শক্রবার ০৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, লকডাউন জারি

নবীন নিউজ, আন্তর্জাতিক ডেস্ক ০৭ আগষ্ট ২০২৫ ০৯:৪০ এ.এম

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রে ফোর্ট স্টুয়ার্ট সেনাঘাঁটিতে হামলা হয়েছে। এতে অন্তত পাঁচ সেনা আহত হয়েছেন। এ ঘটনায় সাময়িক লকডাউন জারি করা হয়েছে।

বুধবার (০৬ আগস্ট) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রদিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ফোর্ট স্টুয়ার্ট সেনাঘাঁটিতে গুলিবর্ষণের ঘটনায় পাঁচ সৈনিক আহত হয়েছেন। ঘটনার পর সন্দেহভাজন হামলাকারীকে আটক করেছে সামরিক কর্তৃপক্ষ।

বুধবার (৬ আগস্ট) সকালের দিকে সেনাঘাঁটির একটি অংশে এক বন্দুকধারী হামলা চালায়। এ ঘটনায় সাময়িক লকডাউন জারি করা হয়েছে। গুলিবিদ্ধ সৈনিকদের প্রথমে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয় এবং পরে তাদের উইন আর্মি কমিউনিটি হাসপাতালে স্থানান্তর করা হয়।

ফোর্ট স্টুয়ার্ট এক বিবৃতিতে জানিয়েছে, সামাজিক মাধ্যমে প্রচারিত তথ্যে জানানো হয়েছে, বর্তমানে কমিউনিটির জন্য কোনো হুমকি নেই।

আলজাজিরা জানিয়েছে, হামলাকারীর পরিচয় ও হামলার মোটিভ এখনও স্পষ্ট নয়। আহত সৈনিকদের অবস্থাও বিস্তারিত জানা যায়নি। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।

সেনাঘাঁটি সূত্রে জানা গেছে, স্থানীয় সময় সকাল ১০টা ৫৬ মিনিটে আর্মার্ড ব্রিগেড কমব্যাট টিম এলাকায় গুলির খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে। এর কিছুক্ষণ পর, সকাল ১১টা ০৪ মিনিটে ঘাঁটি লকডাউন করে দেওয়া হয় এবং ১১টা ৩৫ মিনিটে সন্দেহভাজনকে আটক করা হয়।

লিবার্টি কাউন্টি স্কুল সিস্টেম জানিয়েছে, লকডাউন ছিল প্রায় এক ঘণ্টা। সতর্কতার অংশ হিসেবে সেনাঘাঁটির বাইরের তিনটি স্কুলেও লকডাউন দেওয়া হয়, জানায়। 

সাভান্না শহর থেকে প্রায় ৬৪ কিমি (৪০ মাইল) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ফোর্ট স্টুয়ার্ট যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদীর পূর্ব দিকের সবচেয়ে বড় সেনাঘাঁটি। এটি মার্কিন সেনাবাহিনীর ৩য় ইনফ্যান্ট্রি ডিভিশনের হাজার হাজার সদস্য এবং তাদের পরিবারগুলোর আবাসস্থল।

জর্জিয়ার গভর্নর ব্রায়ান কেম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার বিষয়ে শোক প্রকাশ করে বলেন, আজকের মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। আহতদের ও তাদের পরিবারের জন্য প্রার্থনা করছি।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে অবহিত হয়েছেন এবং ঘটনাটির আপডেট পর্যবেক্ষণ করছেন।

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ