হবে।
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ