নবীন নিউজ, ডেস্ক ৩০ এপ্রিল ২০২৪ ০৪:১৩ পি.এম
বসন্তের বিদায়, গ্রীষ্মের দাবদাহ। এরই মাঝে বাজারে কখন যেন চুপিসাড়ে চলে আসে সজনে ডাঁটা। সজনে ডাঁটা দিয়ে রান্না করা মজাদার তরকারি এই গরমে আমাদেরকে তৃপ্ত করে, কিন্তু এর বিস্ময়কর স্বাস্থ্য উপকারিতা আমাদের অনেকেরই অজানা। আজ জানাব এই সুপার ফুডের স্বাস্থ্য সুবিধার কথা।
সুপার ফুড সজনে। দেখতে কাঠখোট্টা। অনেকেই নাকমুখ সিঁটকে পাত থেকে তুলে দেন। দেখতে-শুনতে খুব ভাল কেউ বলবে না। বরং অনেকেরই পছন্দ না। তবে স্বাস্থ্যে সজনের উপকারিতা এককথায় অবিশ্বাস্য। রোগব্যাধির সঙ্গে য্দ্ধু করতে এর বালাই নেই। অনেকরেই আবার সজনে ডাঁটা বেশ পছন্দের একটি সবজি। সজনের তরকারি এবং সজনের ডাল অনেকের কাছেই বেশ প্রিয় একটি খাদ্য।
সজনে গাছ এক সময় গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই পাওয়া যেত। বতর্মান সেই চিত্রটি আর দেখা যায় না। এতে চাহিদার তুলনায় উৎপাদন কমে গেছে। ফলে দাম বৃদ্ধির মতো ঘটনা ঘটছে।
ডাঁটার রয়েছে ঔষধি গুণ। ডাঁটা এমন একটা প্রজাতির অন্তর্ভুক্ত যার বীজ, ফুল, পাতা সবই খাবারের উপযুক্ত। রয়েছে উচ্চমাত্রার পুষ্টি। এর গাছ সজনে নামে খ্যাত। বলা হয় সুপারফুড। এই সজনে গাছে উৎপাদিত ডাঁটা, ফুল শরীরের বিভিন্ন রোগের মোকাবিলায় সাহায্য করে ।
সজনে ডাঁটায় প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা এন্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে। তাই ঠাণ্ডা জর এবং কাশি দূর করতে সাজনার তরকারি, ডাল বা সুপ করে খেতে পারেন। এছাড়াও ডাঁটা দেহের কোলেস্টোরল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তাই সজনে ডাঁটা ও পাতা উচ্চ রক্ত চাপের রোগীদের জন্য বেশ উপকারী।
সজনে হজম সমস্যা সমাধানে ব্যাপক ভাবে কার্যকরী। শুধু তাই নয়, মানুষের শরীরে চিনির সঠিক মাত্রা নিয়ন্ত্রণে রেখে ডায়াবেটিসের বিরুদ্ধে লড়তে সাহায্য করে সজিনা। সজনে ডাঁটা এবং পাতার রস খেলে শ্বাসকষ্ট সারে। এছাড়াও সজনে ডাঁটা কোষ্ঠকাঠিন্য দূর করে, লিভার ও কিডনি সুরক্ষিত রাখে। শরীরের বাড়তি ওজন কমাতে সাহায্য করে সজনে।
সজনে ডাঁটা য় প্রচুর পরিমাণে আয়রণ, ক্যালসিয়াম এবং ভিটামিন থাকে। তাই এটি সুস্থ এবং শক্তিশালী হাড়ের জন্য অত্যন্ত উপকারী এছাড়াও শরীরের রক্ত বিশুদ্ধ করতেও সজনের কোন জুড়ি নেই। আর সজনে ডাঁটা য় থাকা ভিটামিন সি এন্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে যা প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
বসন্ত প্রতিরোধে সজনে ডাঁটা তরকারি বা ডাল রান্না করে খেলে জল বসন্ত ও গুটি বসন্তে আক্রান্ত হওয়ার আশংকা অনেকাংশে কমে যায়। সজনে ডাঁটার মতো এর পাতারও রয়েছে যথেষ্ট গুণ। সজনে পাতা শাক হিসেবে, ভর্তা করেও খাওয়া যায়। এতে মুখের রুচি আসে। সজনের এই ভরা মৌসুমে আপনার খাদ্য তালিকায় সজনের তরকারি বা সজনের ডাল রাখতেই পারেন।
নবীন নিউজ/জেড
সপ্তাহে ১৫০ মিনিটের যে অভ্যাস ডায়াবেটিস থেকে রক্ষা করবে
স্বাস্থ্যের ডিজির সঙ্গে অশোভন আচরণের দায়ে ডা. ধনদেবকে অব্যাহতি
কোভিডের চেয়েও ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু
সকালের কিছু ভুল অভ্যাসেই বাড়তে পারে হার্টের ঝুঁকি
মুখ ও গলায় এই ৫ লক্ষণ হলে সতর্ক থাকুন, হতে পারে কিডনি সমস্যা
শরীরের যে ১০ লক্ষণ ক্যানসারের ইঙ্গিত দেয়
‘অপারেশনের ভয়ে’ হাসপাতালের ১০ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু
বিশ্বজুড়ে দ্বিগুণ হতে পারে লিভার ক্যান্সার
আজ থেকে কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস চিকিৎসকরা
তরমুজের বিচি খেলে কী হয় জানেন?
ইফতারে স্যালাইন খাচ্ছেন, জানেন কী হয়?
দেশে প্রথমবার জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত, আক্রান্ত ৫ জন
দূষিত বায়ু বাড়াচ্ছে অটিজমের ঝুঁকি
ভোরে ঘুম থেকে উঠলে হতে পারে যেসব ক্ষতি
লিভারের ক্ষতি করে যে ৩ পানীয়
ব্রেস্ট ক্যানসার শনাক্ত করার সঠিক পদ্ধতি
সকালে কলা খাওয়ার উপকারিতা জানেন?
ফুসফুসের ক্যানসারের লক্ষণ ও সাধারণ চিকিৎসা
শিশু রোগীদের ক্যানসারের ওষুধ ফ্রিতে প্রদানের ঘোষণা ডব্লিউএইচও’র
ওষুধের দাম নির্ধারণ কোম্পানির হাতে, ঠুঁটো জগন্নাথ অধিদপ্তর
নস্টালজিয়া নামের এক রোগ যেভাবে এখন একটি আবেগের নাম
ত্বকের উজ্জলতা ধরে রাখতে প্রতিদিন কত গ্লাস পানি পান করা জরুরি?
যেসব লক্ষণে হতে পারে ব্রেস্ট ক্যান্সার
পচে যাচ্ছে দীপংকরের পা, খোঁজ নিচ্ছে না কেউ!
মানসিক রোগের শারীরিক লক্ষণ
শ্বেতী রোগ কেন হয়, এটি কি নিরাময়যোগ্য অসুখ?
প্রতিদিন চিয়া সিড খাওয়া কি ভালো?
শিশুর নাক ডাকা কোনও রোগের লক্ষণ নয়তো!
অনবরত হাঁচি থেকে মুক্তি পেতে
কথায় কথায় বুকজ্বালা