বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
শিক্ষা

নতুন নিয়মে ইএফটিতে ভোগান্তি: ডিসেম্বরের বেতন পাননি ৪০ হাজার শিক্ষক-কর্মচারী

নবীন নিউজ, ডেস্ক ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৩৩ এ.এম

সংগৃহীত ছবি

নতুন সিস্টেমে আটকে গেছে বেসরকারি স্কুল-কলেজের ৪০ হাজারেরও বেশি শিক্ষক-কর্মচারীর ডিসেম্বর মাসের বেতন-ভাতা। এতে তারা পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

রাজশাহীর বিনোদপুর ইসলামিয়া কলেজের শিক্ষক তসলিম আলম বলেন, জানুয়ারি থেকে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকদের বেতন-ভাতা দেওয়া শুরু করে শিক্ষা মন্ত্রণালয়। কয়েক মাসের ট্রায়ালের পর শিক্ষকদের বেতন ইএফটিতে দেওয়া শুরু হলেও নানা জটিলতায় এখনো ডিসেম্বর মাসের বেতন পাননি ৪০ হাজারেরও বেশি শিক্ষক-কর্মচারী। এতে পরিবার-পরিজন নিয়ে বিপাকে পড়েছেন তারা।

মসজিদ মিশন একাডেমি রাজশাহীর অধ্যক্ষ শাহাদাত হোসেন বলেন, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটি চালুর আগে বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকদের বেতন-ভাতা দ্রুত পাওয়া যেত। এখন মধ্য ফেব্রুয়ারি চললেও জানুয়ারি মাসের বেতনই পাননি। অনেক শিক্ষক-কর্মচারী ডিসেম্বর মাসের বেতনও পাননি। অনাকাঙ্ক্ষিত এই জটিলতা নিরসনে সরকারের উচিত দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।

এদিকে, এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি মাউশির ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট উইংয়ের পরিচালক গোপীনাথ পাল। তবে আপডেট তথ্য জানতে ইএমআইএস সেলে যোগাযোগ করতে বলেন তিনি।

ভুক্তভোগী মসজিদ মিশন একাডেমি রাজশাহীর ইসলাম শিক্ষার প্রভাষক সিরাজুল ইসলাম বলেন, এখনো ডিসেম্বরের বেতন-ভাতা না পাওয়ায় পরিবার-পরিজন নিয়ে মানবেতন জীবনযাপন করছি।

রাজশাহীর বিনোদপুর ইসলামিয়া কলেজের কর্মচারী শহিদুল ইসলাম বলেন, সামান্য ভুলের কথা বলে এখনো ডিসেম্বরের বেতন-ভাতা দেওয়া হয়নি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে দ্রুত বেতন-ভাতা পরিশোধের জন্য সরকারের কাছে দাবি জানান তিনি।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ইএমআইএস সেল সূত্র জানিয়েছে, শিক্ষক-কর্মচারীদের তথ্য যাচাইকালে অনেক শিক্ষক-কর্মচারীর ডাবল এমপিও এবং ভুল তথ্য দিয়ে এমপিও নেওয়ার বিষয়টি সামনে আসে। এ ছাড়া অনেকের মাউশির এমপিও শিটের তথ্যের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের তথ্যের মিল নেই। আবার অনেকের ব্যাংক হিসাবের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের তথ্যের মিল নেই। বিষয়গুলো সমাধান করে চতুর্থ এবং পঞ্চম ধাপে শিক্ষকদের ডিসেম্বর মাসের বেতন ছাড়ের চেষ্টা চলছে।

ইএমআইএস সেলের কর্মকর্তারা বলছেন, তৃতীয় ধাপে যারা বেতনবঞ্চিত হয়েছেন তাদের মধ্যে আট হাজারের কিছু বেশি শিক্ষক-কর্মচারীর বেতন ছাড় করতে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে প্রস্তাব অনুমোদন হয়েছে। এই শিক্ষক-কর্মচারীদের বেতন দিতে চিফ অ্যাকাউন্টস অফিসারের কাছে তথ্য পাঠানো হয়। শিগগিরই চতুর্থ ধাপের বেতন ব্যাংকে পাঠানো হবে।

মাউশিসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেসরকারি স্কুল-কলেজের ৩ লাখ ৮৯ হাজার শিক্ষক-কর্মচারীর তথ্য যাচাই শেষে প্রথম ধাপে ১ লাখ ৮৯ হাজার শিক্ষক-কর্মচারী ডিসেম্বর মাসের বেতন পেয়েছেন ইএফটিতে। দ্বিতীয় ধাপে ৬৭ হাজার এবং তৃতীয় ধাপে ৮৪ হাজার ৭০০ শিক্ষক-কর্মচারী ইএফটিতে বেতন পেয়েছেন। সব মিলিয়ে ৩ লাখ ৪০ হাজারের বেশি শিক্ষক-কর্মচারী ইএফটিতে ডিসেম্বর মাসের বেতন-ভাতা পেয়েছেন। সে হিসাবে এখনো ডিসেম্বর মাসের বেতন পাননি ৪০ হাজারের বেশি শিক্ষক-কর্মচারী।

নবীন নিউজ/জেড

আরও খবর

news image

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক

news image

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক

news image

সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

news image

এইচএসসিতে সিরাজগঞ্জের ৭ কলেজে পাস করেনি কেউ

news image

এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট

news image

বিশ্ববিদ্যালয়ে বৈষম্যের শিকার ৪২ শতাংশ শিক্ষার্থী

news image

৩ দফা দাবিতে মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, ১২ ঘণ্টার আলটিমেটাম

news image

ভিকারুননিসায় হিজাব পরায় ২২ শিক্ষার্থীকে বের করে দিলেন শিক্ষিকা

news image

‘কলিজা খুলে ফেলব’ -শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও ডিসিকে বিএনপির সাবেক এমপির হুমকি

news image

৪ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস

news image

তদন্তে মায়ের অসুস্থতার প্রমাণ মেলেনি, পরীক্ষা নেওয়া হবে না আলোচিত আনিসার

news image

১৬ বছর পর মাদ্রাসায় ফিরছে বৃত্তি পরীক্ষা

news image

যুক্তরাষ্ট্রের ২৫ বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রস্তাব পেলেন বাংলাদেশের মীম

news image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনকালে হলের ১৩ শিক্ষার্থী আটক

news image

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর পোশাক নিয়ে উত্ত্যক্ত করা কর্মচারী আটক

news image

বুটেক্সে ভর্তি পরীক্ষার দিনে বন্ধ থাকবে ক্যাম্পাসের ইন্টারনেট

news image

ঢাবি ছাত্রদল নেতার উদ্যোগে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা

news image

হামলার ঘটনায় ছাত্রদল জড়িত, অভিযোগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

news image

শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বিভিন্ন ধরনের ভাতা

news image

রাবি শিক্ষার্থীদের অবরোধ, রাজশাহীর সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ

news image

আরও ২৯ প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ

news image

স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটার আদেশ বাতিল

news image

প্রাথমিকে তৃতীয় ধাপে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

news image

স্কুল ভর্তিতে কোটা পাবেন জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের সন্তানরা

news image

আজ থেকে ৪০ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে

news image

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে‘জয় বাংলা’ লেখার সময় আটক ছাত্রলীগ কর্মী 

news image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলেন স্থানীয় লোকজন

news image

বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত

news image

হল থেকে ছাত্রলীগ সভাপতিসহ আজীবন বহিষ্কার ৪ জন, স্থায়ী বহিষ্কার ৪২

news image

১৯ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ‌ ভর্তি বিজ্ঞপ্তি