বুধবার ২৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

সন্ত্রাসীকে বাঁচাতে ঘুষখোর ওসির তদবির

নবীন নিউজ, ডেস্ক ২৯ জুলাই ২০২৫ ১০:০২ এ.এম

সংগৃহীত ছবি

মোহাম্মদপুর থানা এলাকার বুড়িগঙ্গা পাম্পে গত বছরের নভেম্বরে অভিযান চালিয়ে ম্যানেজারের কক্ষ থেকে বিদেশি পিস্তল, গুলিসহ দুজনকে আটক করেন সেনাসদস্যরা। এ ঘটনায় পাম্পের মালিক শামিম বেপারিকে প্রধান আসামি করে থানাকে মামলা করতে বলে সেনাবাহিনী। তবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেনাবাহিনীর এক কর্মকর্তাকে ফোন করে ঘটনাস্থলে পাওয়া না যাওয়ায় শামিম বেপারিকে আসামি করা যাবে না বলে জানান। এরপর প্রধান আসামিকে বাদ দিয়ে মামলা করেন ওসি। শুধু তাই নয়, হাতেনাতে অস্ত্রসহ আটকদের আনা হয়নি রিমান্ডে। অভিযোগ রয়েছে, মামলা থেকে নাম বাদ দিতে শামিম বেপারির কাছ থেকে অন্তত ৪০ লাখ টাকা নেন ওসি। তবে এ ধরনের ঘটনা একটিই নয়, বরং মোহাম্মদপুরের নিত্যদিনের চিত্র। অভিযানে জব্দ ১০ লাখ টাকার হেরোইন মামলার নথিসহ থানা থেকে গায়েব আবার বাসা থেকে ডেকে এনে মাদক মামলায় ফাঁসানো, এজাহার লিখে আসামিদের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে মামলা নথিভুক্ত না করা, এমনকি চাহিদামাফিক টাকা না দেওয়ায় ব্যবসায়ীর দোকান বন্ধ করে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। অনেক ভুক্তভোগী অভিযোগ জানাতে গিয়ে উল্টো থানার ভেতরেই হয়রানির শিকার হয়েছেন। এমন সব ঘটনায় ক্ষিপ্ত হয়ে মোহাম্মদপুরের বাসিন্দারা অন্তত ১০বার থানা ঘেরাও করে ওসির অপসারণ চেয়ে মানববন্ধন করেছেন। আর এতসব সুনির্দিষ্ট অভিযোগ যার বিরুদ্ধে, সেই মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ আলী ইফতেখার হাসান নিজেকে দাবি করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সবচেয়ে শ্রেষ্ঠ ও প্রভাবশালী ওসি হিসেবে। ভূরিভূরি অভিযোগ নিয়ে ওসি ইফতেখার বহাল তবিয়তে থাকলেও গত রোববার রাতে ক্লোজ (দায়িত্ব থেকে সরানো) করা হয়েছে পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমানকে।

খোঁজ নিয়ে জানা গেছে, ডিএমপির একজন অতিরিক্ত কমিশনারের নিজ এলাকার লোক ওসি ইফতেখার। ওই অতিরিক্ত কমিশনার ডিএমপির প্রশাসন শাখায় থাকায় তাকে দিয়েই গত রোববার রাতে কোনো তদন্ত ছাড়াই বদলি করান পরিদর্শক তদন্তকে। ভুক্তভোগীদের ভাষ্য, ওই অতিরিক্ত কমিশনারের খুঁটির জোরেই ভূরিভূরি অভিযোগ থাকার পরেও বহাল তবিয়তে রয়েছেন ওসি আলী ইফতেখার হাসান।

খোঁজ নিয়ে জানা যায়, বুড়িগঙ্গা পাম্পটি বর্তমানে শামিম বেপারি নামে একজন পরিচালনা করছেন। তার ভাই শাহিন বেপারি আওয়ামী লীগের রাজনীতি করতেন। তিনি বর্তমানে পলাতক থাকায় পাম্পটি তার ভাই শামিম বেপারি দখলে নিয়েছেন। অন্য কেউ যাতে দখলে নিতে না পারে সেজন্য পাম্প পাহারা দিতে অস্ত্রসহ দুজনকে নিয়োজিত রেখেছিলেন শামিম বেপারি।

জানতে চাইলে মোহাম্মদপুর সেনাক্যাম্পের দায়িত্বশীল একজন কর্মকর্তা কালবেলাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুড়িগঙ্গা পাম্প থেকে অস্ত্রসহ দুজনকে আটক করা হয়। এরপর পাম্পের মালিক শামিম বেপারিকে এক নম্বর আসামি করে মামলা করতে বলে আটকদের থানায় হস্তান্তর করি। পরে ওসি ফোন করে জানায়, শামিম বেপারিকে ঘটনাস্থলে পাওয়া না যাওয়ায় তাকে আসামি করা যাবে না। পরে আমরা কিছু বলি নাই। ইন্টেলিজেন্সের মাধ্যমে তাকে খুঁজছি, কখনো আটক করতে পারলে তখন দেখব।’

মামলায় কোর্টে চালানের অভিযোগ ওসির বিরুদ্ধে। ওসির টাকা নেওয়ার বিষয়গুলো স্থানীয়দের কাছে ‘ওপেন সিক্রেট’। এখন পর্যন্ত স্থানীয়রা পুলিশ হেডকোয়ার্টার ও ডিএমপি কমিশনার বরাবর কয়েক ডজন লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওসি আলী ইফতেখার হাসান গত রোববার মোহাম্মদপুর থানায় বসে বলেন, ‘আমি একজন ওসির সঙ্গে কথা বলেছি, যিনি এখানে দেড় বছর ছিলেন। তিনি বলেছেন, দেড় বছরে তার বিরুদ্ধে ১৫০টি তদন্ত হয়েছে। পরে আমি তাকে বললাম স্যার, তাহলে তো আমি অনেক ভালো আছি। আমার বিরুদ্ধে ৬ মাসে মাত্র ৩০টি তদন্ত হচ্ছে। এই জায়গাটাই খারাপ। এটা ওসির সমস্যা নয়, এখানে এসে কোনো ওসি বেশিদিন থাকতে পারেন না।’

আর ওসি আলী ইফতেখার হাসানের বিরুদ্ধে ওঠা বিস্তর অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. ইবনে মিজান বলেন, ‘উনার (ওসি ইফতেখার) বিরুদ্ধে যেসব অভিযোগ, তা নিয়ে বিস্তর তদন্ত হচ্ছে। তদন্ত শেষ হওয়ার আগে কিছু বলা যাচ্ছে না। তদন্ত শেষে দোষ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে পরিদর্শক তদন্তকে কেন ক্লোজ করা হয়েছে, সেটি আমার জানা নেই।’

সার্বিক বিষয়ে জানতে চাইলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘উনার (ওসি ইফতেখার) বিরুদ্ধে যেসব অভিযোগের কথা বললেন, সেগুলো তদন্তাধীন। আর পরিদর্শককে (তদন্ত) কেন বদলি করা হয়েছে, সেটি আমি জানি না।’

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন