মঙ্গলবার ১০ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

১৪ মাসেও নেই পাইপলাইনে গ্যাস

নবীন নিউজ, ডেস্ক ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ০১:৩৯ পি.এম

সংগৃহীত ছবি

বিগত সরকারের প্রধানমন্ত্রী অনলাইনে উদ্বোধনের পর পীরগঞ্জ উপজেলার নিয়ামতপুর চৌরাহাট এলাকায় গ্যাস স্টেশন প্রাঙ্গণে ফলক উন্মোচন ও গ্যাস প্রজ্বালন করেন পেট্রোবাংলার চেয়ারম্যান। সেই উদ্বোধনের ১৪ মাস পেরিয়ে গেছে কিন্তু গ্যাস সরবরাহের কোনো দেখা নেই। রংপুর অঞ্চলের মানুষের বহুল প্রতীক্ষিত পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছিল গত বছরের ১৪ নভেম্বর।

১৪ মাসেও নেই পাইপলাইনে গ্যাস পশ্চিমাঞ্চলীয় গ্যাস কোম্পানি লিমিটেডের প্রকল্প পরিচালক প্রকৌশলী ফজলুল করিম বলেন, ডিস্টিবিউশন লাইনসহ কিছু কাজ বাকি রয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, শিগগিরই কাজ শেষ করে আগামী জুন নাগাদ গ্যাস সরবরাহ করা সম্ভব হবে। আরেকটি সূত্র বলছে, গ্যাস সরবরাহে শিল্পপতিতের কাছ থেকে সাড়া না পাওয়ায় সরবরাহের কাজ দেরিতে হচ্ছে।

২০১৮ সালের অক্টোবর মাসে ‘বগুড়া-রংপুর-সৈয়দপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ’ প্রকল্পের কাজ শুরু হয়। দেড় শ কিলোমিটার এলাকার পাইপলাইন স্থাপন করেছে জিটিসিএল। রংপুর-সৈয়দপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্পটি সরকারি ও গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের যৌথ অর্থায়নে ১ হাজার ৩৭৮ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্পের কাজ চলছে। এর মধ্যে জিটিসিএল এখানে ১০ কোটি টাকার ওপর খরচ করেছে। বাদবাকি টাকা সরকার বরাদ্দ দিয়েছে। পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের জন্য ৩০৫ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। এ ছাড়া হুকুম দখল করা হয়েছে ৫৭৬ দশমিক ৩৭ একর জমি। ৩০ ইঞ্চি ব্যসার্ধে ১৫০ কিলোমিটার পাইপলাইন স্থাপন করা হয়েছে। এই গ্যাস সরবরাহে পাইপলাইন পাড়ি দিয়েছে ছয়টি নদী ও দুটি খাল। এসব নদী ও খালের দূূরত্ব আড়াই কিলোমিটার। এ প্রকল্পে রয়েছে ইপিসি ভিত্তিতে সৈয়দপুরে ১০০ এমএমএসসিএফডি (মিলিয়ন স্ট্যান্ডার্ড কিউবিক ফিট পার ডে) ক্ষমতাসম্পন্ন একটি সিজিএস (সেন্ট্রাল গ্যাস সাপ্লাই), রংপুরে ৫০ এমএমএসসিএফডি ক্ষমতাসম্পন্ন একটি টিবিএস (টাউন বর্ডার স্টেশন) এবং পীরগঞ্জে ২০ এমএমএসসিএফডি ক্ষমতাসম্পন্ন একটি টিবিএস।

রংপুর বিভাগে গ্যাস পাইপলাইন গ্যাস সরবরাহ উদ্বোধন হওয়ায় ব্যবসায়ী শিল্পপতিরা আনন্দিত হয়েছিলেন। রংপুরবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন ছিল এই অঞ্চলে গ্যাস সরবরাহ হলে নতুন নতুন শিল্পকারাখানা এবং বিসিক এলাকার শিল্পকরখানার পণ্যের উৎপাদন ব্যয় কমার পাশাপাশি অর্থনীতির চালিকাশক্তিতে নতুন গতি হবে। কবে নাগাদ গ্যাস সরবরাহ করা হবে তা অনিশ্চিত হয়ে পড়েছে।

রংপুর চেম্বারের সভাপতি আকবর আলী  বলেন. এই অঞ্চলে ঘ্যাসের সংযোগ নেয়ার জন্য শিল্প প্রতিষ্ঠানের মালিকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। শিল্প-কারখানায়  গ্যাস সংযোগ পেলে পাল্টে যাবে এই অঞ্চলের অর্থনীতি। এছাড়া নতুন নতুন শিল্প কারখানা গড়ে উঠলে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে। তিনি দ্রুত গ্যাস সরবরাহের দাবি জানান।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা