'ঢাকা নাইট মার্কেট' এক্সপো শুরু হচ্ছে ২৮ মার্চ
বাংলাদেশে প্রথমবারের মত গ্র্যান্ড নাইট এক্সপো আয়োজন করছে 'নিবেদিতা কমিউনিটি অর্গানাইজেশন'। রাজধানীর গুলশান-তেজগাঁও লিংক রোডের “আলোকি কনভেনশন হল” এ এই এক্সপো চলবে ২৮ মার্চ থেকে ৩০ মার্চ ২০২৪ দুপুর ২ টা থেকে শুরু করে রাত ৩ টা (সেহরি) পর্যন্ত।
মাস্টারকার্ড এর মূল সহযোগীতায় এই আয়োজনে দেশীয় ও আন্তর্জাতিক ৮০টিরও বেশী ফ্যাশন লাইফস্টাইল ব্রান্ড, ফুড ব্র্যান্ড, কিডস ব্রান্ড যুক্ত হয়েছে। তিনদিনের এই আয়োজনে ব্র্যান্ডগুলো তাদের পণ্য ও সেবার প্রদর্শনী করবে। পাশাপাশি একটা ডেডিকেটেড ফুড কোর্ট থাকবে যেখানে সবাই ইফতার, ডিনার এবং সেহরি করতে পারবে। সাথে বাচ্চাদের জন্য একটা প্লে-জোন থাকবে এবং কিছু আকর্ষণীয় এক্টিভিটিস থাকবে। আয়োজনটি সবার জন্য উন্মুক্ত।
'নিবেদিতা'এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আনিকা ইসলাম বলেন, 'আমরা নারীদের আর্থসামাজিক উন্নয়ন, এডুকেশন, জীবনযাত্রার মানোন্নয়ন নিয়ে কাজ করছি দীর্ঘদিন ধরে। সাথে বিভিন্ন সামাজিক ইভেন্টস এবং এক্সিবিশনের আয়োজন করে যাচ্ছি নারীদের বিজনেস ব্র্যান্ডগুলোকে আলাদাভাবে সবার কাছে তুলে ধরার জন্য। সময়ের এই যাত্রায় আমাদের সাথে যারা যুক্ত তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। '
এবারও বাংলাদেশে একটি নতুন থিম হিসেবে, ঢাকা নাইট মার্কেট ২০২৪ এর মাধ্যমে আমাদের নারী উদ্যোক্তাদের পণ্যগুলো গ্রাহকদের সামনে হাজির হচ্ছি,আয়োজনটির সহযোগী সকল পার্টনার স্পেশালি আমাদের টাইটেল পার্টনার মাস্টারকার্ড, গোল্ড পার্টনার কেক স্টোরিজ এবং হায়া বাই সানজানা, ফাইনান্স কোম্পানি পার্টনার আইপিডিসি, কিডস জোন পার্টনার বাবুল্যান্ড, বেভারেজ পার্টনার মোজো সহ অন্যান্য।
নবীন নিউজ/জেড
সরকারি নিবন্ধন পেল ‘বাংলা এফএম’
নারায়ণগঞ্জের ব্যবসা বাঁচলে দেশের ব্যবসা বাঁচবে : দীপু ভূঁইয়া
শেয়ারবাজারে ফের আলোচনায় বেসরকারি কোম্পানির সরাসরি তালিকাভুক্তি
শপিং ব্যাগের মূল্য নেওয়া বন্ধে আড়ংকে লিগ্যাল নোটিশ
জেসিআই মানিকগঞ্জের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা
আমাকে আইনি পথে হাঁটতে বাধ্য করবেন না, বললেন তনি
ডাক বিভাগে দুই নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৭৪৫
১৭ বিলিয়ন ডলার পাচার তদন্তে নিরীক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক
যাতায়াত কমায় ক্ষতির মুখে বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীরা
আধা ঘণ্টায় ডিএসইর লেনদেন ছাড়াল ১০৬ কোটি টাকা
কত বড় অসভ্য হলে তারা এসব বলতে পারছে: তনি
ক্রেডিট কার্ডে বাংলাদেশে খরচ বাড়িয়েছেন বিদেশিরা
পাঁচ ঝুঁকিতে দেশ, শীর্ষে মূল্যস্ফীতি
ব্যবসায়ী মানেই যেন অপরাধী!
নারী উদ্যোক্তা তনির স্বামী মারা গেছেন
প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, বেতন ১ লাখ ৮৩ হাজার
ডাক বিভাগে চাকরির বিশাল সুযোগ
হাফেজ ও আলেমদের চাকরির সুযোগ দিচ্ছে নবীন বাংলাদেশ, বেতন ২০ হাজার থেকে শুরু
প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ১৪ শতাংশ লভ্যাংশ ঘোষণা
ঢাকা স্টক এক্সচেঞ্জে সাপ্তাহিক দাম কমার শীর্ষে সোনালী আঁশ
ঢাকা স্টক এক্সচেঞ্জে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ইউনিলিভার
৫০০ টাকায় নবীন পাঞ্জাবি কিনে জিতে নিলেন এন্ড্রয়েড টিভি
সালভো কেমিক্যাল ৬৪ লাখ শেয়ার ছাড়ে তহবিল সংগ্রহ করবে
রাশিয়া ও ইরান একক ব্রিকস মুদ্রা তৈরির কাজ করছে: ইরান
দেশীয় পণ্যের পসরা নিয়ে ১০০ নারী উদ্যোক্তার উইহাটবাজার
যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সরকারি-বেসরকারি ব্যাংকের ৩০ এমডি
এলএনজি আমদানিতে ৪৬০ মিলিয়ন ডলার সাশ্রয় হতে পারে
মে মাসের দশ দিনে রেমিটেন্স এসেছে ৮১ কোটি ডলার
১ লক্ষ টাকা করে এই বছর পেলেন ৪ জন
মেডিক্যাল ট্যুরিজমের জন্য প্রথম প্রি-পেইড কার্ড চালু হলো