সংগৃহীত ছবি
জাপানের একটি ডায়াপার প্রস্তুতকারক কোম্পানি ঘোষণা দিয়েছে, তারা দেশটিতে শিশুদের জন্য ডায়াপার উৎপাদন বন্ধ করবে। এর পরিবর্তে বড়দের জন্য ডায়াপার তৈরি করবে।
এর আগেও জাপানের বেশকিছু কোম্পানি এধরনের সিদ্ধান্তের কথা জানিয়েছিল। সর্বশেষ এমন সিদ্ধান্ত ঘোষণা করল জাপানের ওজি হোল্ডিংস।
জাপানে বয়স্ক মানুষের সংখ্যা দ্রুত বেড়ে যাওয়া এবং জন্মহার রেকর্ড নিম্নে চলে যাওয়াই এর কারণ। গত এক দশকেরও বেশি সময় ধরে জাপানে শিশুদের তুলনায় প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি ডায়াপারের বিক্রি বেড়ে গেছে।
২০২৩ সালে জাপানে শিশুর জন্মহার আগের বছরের তুলনায় ৫ দশমিক ১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৭৫৮,৬৩১ জনে। ১৯ শতকের পর থেকে এটিই জাপানে রেকর্ড সর্বনিম্ন জন্ম সংখ্যা। ১৯৭০ এর দশকে দেশটিতে শিশু জন্মের সংখ্যা ছিল ২০ লাখেরও বেশি।
জাপানের ডায়াপার প্রস্তুতকারক কোম্পানি ওজি হোল্ডিংস এক বিবৃতিতে বলেছে,তাদের সহায়ক কোম্পানি ওজি নেপিয়া এখন বছরে ৪০ কোটি শিশু ডায়াপার তৈরি করে। ২০০১ সালে এই পরিমাণ ছিল ৭০ কোটি। উৎপাদন ওই বছর থেকেই কমতে শুরু করেছিল।
২০১১ সালে, জাপানের সবচেয়ে বড় ডায়াপার নির্মাতা প্রতিষ্ঠান ইউনিচার্ম বলেছিল, তাদের তৈরি প্রাপ্তবয়স্কদের ডায়াপার বিক্রি শিশুদের ডায়াপার বিক্রিকে ছাড়িয়ে গেছে।
জাপানে প্রাপ্তবয়স্কদের জন্য ডায়াপারের বাজার বড় হচ্ছে এবং এর আনুমানিক মূল্য ২ শ’ কোটি ডলারের সমপরিমাণ।
জাপান এখন বিশ্বের অন্যতম বাধ্যক্যপূর্ণ জনসংখ্যার দেশ। দেশটির মোট জনসংখ্যার ৩০ শতাংশের বয়স ৬৫ বছর বা তার বেশি। গত বছর, ৮০ বছরের বেশি বয়সীদের অনুপাত প্রথম মোট জনসংখ্যার ১০ শতাংশ ছাড়িয়ে গেছে।
বিবিসি জানায়, ওজি হোল্ডিংস জাপানে শিশুদের জন্য ডায়াপার তৈরি বন্ধের ঘোষণা দিলেও বলেছে, তারা মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ায় শিশুদের জন্য ডায়াপার তৈরি করবে। সেখানে এই ডায়াপারের চাহিদা বাড়বে বলেই আশা করছে তারা।
জাপানে জনসংখ্যা কমছে। জন্মহার কমে যাওয়া এবং বয়স্ক মানুষ বেড়ে যাওয়া বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির এ দেশটিতে সংকট হয়ে দেখা দিয়েছে।
নারীদের সন্তান ধারণের অনাগ্রহ জাপানে জন্মহার নিম্ন হওয়ার অন্যতম কারণ।বিশেষজ্ঞরা বলছেন, বিয়ের হার কম এবং কর্মক্ষেত্রে আরও বেশি নারীর যোগদান থেকে শুরু করে সন্তান লালন-পালনের বাড়তি খরচ- এ সবই সন্তান নিতে অনিচ্ছুক করে তুলছে জাপানি নারীদের।
সন্তান নিতে উৎসাহিত করার জন্য নানা প্রচেষ্টা চালাচ্ছে জাপান সরকার। কিন্তু এখন পর্যন্ত তা খুব সামান্যই সফলতার মুখ দেখেছে।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ