শক্রবার ০৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
কর্পোরেট

সূচকের উত্থানে শুরু, পতনে শেষ

নবীন নিউজ, ডেস্ক ১৮ এপ্রিল ২০২৪ ০২:০৪ পি.এম

সংগৃহীত

ঈদের ছুটির পর লেনদেনের দ্বিতীয় দিন মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থান-পতনের মধ্য দিয়ে শেয়ার কেনাবেচা চলছে। সকালে লেনদেন শুরুর পরে সূচকটি বেশ নিম্নমুখী ছিল। তবে প্রথম এক ঘণ্টা শেষে সূচকটি সামান্য বৃদ্ধি পায়। পরে আবার তা কমে যায়। প্রথম দুই ঘণ্টা শেষে সূচক অবশ্য আবার ঊর্ধ্বমুখী হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (১৭ এপ্রিল) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন উভয় পুঁজিবাজারে লেনদেনের শুরুতে সূচকের উত্থন লক্ষ্য করা গেলেও দিন শেষে তা পতনমুখী হয়েছে।

এদিন আগের কার্যদিবসের চেয়ে ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন কিছুটা কমলেও সিএসইতে বেড়েছে।একইসঙ্গে উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, এদিন সূচকের উত্থান লেনদেন শুরু হয়। তবে লেনদেন শুরুর ৩ ঘণ্টা পর্যন্ত সূচক ঊর্ধ্বমুখী অবস্থানে ছিল। এরপর থেকে সূচক পতনমুখী অবস্থানে নেমে আসে। দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১০.৮০ পয়েন্ট কমে ৫ হাজার ৭৬৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়া সূচক ১.৬৪ পয়েন্ট কমে ১ হাজার ২৬২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫.৩৬ পয়েন্ট কমে ২ হাজার ৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১০৬টি কোম্পানির, কমেছে ২২২টির এবং অপরিবর্তিত আছে ৬৭টির। ডিএসইতে এদিন মোট ৪৮২ কোটি ৫৩ লাখ টাকা শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৪০ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স ৪৭.৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৮৯৭ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৭৮.৫৮ পয়েন্ট কমে ১৬ হাজার ৪৫৯ পয়েন্টে, শরিয়া সূচক ২.২০ পয়েন্ট কমে ১ হাজার ৭৯ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ৬.৩৯ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৫৯৯ পয়েন্টে অবস্থান করছে।

এদিন, সিএসইতে ২০৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৭০টি কোম্পানির, কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত আছে ২৭টির। দিন শেষে সিএসইতে ১১ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

এ ছাড়া মূল্যবৃদ্ধি হয়েছে প্রাইম ব্যাংকেরও। প্রাইম ব্যাংকও সোমবার লভ্যাংশ ঘোষণা করে। পাশাপাশি আগের বছরের তুলনায় প্রাইম ব্যাংকের মুনাফাও গত বছর বেশ ভালো বেড়েছে। এতে ইপিএসও বেড়েছে। লভ্যাংশ ও ইপিএস বৃদ্ধির খবরে প্রাইম ব্যাংকের শেয়ারের দর বেড়ে যায়

অন্যদিকে, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের মতো কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে প্রথম ঘণ্টায়। তার প্রভাব দেখা গেছে সূচকে।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

সরকারি নিবন্ধন পেল ‘বাংলা এফএম’

news image

নারায়ণগঞ্জের ব্যবসা বাঁচলে দেশের ব্যবসা বাঁচবে : দীপু ভূঁইয়া

news image

শেয়ারবাজারে ফের আলোচনায় বেসরকারি কোম্পানির সরাসরি তালিকাভুক্তি

news image

শপিং ব্যাগের মূল্য নেওয়া বন্ধে আড়ংকে লিগ্যাল নোটিশ

news image

জেসিআই মানিকগঞ্জের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা 

news image

আমাকে আইনি পথে হাঁটতে বাধ্য করবেন না, বললেন তনি

news image

ডাক বিভাগে দুই নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৭৪৫

news image

১৭ বিলিয়ন ডলার পাচার তদন্তে নিরীক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক

news image

যাতায়াত কমায় ক্ষতির মুখে বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীরা

news image

আধা ঘণ্টায় ডিএসইর লেনদেন ছাড়াল ১০৬ কোটি টাকা

news image

কত বড় অসভ্য হলে তারা এসব বলতে পারছে: তনি

news image

ক্রেডিট কার্ডে বাংলাদেশে খরচ বাড়িয়েছেন বিদেশিরা

news image

পাঁচ ঝুঁকিতে দেশ, শীর্ষে মূল্যস্ফীতি

news image

ব্যবসায়ী মানেই যেন অপরাধী!

news image

নারী উদ্যোক্তা তনির স্বামী মারা গেছেন

news image

প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, বেতন ১ লাখ ৮৩ হাজার

news image

ডাক বিভাগে চাকরির বিশাল সুযোগ

news image

হাফেজ ও আলেমদের চাকরির সুযোগ দিচ্ছে নবীন বাংলাদেশ, বেতন ২০ হাজার থেকে শুরু

news image

প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ১৪ শতাংশ লভ্যাংশ ঘোষণা

news image

ঢাকা স্টক এক্সচেঞ্জে সাপ্তাহিক দাম কমার শীর্ষে সোনালী আঁশ

news image

ঢাকা স্টক এক্সচেঞ্জে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ইউনিলিভার

news image

৫০০ টাকায় নবীন পাঞ্জাবি কিনে জিতে নিলেন এন্ড্রয়েড টিভি

news image

সালভো কেমিক্যাল ৬৪ লাখ শেয়ার ছাড়ে তহবিল সংগ্রহ করবে

news image

রাশিয়া ও ইরান একক ব্রিকস মুদ্রা তৈরির কাজ করছে: ইরান

news image

দেশীয় পণ্যের পসরা নিয়ে ১০০ নারী উদ্যোক্তার উইহাটবাজার

news image

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সরকারি-বেসরকারি ব্যাংকের ৩০ এমডি

news image

এলএনজি আমদানিতে ৪৬০ মিলিয়ন ডলার সাশ্রয় হতে পারে

news image

মে মাসের দশ দিনে রেমিটেন্স এসেছে ৮১ কোটি ডলার

news image

১ লক্ষ টাকা করে এই বছর পেলেন ৪ জন

news image

মেডিক্যাল ট্যুরিজমের জন্য প্রথম প্রি-পেইড কার্ড চালু হলো