নবীন নিউজ, ডেস্ক ০৮ সেপ্টেম্বার ২০২৪ ০৫:৫৩ পি.এম
উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের নেওয়া নানা পদক্ষেপের ইতিবাচক ফলাফল দৃশ্যমান হচ্ছে। পট পরিবর্তনের মাস আগস্টে গড় মূল্যস্ফীতি ও খাদ্য মূল্যস্ফীতি দুটোই কমেছে। আগেস্ট গড় মূল্যস্ফীতি কমে ১০ দশমিক ৪৯ শতাংশে দাঁড়িয়েছে, জুলাইয়ে যা ছিল ১১ দশমিক ৬৬ শতাংশ। এ ছাড়া খাদ্য মূল্যস্ফীতিও কিছুটা কমে ১১ দশমিক ৩৬ শতাংশে এসেছে, আগের মাসে তা ছিল ১৪ দশমিক ১ শতাংশ।
আজ রবিবার মাসিক ভোক্তা মূল্য সূচক (সিপিআই) প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। সিপিআইর হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
সিপিআই তথ্যে দেখা যায়, দেশের গড় মূল্যস্ফীতি এখন ১০ দশমিক ৪৯ শতাংশ। এর অর্থ হলো ২০২৩ সালের আগস্টে যে পণ্য ১০০ টাকায় কিনতে হয়েছিল, ২০২৪ সালের আগস্টে সেই পণ্য ১১০ টাকা ৪৯ পয়সায় কিনতে হয়েছে। যদিও আওয়ামী সরকারের বিদায়ী মাস জুলাইয়ে গড় মূল্যস্ফীতি ছিল ১১ দশমিক ৬৬ শতাংশ।
তবে গড় ও খাদ্য মূল্যস্ফীতি কমলেও খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি আগস্টে কিছুটা বেড়েছে। আগস্টে খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৭৪ শতাংশে দাঁড়িয়েছে। জুলাইয়ে তা ছিল ৯ দশমিক ৬৮ শতাংশ।
আগস্টে সারা দেশে বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির কারণে গড় মূল্যস্ফীতির প্রভাব রয়েছে গ্রামীণ অঞ্চলে। আগস্টে শহরে গড় মূল্যস্ফীতি ১০ শতাংশে এলেও গ্রাম এলাকার মূল্যস্ফীতি এখন ১০ দশমিক ৯৫ শতাংশে রয়েছে। শহর এলাকায় খাদ্য মূল্যস্ফীতি যেখানে ১১ দশমিক ২৪, গ্রাম এলাকায় খাদ্য পণ্যে মূল্যস্ফীতি রয়েছে ১১ দশমিক ৪৪ শতাংশে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গর্ভনর আহসান এইচ মনসুর বলনে, আগামী চার থেকে পাঁচ মাসের মধ্যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে স্বস্তিদায়ক রিজার্ভ রেখে বাকিটা দিয়ে আমদানিতে ব্যয় করা হবে। আমদানি পণ্যের ঘাটতি আছে। যতটুকু করা সম্ভব আমদানি করা হবে।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন