নবীন নিউজ, ডেস্ক ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ০৫:৩৭ পি.এম
যুক্তরাষ্ট্রের ডিমের বাজারে যেন আগুন লেগেছে। কিন্তু কেন? বার্ড ফ্লু ভাইরাসের প্রাদুর্ভাবে বাজারে নেই পর্যাপ্ত মজুত। ক্যালিফোর্নিয়াতে প্রতি ডজন ডিমের জন্য গুনতে হচ্ছে সর্বোচ্চ ৯ ডলার পর্যন্ত। আর বাকি এলাকায় এই দাম প্রায় পাঁচ ডলার। সরবরাহ-চাহিদা বিশ্লেষণ করে ডিমের বাজারের অস্থিতিশীলতা দীর্ঘমেয়াদি হবে বলেই শঙ্কা।
ডিমের মূল্যের এই ঊর্ধ্বগতিতে বিপাকে পড়েছেন মধ্যবিত্ত সাধারণ মার্কিনীরা। বেশিরভাগ দোকান থেকেই এক ডজনের বেশি ডিম কিনতে পারছেন না ক্রেতারা।
মূলত আশঙ্কাজনকভাবে বার্ড ফ্লুর প্রকোপের কারণে তৈরি হয়েছে এ পরিস্থিতি। গত এপ্রিল থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৭০ জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটির অস্তিত্ব। এইচ ফাইভ এন ওয়ান (H5N1) ধরনের এই ভাইরাসে আক্রান্ত বেশিরভাগই বিভিন্ন খামারে কাজ করেন। যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রনালয়ের তথ্য বলছে, ভাইরাসের কারণে মাত্র তিন মাসেই মেরে ফেলা হয়েছে ২ কোটির বেশি মুরগি। ফলে নেই চাহিদানুযায়ী ডিমের সরবরাহ।
অস্বাভাবিক ডিমের দাম প্রভাব ফেলছে দেশটির মূল্যস্ফীতিতেও। ডিমের বাজারের এ অস্থিরতা দীর্ঘমেয়াদী হবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
নবীন নিউজ/জেড
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ
গাজায় ৭৫০ বছরের পুরোনো মসজিদ ধ্বংস করল ইসরায়েল