মঙ্গলবার ০২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
স্বাস্থ্য

আলিয়া ভাটের ফিটনেস রহস্য!

নবীন নিউজ, ডেস্ক ১২ জানু ২০২৫ ০১:০৫ পি.এম

ফাইল ছবি

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট তার অভিনয় দক্ষতা দিয়ে বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছেন। পেয়েছেন জাতীয় পুরস্কারও। অভিনয় ও পারিবারিক জীবন—সবদিকেই তার নৈপুণ্যের স্বাক্ষর লক্ষ্য করা যায়। শত কাজের মাঝেও আলিয়া ভাট তার ফিটনেসের ব্যাপারে সচেতন। তিনি ‘হাই কোয়ালিটি’র, অর্থাৎ উচ্চমানের শরীরচর্চা করেন। এমনটাই জানান তার ফিটনেস প্রশিক্ষক কর্ণ সাহনি। 

সম্প্রতি তিনি শরীরচর্চার একটি ভিডিয়ো প্রকাশ করে লিখেছেন, ‘‘আলিয়া তাঁর শরীরচর্চায় কোনও খামতি রাখছেন না। নিজের ১০০ শতাংশেরও বেশি দিচ্ছেন।’’

স্ট্যান্ডিং ডিপস: কোমরসমান উচ্চতার কোনো চেয়ার বা বাক্সের সামনে দাঁড়িয়ে দুই হাত শরীরের পিছন দিকে নিয়ে বাক্সে ভরে সমান্তরাল ভাবে দাঁড়াতে হবে। পিঠ বাক্সের সঙ্গে সমান্তরাল রেখে বসার ভঙ্গিতে কোমর যত দূর সম্ভব নিচে  নামাতে হবে। স্ট্যান্ডিং ডিপসে কোমর যত নিচে নামানো যায়, ততই ভালো।  আলিয়া স্ট্যান্ডিং ডিপস করার সময় তার কোমর অনেকটাই নিচে নামাতে পারছেন বলে জানিয়েছেন কর্ণ। এজন্য আলিয়ার শরীরচর্চাকে ‘উচ্চমানের’ বলে প্রশংসা করেছেন তিনি। 

ল্যাট পুলডাউন : জিমে নানা রকম যন্ত্রের সাহায্যে শরীরচর্চা করানো হয়। ল্যাট পুলডাউন তার মধ্যে অন্যতম। ওই যন্ত্রের সাহায্যে সামনে রাখা নির্দিষ্ট ওজনের লোহার চাকতিকে লিভারের সাহায্যে দড়ি টেনে উপরে তুলতে হয়। দুই হাতে ওই দড়ি টানলে লোহার চাকতি উপরে ওঠে। প্রয়োজন অনুযায়ী ওই ভর বাড়িয়ে নেওয়াও যায়।

উপকারিতা 
•    আলিয়ার রুটিনে থাকা স্ট্যান্ডিং ডিপস ও ল্যাট পুলডাউন পেশির গঠনের জন্য অত্যন্ত ভালো বলে জানাচ্ছেন ফিটনেস প্রশিক্ষক বরুণ রতন। তার মতে, স্ট্যান্ডিং ডিপস নিয়মিত করলে হাত, কাঁধ, বুকের পেশি সুগঠিত হয়। ফলে শরীরের উপরের অংশের শক্তি বাড়ে।
•    ল্যাট পুলডাউন করলেও শরীরের উপরের অংশের পেশি সুগঠিত হয় বলে মত বরুণের। তিনি বলছেন, ‘‘মেয়েদের হাতের নিচের দিকের পেশি বয়সের সঙ্গে সঙ্গে অনেক সময়ই আলগা হয়ে যায়। ল্যাট পুলডাউন হাতের পেশিকে সুন্দর গড়ন দিতে পারে। পিঠের পেশিকেও মজবুত করতে পারে।’’ তবে এর পাশাপাশি পেটের নিচের পেশিতেও ল্যাট পুলডাউনের প্রভাব পড়ে বলে জানাচ্ছেন বরুণ। বয়সের সঙ্গে সঙ্গে পেটের নিচের পেশির শক্তিবৃদ্ধিতে গুরুত্ব দেওয়ার কথা বলেন চিকিৎসকেরাও। বরুণ বলছেন, ‘‘যাঁরা পেটের নিচের পেশি বা কোর মাসলের কসরত বেশি করেন, তাঁরাও ল্যাট পুলডাউনকে নিজেদের জিমের রুটিনে রাখতে পারেন।

নবীন নিউজ/এফ 

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

সপ্তাহে ১৫০ মিনিটের যে অভ্যাস ডায়াবেটিস থেকে রক্ষা করবে

news image

স্বাস্থ্যের ডিজির সঙ্গে অশোভন আচরণের দায়ে ডা. ধনদেবকে অব্যাহতি

news image

কোভিডের চেয়েও ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু

news image

সকালের কিছু ভুল অভ্যাসেই বাড়তে পারে হার্টের ঝুঁকি

news image

মুখ ও গলায় এই ৫ লক্ষণ হলে সতর্ক থাকুন, হতে পারে কিডনি সমস্যা

news image

শরীরের যে ১০ লক্ষণ ক্যানসারের ইঙ্গিত দেয়

news image

‘অপারেশনের ভয়ে’ হাসপাতালের ১০ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু

news image

বিশ্বজুড়ে দ্বিগুণ হতে পারে লিভার ক্যান্সার

news image

আজ থেকে কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস চিকিৎসকরা

news image

তরমুজের বিচি খেলে কী হয় জানেন?

news image

ইফতারে স্যালাইন খাচ্ছেন, জানেন কী হয়?

news image

দেশে প্রথমবার জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত, আক্রান্ত ৫ জন

news image

দূষিত বায়ু বাড়াচ্ছে অটিজমের ঝুঁকি

news image

ভোরে ঘুম থেকে উঠলে হতে পারে যেসব ক্ষতি

news image

লিভারের ক্ষতি করে যে ৩ পানীয়

news image

ব্রেস্ট ক্যানসার শনাক্ত করার সঠিক পদ্ধতি

news image

সকালে কলা খাওয়ার উপকারিতা জানেন?

news image

ফুসফুসের ক্যানসারের লক্ষণ ও সাধারণ চিকিৎসা

news image

শিশু রোগীদের ক্যানসারের ওষুধ ফ্রিতে প্রদানের ঘোষণা ডব্লিউএইচও’র

news image

ওষুধের দাম নির্ধারণ কোম্পানির হাতে, ঠুঁটো জগন্নাথ অধিদপ্তর

news image

নস্টালজিয়া নামের এক রোগ যেভাবে এখন একটি আবেগের নাম

news image

ত্বকের উজ্জলতা ধরে রাখতে প্রতিদিন কত গ্লাস পানি পান করা জরুরি?

news image

যেসব লক্ষণে হতে পারে ব্রেস্ট ক্যান্সার

news image

পচে যাচ্ছে দীপংকরের পা, খোঁজ নিচ্ছে না কেউ!

news image

মানসিক রোগের শারীরিক লক্ষণ

news image

শ্বেতী রোগ কেন হয়, এটি কি নিরাময়যোগ্য অসুখ?

news image

প্রতিদিন চিয়া সিড খাওয়া কি ভালো?

news image

শিশুর নাক ডাকা কোনও রোগের লক্ষণ নয়তো!

news image

অনবরত হাঁচি থেকে মুক্তি পেতে

news image

কথায় কথায় বুকজ্বালা