নবীন নিউজ, ডেস্ক ২৬ এপ্রিল ২০২৪ ১২:৫৫ পি.এম
স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের নির্দেশে গত ২ দিনে সচিবালয় ক্লিনিক থেকে ৭ চিকিৎসকসহ ৩০ কর্মচারীকে বদলি করা হয়েছে। কর্মচারীদের মধ্যে রয়েছেন ফার্মাসিস্ট, টেকনোলজিস্ট, সহায়ক, পরিচ্ছন্নতা কর্মী ও গাড়িচালক বলে জানা যায়।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হারুন-অর রশিদ স্বাক্ষরিত এক আদেশে এই বদলি করা হয়েছে।
ক্লিনিকের কর্মকর্তারা বলছেন, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব জাহাঙ্গীর আলম ক্ষুব্ধ হয়ে চিকিৎসকসহ কর্মকর্তা-কর্মচারীদের বদলির উদ্যোগ নিয়েছেন।
জানা যায়, স্বাস্থ্যসেবা বিভাগের ওই সচিব নিয়মিত সচিবালয়ের ক্লিনিক থেকে উচ্চ রক্তচাপের দুটি ওষুধ নেন। মঙ্গলবার (২৩ এপ্রিল) সচিবের দফতরের একজন কর্মচারী ক্লিনিকে এলে তাকে একটি ওষুধ দেওয়া হয়েছিল। এতে সচিব ক্ষুব্ধ হন। ওইদিন সচিবালয়ের এক চিকিৎসককে কিশোরগঞ্জে বদলি করা হয়। পরদিন বুধবার আরও ৬ চিকিৎসককে যথাক্রমে চাঁদপুর, শরীয়তপুর, ফরিদপুর, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল ও রংপুরের সরকারি হাসপাতালে বদলি করা হয়।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে ক্লিনিকে কর্মরতরা জড়ো হয়ে সচিবের সঙ্গে দেখা করে ক্ষমা প্রার্থনার জন্য আসেন। কিন্তু ওই সময় সচিব নিজ কক্ষ থেকে বের হয়ে সচিবালয় ত্যাগ করেন। পরে সবাই স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের কাছে গণবদলির বিষয়ে জানতে চাইলে তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে জানান।
তবে চিকিৎসকদের বদলির সঙ্গে ক্ষোভের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন সচিব জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ‘স্বাস্থ্যের সচিব হয়েছি মাত্র কয়েক মাস হলো। আর আমি ওই ওষুধ অনেক বছর ধরেই খাচ্ছি।’
তিনি আরও বলেন, এখানে অনেকে ১০-১২ বছর কাজ করছেন। তাই স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে বলেছি, দীর্ঘদিন যারা কাজ করছেন তাদের পর্যায়ক্রমে বদলি করতে।
বিসিএস ১১ ব্যাচের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা সরকারি চাকরিতে যোগ দেন ১৯৯৩ সালে। তার গ্রামের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জে। গত বছরের ৫ অক্টোবর স্বাস্থ্যসেবা বিভাগের সচিব হিসেবে যোগ দেন জাহাঙ্গীর আলম। এর আগে তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ছিলেন।
নবীন নিউজ/জেড
সপ্তাহে ১৫০ মিনিটের যে অভ্যাস ডায়াবেটিস থেকে রক্ষা করবে
স্বাস্থ্যের ডিজির সঙ্গে অশোভন আচরণের দায়ে ডা. ধনদেবকে অব্যাহতি
কোভিডের চেয়েও ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু
সকালের কিছু ভুল অভ্যাসেই বাড়তে পারে হার্টের ঝুঁকি
মুখ ও গলায় এই ৫ লক্ষণ হলে সতর্ক থাকুন, হতে পারে কিডনি সমস্যা
শরীরের যে ১০ লক্ষণ ক্যানসারের ইঙ্গিত দেয়
‘অপারেশনের ভয়ে’ হাসপাতালের ১০ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু
বিশ্বজুড়ে দ্বিগুণ হতে পারে লিভার ক্যান্সার
আজ থেকে কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস চিকিৎসকরা
তরমুজের বিচি খেলে কী হয় জানেন?
ইফতারে স্যালাইন খাচ্ছেন, জানেন কী হয়?
দেশে প্রথমবার জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত, আক্রান্ত ৫ জন
দূষিত বায়ু বাড়াচ্ছে অটিজমের ঝুঁকি
ভোরে ঘুম থেকে উঠলে হতে পারে যেসব ক্ষতি
লিভারের ক্ষতি করে যে ৩ পানীয়
ব্রেস্ট ক্যানসার শনাক্ত করার সঠিক পদ্ধতি
সকালে কলা খাওয়ার উপকারিতা জানেন?
ফুসফুসের ক্যানসারের লক্ষণ ও সাধারণ চিকিৎসা
শিশু রোগীদের ক্যানসারের ওষুধ ফ্রিতে প্রদানের ঘোষণা ডব্লিউএইচও’র
ওষুধের দাম নির্ধারণ কোম্পানির হাতে, ঠুঁটো জগন্নাথ অধিদপ্তর
নস্টালজিয়া নামের এক রোগ যেভাবে এখন একটি আবেগের নাম
ত্বকের উজ্জলতা ধরে রাখতে প্রতিদিন কত গ্লাস পানি পান করা জরুরি?
যেসব লক্ষণে হতে পারে ব্রেস্ট ক্যান্সার
পচে যাচ্ছে দীপংকরের পা, খোঁজ নিচ্ছে না কেউ!
মানসিক রোগের শারীরিক লক্ষণ
শ্বেতী রোগ কেন হয়, এটি কি নিরাময়যোগ্য অসুখ?
প্রতিদিন চিয়া সিড খাওয়া কি ভালো?
শিশুর নাক ডাকা কোনও রোগের লক্ষণ নয়তো!
অনবরত হাঁচি থেকে মুক্তি পেতে
কথায় কথায় বুকজ্বালা