নবীন নিউজ, ডেস্ক ০২ মার্চ ২০২৫ ১০:৩১ এ.এম
বাংলাদেশ সেনাবাহিনী ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে গাজীপুরের টঙ্গীতে একটি বস্তিতে অভিযান চালিয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও অনেক অপরাধী গ্রেপ্তার হলেও গোপন সুড়ঙ্গের মধ্য দিয়ে পালিয়ে গেছে অনেকে বলে জানা যায়।
শনিবার (১ মার্চ) রাতে টঙ্গীতে এ অভিযান পরিচালনা করেন যৌথ বাহিনীর সদস্যরা।
দেখা যায়, অভিযানের সময় সেনাবাহিনী লক্ষ্য করে, বস্তির কিছু ঘরে বিশেষ কাঠামো রয়েছে। যা পালানোর জন্য তৈরি করা হয়েছে। প্রতিটি কক্ষে সুরঙ্গ পথ রয়েছে, যার মাধ্যমে অপরাধীরা সহজেই অন্য দিক দিয়ে বের হয়ে যেতে পারে। এমনকি ঘরের নকশা এমনভাবে তৈরি যে, এক দিক থেকে বের হয়ে গেলে অন্য পাশ থেকে দরজা বন্ধ করে দেওয়া যায়, ফলে তাদের ধরা কঠিন হয়ে পড়ে।
সেনাবাহিনী অভিযানে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। তবে অভিযানের খবর পেয়ে অধিকাংশ অপরাধী পালিয়ে যায়। তবে প্রায় ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা মাদক ও বিভিন্ন অপরাধের সঙ্গে সম্পৃক্ত বলে সন্দেহ করা হচ্ছে।
এ বিষয়ে গাজীপুর জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন, ‘দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থার উন্নয়নকল্পে জেলা প্রশাসন গাজীপুর, গাজীপুর সেনাবাহিনী ক্যাম্প ও উত্তরা সেনাবাহিনী ক্যাম্পের সঙ্গে বিজিবি, র্যাব ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ যোগ দেন। আপনারা জানেন, মাজার বস্তি যে সন্ত্রাসী কর্মকাণ্ড ও ছিনতাই রাহাজানিতে এসব এলাকার অনেক মানুষ জড়িত। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা এ অভিযানটি পরিচালনা করেছি। বস্তির বিশেষ সুড়ঙ্গের ভেতর দিয়ে অনেক অপরাধী পালিয়ে গেলেও আমরা ৬০ জন অপরাধীকে গ্রেপ্তার করতে পেরেছি। এ অভিযান অব্যাহত থাকবে।’
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা