শক্রবার ১৬ জানু ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

গরুর দুধে বার্ড ফ্লু শনাক্ত, ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

নবীন নিউজ ডেস্ক ১৯ ডিসেম্বার ২০২৪ ০৩:০৩ পি.এম

ছবি- সংগৃহীত। ছবি- সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বেশ কয়েকটি গরুর দুধে বার্ড ফ্লু ভাইরাসের উপস্থিতি শনাক্ত হওয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।  বুধবার এক বিবৃতিতে রাজ্য জুড়ে জরুরি অবস্থা জারির ঘোষণা করেন সেখানকার গভর্নর গ্যাভিন নিউজ। 

ফেডারেল এবং রাজ্যের কর্মকর্তারা বার্ড ফ্লু ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে, যা ২০২৪ সালে প্রথমবারের মতো দুগ্ধজাত গবাদি পশুকে সংক্রামিত করেছে।

এক বিবৃতিতে গ্যাভিন নিউজম জানান, সরকারি সংস্থাগুলো যাতে বার্ড ফ্লু রোধে দ্রুত পদক্ষেপ নিতে পারে সেই জন্য রাজ্য জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে।  

এনবিসি নিউজ জানিয়েছে, বুধবার প্রথম একজন গুরুতর বার্ড ফ্লু আক্রান্ত ব্যক্তির খবর পাওয়া গেছে। ৬৫ বছর বয়সী ওই ব্যক্তির অবস্থান গুরুতর। তার শরীরে নানা লক্ষণ দেখা দিয়েছে। 

গভর্নর নিউজম বলেছেন, সরকারি সংস্থাগুলো যাতে এই প্রাদুর্ভাব কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিশ্চিত করতে পারে সেজন্য রাজ্যজুডে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

লুইসিয়ানার এক বাসিন্দার শরীরে গুরুতর বার্ড ফ্লুর লক্ষণ দেখা দেয়। বুধবার সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন লুইসিয়ানায় প্রথম একজন গুরুতর বার্ড ফ্লু আক্রান্ত ব্যক্তির খবর জানিয়েছে। তবে, ক্যালিফোর্নিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা এখন পর্যন্ত সেখানকার কোনও বাসিন্দার থেকে অন্য কোনও বাসিন্দার শরীরে বার্ড ফ্লু সংক্রমণের খবর পাননি বলে জানিয়েছেন।

এই ভাইরাস মানুষের দেহে ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এতে মানুষের জন্য ঝুঁকির মাত্রা খুব সামান্য।

নিউজম বলেছেন, জনগণের মধ্যে ঝুঁকি কম থাকলেও আমরা এই ভাইরাসের বিস্তার রোধে প্রয়োজনীয় সকল পদক্ষেপ অব্যাহত রাখব।

সর্বপ্রথম বার্ড ফ্লু এ বা এইচফাইভএন১ ভাইরাস শনাক্ত হয় ১৯৯৬ সালে। তবে ২০২০ সাল থেকে বার্ড ফ্লু আক্রান্ত পাখির সংখ্যা অনেক বেড়ে যায়। তখন থেকে স্তন্যপায়ী প্রাণীদের আক্রান্ত হওয়ার সংখ্যাও বাড়তে দেখা গেছে।

চলতি বছরের মার্চে যুক্তরাষ্ট্রে গরু ও ছাগলও এ তালিকায় যুক্ত হয়। এতে বিশেষজ্ঞরা হতবাক হন। কারণ, এর আগে পর্যন্ত পশুরা এ ধরনের ভাইরাসে আক্রান্ত হতে পারে বলে ধারণাই করা হতো না।

২০২২ সাল থেকে স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে বার্ড ফ্লু ভাইরাসের প্রাদুর্ভাবের সংখ্যা বেড়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, এরপর থেকে এই রোগের সংক্রমণ প্রতিহত করতে পোলট্রি খামারগুলোতে ১০০ মিলিয়নেরও বেশি পাখি হত্যা করা হয়েছে।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ

news image

গাজায় ৭৫০ বছরের পুরোনো মসজিদ ধ্বংস করল ইসরায়েল