শনিবার ১৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

বিমানের ইঞ্জিনে লাফিয়ে উঠে পুশ-আপ ও পেশি প্রদর্শনে বিপাকে বডিবিল্ডার

নবীন নিউজ, ডেস্ক ১২ ফেব্রুয়ারি ২০২৫ ০২:৪১ পি.এম

সংগৃহীত ছবি

বর্তমানে ফিটনেস নিয়ে বেশ সচেতন নারী ও পুরুষ। আকর্ষণীয় দেহ তৈরি করতে বিভিন্ন জিমে ঘাম ঝরান মানুষ। কে কার থেকে কতো বেশি ওজনের মেশিন লিফট করতে পারে তা নিয়ে চলে প্রতিযোগীতা। অনেক ইনফ্লুয়েন্সার সামাজিক যোগাযোগমাধ্যমে দেখিয়ে থাকেন কীভাবে সঠিকভাবে ব্যায়াম করা যায়, যা ইতিবাচক। তবে কোন কিছু নিয়ে প্রয়োজনের অতিরিক্ত করলে শুরু হয় বিপত্তি। এমনই এক ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ার সিডনি এয়ারপোর্টে।

২৩ বছর বয়সী বডিবিল্ডার প্রেসলি গিনোস্কি। তিনি বিমানবন্দরের একজন কর্মী। হঠাৎ একদিন বিমানের ইঞ্জিনে লাফিয়ে উঠে শুরু করেন ব্যায়াম। প্রেসলির পুশ-আপ এবং পেশি প্রদর্শনের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে। এরপরই শুরু হয় বিতর্ক।

অনেকেই ভিডিও দেখে কমেন্ট করেছেন, একজন মানুষ কতো বোকা হলে এমন কাজ করতে পারে। আবার আরেকজন লিখেছেন, ব্যায়াম করার জায়গা পায়না আর!

ভিডিও ক্লিপ ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করে ব্রিটিশ সংবাদসংস্থা ডেইলি মেল। এরপর মুখ খুলেন প্রেসলি। বলেন, ‘আমি শুধু মানুষকে হাসাতে চেয়েছিলাম আর দেখাতে চেয়েছিলাম যে, বিমানের বহিরাংশেও আমি ওয়ার্ক আউট করতে পারি। অনেকেই জানেন না যে, ইঞ্জিনের সামনে আমি পুরোপুরি নিরাপদ ছিলাম।’

সেই সঙ্গে প্রেসলি আরও জানান, ‘ফ্লাইট অ্যাটেনড্যান্ট এবং পাইলটদের অনেক সময়ই ইঞ্জিনের সামনে বসে ছবি তুলতে দেখা যায়। এটা এই জন্যই সম্ভব হয় কারণ, সেই সময় টার্বাইন স্থির দেখায়।’

ডেইলি মেল ক্যাপশনে লিখেছে, ‘সিডনি বিমানবন্দরে পুশ-আপ করার জন্য প্লেনের ইঞ্জিনে উঠে পড়া ২৩ বছর বয়সী বডিবিল্ডার প্রেস্লি গিনোস্কি নিজের বিপজ্জনক স্টান্টের স্বপক্ষে ব্যাখ্যা করলেন। গিনোস্কির দাবি অনুযায়ী, ভিডিয়োটি ২০২৪ সালে শ্যুট করা হয়েছিলো। কিন্তু সম্প্রতি সপ্তাহান্তে তা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আপলোড করা হয়েছে।’

 বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে এক কর্মকর্তা জানিয়েছেন, ‘সিডনি বিমানবন্দরের টারম্যাকে নিরাপত্তা লঙ্ঘনকারী আচরণ কোনওমতেই বরদাস্ত করা হয় না এবং সেই সমস্ত ঘটনা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিচার করা হয়।’

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ