নবীন নিউজ ডেস্ক ০৫ মার্চ ২০২৫ ০৬:০৫ এ.এম
ছবি- সংগৃহীত।
কক্সবাজারে উখিয়ার আশ্রয় শিবিরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে নুর মোহাম্মদ (৩০) নামে এক রোহিঙ্গা নেতা নিহত হয়েছেন। গতবছরও রমজান হামলার শিকার হয়েছিলেন তিনি।
মঙ্গলবার (৪ মার্চ) রাত সাড়ে ৮টায় উখিয়া উপজেলার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-৩২ ব্লকে এ ঘটনা ঘটে বলে।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মো. সিরাজ আমীন এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহত নুর মোহাম্মদ উখিয়ার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-৩২ ব্লকের আবু ছৈয়দের ছেলে। তিনি ক্যাম্পটির ব্যবস্থাপনায় নিয়োজিত প্রধান মাঝি (কমিউনিটি নেতা)।
স্থানীয়দের বরাতে এপিবিএন কর্মকর্তা বলেন, ‘রাতে মোজাম্মেল হক নামে এক ব্যক্তির মুদির দোকান থেকে নুর মোহাম্মদ নিজের ঘরে ফিরছিলেন। এ সময় অন্ধকারের মধ্যে অজ্ঞাত চার-পাঁচজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান নুর মোহাম্মদ। রাতে তারাবির নামাজ শেষে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।’
সিরাজ আমীন আরও বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার শরীরে, মুখে ও গলায় কয়েকটি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। গত বছরও রমজানে একদল দুর্বৃত্ত নুর মোহাম্মদের ওপর হামলা চালিয়েছিল। তখন তিনি প্রাণে বেঁচে গিয়েছিলেন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, পূর্ব শত্রুতার জেরে এ খুনের ঘটনা ঘটেছে।’
এরপরও পুলিশ ঘটনার রহস্য উদঘাটনের পাশাপাশি জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারে অভিযান চালাচ্ছে বলে জানান এপিবিএন কর্মকর্তা।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা