মঙ্গলবার ০২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

রোহিঙ্গাদের খাদ্য সহায়তা নামছে অর্ধেকে, বাড়বে সংকট ও অপরাধ

নবীন নিউজ ডেস্ক ০৮ মার্চ ২০২৫ ০৪:৫৩ এ.এম

ছবি- সংগৃহীত। ছবি- সংগৃহীত।

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তার পরিমাণ অর্ধেকেরও বেশি কমাচ্ছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। বরাদ্দ কমানো হলে খাদ্য সংকটের পাশাপাশি আইনশৃঙ্খলার অবনতি হতে পারে বলে আশঙ্কা করছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন।

এপ্রিল থেকে একজন রোহিঙ্গার জন্য মাসিক অনুদান ১২.৫০ ডলার থেকে কমিয়ে ৬ ডলার করা হচ্ছে। এ পরিস্থিতিতে রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় জরুরি তহবিল চেয়েছে ডব্লিউএফপি।

সরকারি হিসাব অনুযায়ী, বাংলাদেশে ১৩ লাখ রোহিঙ্গা অবস্থান করছে, যার মধ্যে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা ১০ লাখ ৫ হাজার ৫২০ জন। পরিবার রয়েছে ২ লাখ ৪ হাজার ২৭৪টি। আশ্রিতদের মধ্যে ৫২ শতাংশ শিশু, ৪৪ শতাংশ প্রাপ্তবয়স্ক এবং ৪ শতাংশ বয়স্ক। তাদের মধ্যে ৪৯ শতাংশ পুরুষ ও ৫১ শতাংশ নারী। প্রতিবছর জন্ম নিচ্ছে ৩০ হাজারের বেশি শিশু।
 
রোহিঙ্গাদের অনুপ্রবেশের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ১৯৭৭-৭৮ সালে ২ লাখ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করে, যার মধ্যে ১ লাখ ৯০ হাজার ফেরত যায়। ১৯৯১ সালে আসে ২ লাখ ৫০ হাজার ৮৭৭ জন, যার মধ্যে ২ লাখ ৩৬ হাজার ৫৯৯ জন ফিরে যায়। ২০১২-১৬ সালের মধ্যে আসে আরও ৮৭ হাজার রোহিঙ্গা। এরপর ২০১৭ সালে একযোগে আসে ৮ লাখ ৫০ হাজার রোহিঙ্গা। ২০২৪ সালে আরও ৬৪ হাজার ৭১৮ জন বাংলাদেশে প্রবেশ করেছে।
 
উখিয়ার ৪ নম্বর ক্যাম্পের বাসিন্দা হোসেন জোহার (৪৫) বলেন, ‘মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে এসেছি। এত বছর পর এসে যদি রেশন বরাদ্দ কমানো হয়, তাহলে কীভাবে বেঁচে থাকব?’
 
একই ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ ইদ্রিস (৫০) বলেন, ‘১২ ডলার দিয়েও কোনোমতে চলছিল। এখন যদি ৬ ডলার করা হয়, তাহলে খাদ্য সংকট চরম আকার ধারণ করবে।’
 
বর্ধিত ৪ নম্বর ক্যাম্পের বাসিন্দা সোনা মিয়া (৫৮) বলেন, ‘৬ ডলার খাদ্য সহায়তা পেলে মানুষ না খেয়ে মারা যাবে। শিশুরাও কষ্ট পাবে। ক্ষুধার্ত মানুষ অপরাধে জড়াবে, চুরি-ডাকাতি বাড়বে।’
 
আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান মোহাম্মদ জোবায়ের (৫৫) বলেন, ‘৬ ডলার বরাদ্দে প্রতিদিন মাত্র ২৩ টাকার খাবার মিলবে, যা একবেলার জন্যও যথেষ্ট নয়। এতে রোহিঙ্গারা বেপরোয়া হয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে পারে, ক্যাম্প ছেড়ে পালিয়ে যেতে পারে।’
 
কক্সবাজারের উখিয়া ও টেকনাফে ৫ লাখের বেশি স্থানীয় জনগোষ্ঠী রয়েছে। তারা আশঙ্কা করছেন, খাদ্য সহায়তা কমলে রোহিঙ্গাদের মধ্যে অপরাধ প্রবণতা বাড়বে, যা স্থানীয়দের ওপর প্রভাব ফেলবে।
 
কোটবাজারের বাসিন্দা ফারুক আহমেদ (৫০) বলেন, ‘রোহিঙ্গারা খাদ্যের জন্য ক্যাম্পের বাইরে চলে আসবে, চুরি-ডাকাতি বাড়বে, মানুষ বিপদে পড়বে।’
 
ফলিয়ারপাড়ার বাসিন্দা আলমগীর হোসেন (৪৫) বলেন, ‘আমরা আতঙ্কে আছি। রোহিঙ্গাদের রেশন কমানো হলে পরিস্থিতি আরও খারাপ হবে।’
 
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের অতিরিক্ত কমিশনার মো. সামছু-দ্দৌজা বলেন, ‘খাদ্য সহায়তা কমলে রোহিঙ্গারা পুষ্টি ও স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে। তারা ক্যাম্প ছেড়ে কাজের সন্ধানে বাইরে গেলে স্থানীয়দের ওপর প্রভাব পড়বে।’
 
ডব্লিউএফপি জানিয়েছে, তহবিলের অভাবে ১০ লাখের বেশি রোহিঙ্গার খাদ্য সহায়তা হুমকির মুখে। দ্রুত নতুন তহবিল না পেলে রেশন অর্ধেকে নামিয়ে আনতে হবে। সংস্থাটি বলছে, রোহিঙ্গারা পুরোপুরি মানবিক সহায়তার ওপর নির্ভরশীল। খাদ্য সহায়তা কমলে তারা চরম সংকটে পড়বে।
 
ডব্লিউএফপির কান্ট্রি ডিরেক্টর ডম স্ক্যালপেলি বলেন, ‘রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো এখন আগের চেয়ে বেশি জরুরি। তারা কোথাও যেতে পারে না, জীবিকার সুযোগ নেই। খাদ্য সহায়তাই তাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন।’
 
২০২৩ সালে অর্থায়ন সংকটের কারণে রেশন ১২ ডলার থেকে ৮ ডলারে নামিয়ে আনা হয়েছিল, যার ফলে শিশুদের অপুষ্টির হার ১৫ শতাংশ ছাড়িয়ে যায়। পরে কিছু অর্থায়ন পাওয়ায় রেশন বাড়ানো হয়েছিল।
 
ডব্লিউএফপি বলছে, রেশন আরও কমলে নারী ও শিশুরা পাচার, গার্হস্থ্য সহিংসতা ও শোষণের ঝুঁকিতে পড়বে। শিশুশ্রম ও বাল্যবিবাহ বাড়তে পারে, কারণ পরিবারগুলো বেঁচে থাকার জন্য কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।
 
বিশ্বজুড়ে শরণার্থীরা প্রায়ই সাহায্যের ঘাটতির শিকার হয়। অর্থায়নের অভাব ও ক্রমবর্ধমান চাহিদার কারণে রোহিঙ্গা ও অন্যান্য শরণার্থী সম্প্রদায় চরম সংকটে পড়তে পারে।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন