নবীন নিউজ ডেস্ক ০৪ মার্চ ২০২৫ ০৫:১৯ এ.এম
ছবি- সংগৃহীত।
বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা ইস্যুতে ৬৮ মিলিয়ন ইউরো সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সমতা, প্রস্তুতি ও সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার হাদজা লাহবিব।
সোমবার (৩ মার্চ) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এ ঘোষণা দেন তিনি।
হাদজা লাহবিব বলেন, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা ইস্যুতে ৬৮ মিলিয়ন ইউরো সহায়তা দেয়া হবে ইইউ। এছাড়া চলমান সংস্কারের প্রতি ইউইয়ের পূর্ণ সমর্থন রয়েছে।
দেশের সংকটময় মোড়ে অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে লাহবিব বলেন, আপনি একটি অসাধারণ সময়ে একটি অসাধারণ কাজ করেছেন। আমরা আমাদের সহযোগিতা জোরদার করতে প্রস্তুত।
অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডার জন্য ইইউ সমর্থন পুনর্ব্যক্ত করে তিনি বলেন, আমরা আপনার পাশে আছি। সংস্কারের জন্য যাবতীয় সাহায্য করবে ইইউ।
এসময় সরকার একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে ড. ইউনূস বলেন, সম্ভবত এ বছরের ডিসেম্বরের মধ্যে ভোট অনুষ্ঠিত হবে।
ড. ইউনূস বলেন, রোহিঙ্গা বাংলাদেশের জন্য বিশাল বড় সমস্যা কিন্ত কোনো সমাধান ছাড়াই চলছে এ সংকট। এ সংকটে বাংলাদেশের পাশে থাকার জন্য ইইউকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা।
ঘণ্টাব্যাপী বৈঠকে, তারা নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির সুযোগ, বন্যা ব্যবস্থাপনা, এই অঞ্চলে, জলবায়ু পরিবর্তন এবং অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ সহ জ্বালানি সংযোগ নিয়েও আলোচনা করেন।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন