মঙ্গলবার ০২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারে বয়সসীমা নির্ধারণ করছে ইন্দোনেশিয়া!

নবীন নিউজ, ডেস্ক ১৬ জানু ২০২৫ ০২:৪৮ পি.এম

সংগৃহীত ছবি

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বয়সসীমা নির্ধারণ করতে যাচ্ছে ইন্দোনেশিয়া। টেক জায়ান্ট কোম্পানিগুলোর ওপর অন্তর্বর্তীকালীন শিশু সুরক্ষা নির্দেশিকা আরোপ করা হবে বলে জানিয়েছে দেশটির যোগাযোগ মন্ত্রণালয়। সরকারের এমন পদক্ষেপের প্রস্তাবকে সাধুবাদ জানিয়েছেন দেশটির প্রাপ্তবয়স্ক নাগরিকরা।

ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এক্স, টিকটক মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে এখন ওতপ্রোতভাবে জড়িত। প্রতিদিন বিভিন্ন ধরনের ছবি, ভিডিও পোস্ট করার পাশাপাশি বিশ্বের নানা প্রান্তের খবরাখবর নজরে আসে নিউজফিডে গেলেই। তবে বর্তমান বিশ্বে যোগাযোগ মাধ্যমগুলো আশীর্বাদ হলেও, কম বয়সী ছেলে-মেয়েদের জন্য অভিশাপ হিসেবে দেখা দিয়েছে।

 এবার সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব থেকে শিশুদের সুরক্ষায় বয়সসীমা নির্ধারণের পদক্ষেপ নিতে যাচ্ছে ইন্দোনেশিয়া। 
 
স্থানীয় সময় বুধবার (১৫ জানুয়ারি) দেশটির যোগাযোগ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, টেক জায়ান্ট কোম্পানিগুলোর ওপর অন্তর্বর্তীকালীন শিশু সুরক্ষা নির্দেশিকা আরোপ করা হবে। প্ল্যাটফর্মগুলো ব্যবহারকারীদের জন্য সর্বনিম্ন বয়স নির্ধারণের একটি আইন তৈরি করবে সরকার। এর আগে প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোদের সঙ্গে বয়সসীমা নির্ধারণের বিষয়টি নিয়ে আলোচনা করেন দেশটির যোগাযোগমন্ত্রী। 
 
এদিকে সরকারের এমন প্রস্তাবকে সাধুবাদ জানিয়ে দেশটির নাগরিকরা বলছেন, আমরা মনে করি, সংবেদনশীল বিষয়গুলোর জন্য একটি দৃঢ় বিধিনিষেধ থাকা উচিত। কমবয়সী শিশুরা অনেক সময় অপ্রীতিকর শব্দ বলতে পারে। তাই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সীমাবদ্ধতা থাকা দরকার। 

 
দেশটির এক নাগরিক বলেন, আমার মনে হয় সরকারের উচিত টেক জায়ান্ট প্রতিষ্ঠানগুলোর ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা। তারা কন্টেট এবং তথ্য জানার ক্ষেত্রে সবসময় আমাদের স্বাধীনতা দিয়েছে, যা খুবই ভালো। কিন্তু শিশুদের জন্য ক্ষতিকর এমন কন্টেটের নেতিবাচক প্রভাব একেবারেই অগ্রহণযোগ্য।
 
প্রযুক্তি সচেতন ইন্দোনেশিয়ায় ১২ বছরের নিচে প্রায় ৫০ শতাংশ শিশু ইন্টারনেটে আসক্ত। এক জরিপে এ তথ্য জানিয়েছে দেশটির ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন।
 
এর আগে গেল বছর নভেম্বরে, ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করে অস্ট্রেলিয়া। অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের নিবন্ধন ঠেকাতে টেক জায়ান্টরা ব্যর্থ হলে জরিমানা গুনতে হবে বলেও হুঁশিয়ারি দেয় দেশটির সরকার।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ