নবীন নিউজ, ডেস্ক ১১ সেপ্টেম্বার ২০২৫ ০৫:১২ পি.এম
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর ও পুলিশের কতিপয় সদস্যের হামলার বিষয়ে সরকারের পক্ষ থেকে একটা তদন্ত কমিশন গঠন করা হয়েছে। কিন্তু সেটিরও দৃশ্যমান পদক্ষেপ এখন পর্যন্ত লক্ষ্য করছি না। সরকারের যে টালবাহানা, এই টালবাহানা আমরা কোন ভাবেই মেনে নেব না।
সরকারের পক্ষ থেকে যে ধরনের পদক্ষেপ নেওয়া উচিৎ ছিল, কি কারণে পদক্ষেপ নিচ্ছেনা; এই প্রশ্নটি আজ দেশের মানুষ রাখছে। তার মানে কি সরকার সেনাবাহিনীকে ভয় পাচ্ছে? নাকি অন্য কোন ষড়যন্ত্র এখানে আছে?
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থা ও দেশের বাইরে নেওয়ার বিষয়ে বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাগান গেটে ব্রিফিং এ গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন এসব কথা বলেন।
তিনি বলেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপড় হামলার ১৪দিন পেরিয়ে গেলেও হামলাকারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। যারা হামলার সাথে জড়িত; সেনাবাহিনীর কতিপয় সদস্য ও পুলিশ বাহিনীর কতিপয় সদস্য; মিডিয়ার মাধ্যমে সারা দেশের মানুষ দেখেছে। কি ন্যক্কারজনক ভাবে হামলা হয়েছে। কিন্তু আজকে দুঃখের সাথে বলতে হচ্ছে, হামলাকারীরা চিহ্নিত হওয়ার পরেও তারা কেউ গ্রেপ্তার হয়নি।
তিনি আরো বলেন, 'আমরা জানি সেনাপ্রধান বলেছিলেন, তিনি রিফাইন্ড আওয়ামী লীগ চান, আওয়ামী লীগকে আবার ফেরাতে চান। কিন্তু তার সে আশা গুড়েবালি হয়েছে। কিন্তু পরবর্তী সময়ে আমরা দেখেছি, জাতীয় পার্টির মাধ্যমে রিফাইন্ড আওয়ামী লীগ তিনি চেয়েছিলেন। তার একটি নমুনা আমরা দেখেছি, রংপুরে মোস্তাফিজার রহমান তার বক্তব্যে বলেছেন যে, আমরা স্বচ্ছ আওয়ামী লীগকে নিতে চাই এবং নমিনেশন দিতে চাই।
সুতরাং এখানে বোঝাই যাচ্ছে সেনা প্রধান এখানে আবার রিফাইন্ড আওয়ামী লীগ ফেরাতে চাচ্ছেন'।
তিনি বলেন, নুরুল হক নুর আজকে ১৪ দিন ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, সার্বিক যে স্বাস্থ্যের পরিস্থিতি, সেই বিবেচনায় তাকে দেশের বাইরে নিয়ে যেতে পদক্ষেপ গ্রহণ করবে। সরকারের পক্ষ থেকে প্রেসসচিব শফিকুল ইসলাম আমাদের জানিয়েছিলেন।
কিন্তু এখন পর্যন্ত কোন দৃশ্যমান পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। যদি সরকার দৃশ্যমান কোন পদক্ষেপ না নেয়, তাহলে সরকার সেটি আমাদের জানিয়ে দিক, আমরা আমার নেতা কর্মীরা সংগঠনের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা গ্রহন করবো। আমি অবাক হয়ে যাচ্ছি এখন পর্যন্ত সরকারের ঘোষনার পরেও বিদেশে নেওয়া হচ্ছে না।
নুরুল হকের নাকের যে হাড় ভেঙ্গেছে তা দীর্ঘ মেয়াদী চিকিৎসা। বাংলাদেশের চিকিৎসার উপড় আস্থা রেখে বলছি, তাকে দেশের বাইরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া উচিৎ।
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন