নবীন নিউজ, ডেস্ক ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১০:০৩ এ.এম
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বঙ্গবন্ধু ও বঙ্গমাতা হল দুটির নাম পরিবর্তন এবং প্রতিবছর ১৬ জুলাইয়ে ক্যাম্পাসে ক্লাস-পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
শনিবার ( ৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উপাচার্য কনফারেন্স রুমে অনুষ্ঠিত ১১০তম সিন্ডিকেট সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান উপাচার্য ড. এম শওকাত আলী। এর আগে, উপাচার্যের সভাপতিত্বে এই সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়।
উপাচার্য শওকাত আলী জানান, শিক্ষার্থীদের দাবির প্রতি সম্মান জানিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পরিবর্তে ‘বিজয় ২৪’ হল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের পরিবর্তে ‘শহীদ ফেলানী হল’ নামকরণের সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট। এছাড়াও ১৬ জুলাই ক্লাস পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
গত ৫ ফেব্রুয়ারি রাতে ওই দুটি হলের নামফলক ভেঙে দিয়ে তাতে বিজয় ২৪ হল এবং শহীদ ফেলানী হল লিখে দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। ওইদিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধন করা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নামফলক বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়ার পর প্রতিষ্ঠাকালীন নাম রংপুর বিশ্ববিদ্যালয় নামও ঘোষণা করে তারা। তবে সিন্ডিকেট সভায় এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
এ বিষয়ে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শামসুর রহমান সুমন বলেন, আবু সাঈদের ক্যাম্পাসে মুজিববাদ ও ফ্যাসিবাদের কোনো নিশানা রাখবো না। এরমধ্যেই দুটি হলের নামফলক আমরা ভেঙে দিয়েছি। প্রশাসন সিন্ডিকেট সভায় আমাদের প্রত্যাশিত নামকরণ করেছে। সেজন্য আমরা খুশি।
নবীন নিউজ/জেড
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
এইচএসসিতে সিরাজগঞ্জের ৭ কলেজে পাস করেনি কেউ
এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট
বিশ্ববিদ্যালয়ে বৈষম্যের শিকার ৪২ শতাংশ শিক্ষার্থী
৩ দফা দাবিতে মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, ১২ ঘণ্টার আলটিমেটাম
ভিকারুননিসায় হিজাব পরায় ২২ শিক্ষার্থীকে বের করে দিলেন শিক্ষিকা
‘কলিজা খুলে ফেলব’ -শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও ডিসিকে বিএনপির সাবেক এমপির হুমকি
৪ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস
তদন্তে মায়ের অসুস্থতার প্রমাণ মেলেনি, পরীক্ষা নেওয়া হবে না আলোচিত আনিসার
১৬ বছর পর মাদ্রাসায় ফিরছে বৃত্তি পরীক্ষা
যুক্তরাষ্ট্রের ২৫ বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রস্তাব পেলেন বাংলাদেশের মীম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনকালে হলের ১৩ শিক্ষার্থী আটক
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর পোশাক নিয়ে উত্ত্যক্ত করা কর্মচারী আটক
বুটেক্সে ভর্তি পরীক্ষার দিনে বন্ধ থাকবে ক্যাম্পাসের ইন্টারনেট
ঢাবি ছাত্রদল নেতার উদ্যোগে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা
হামলার ঘটনায় ছাত্রদল জড়িত, অভিযোগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বিভিন্ন ধরনের ভাতা
রাবি শিক্ষার্থীদের অবরোধ, রাজশাহীর সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ
আরও ২৯ প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ
স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটার আদেশ বাতিল
প্রাথমিকে তৃতীয় ধাপে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা
স্কুল ভর্তিতে কোটা পাবেন জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের সন্তানরা
আজ থেকে ৪০ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে‘জয় বাংলা’ লেখার সময় আটক ছাত্রলীগ কর্মী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলেন স্থানীয় লোকজন
বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত
হল থেকে ছাত্রলীগ সভাপতিসহ আজীবন বহিষ্কার ৪ জন, স্থায়ী বহিষ্কার ৪২
১৯ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি