মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

আবারও অর্থকরী ফসল হবে ‘সোনালি আঁশ’

নবীন নিউজ, ডেস্ক ০১ অক্টোবার ২০২৪ ০২:১৭ পি.এম

সংগৃহীত ছবি

এক সময়ের হারিয়ে যাওয়া সোনালি আঁশ পাট যাতে আবারও অর্থকরী ফসল হতে পারে, এজন্য সরকার কাজ করছে বলে জানালেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (১ অক্টোবর) রাজধানীর গুলশান-১ নম্বরের ইউনিমার্টে পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহারে ক্রেতাদের উদ্বুদ্ধকরণ কর্মসূচিতে তিনি বক্তব্য দেন।

উপদেষ্টা বলেন,সুপারশপে পলিথিন বন্ধের মাধ্যমে পাটের অভ্যন্তরীণ ব্যবহার বাড়বে। এক সময়ের হারিয়ে যাওয়া সোনালি আঁশকে আবারও অর্থকরী ফসল করতে সরকার কাজ করছে। প্লাস্টিকের বিকল্প ব্যবহার বাড়াতে এরই মধ্যে উদ্যোগ নেয়া হয়েছে।

এ মুহূর্তে বিকল্প সরবরাহ যথেষ্ট না হলেও একটা সময় বাড়ির আশপাশে পাটের ব্যাগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন উপদেষ্টা। তিনি বলেন, ব্যবহার বাড়লে উৎপাদনও বাড়বে; এ কাজে মানুষের আগ্রহ তৈরি হবে।

তিনি আরও বলেন, সুপারশপে পলিথিন নিষিদ্ধ করা অন্তর্বর্তীকালীন সরকারের একটি যুগান্তকারী উদ্যোগ। পলিথিন ব্যাগ নিষিদ্ধের সিদ্ধান্ত পরিবেশ মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে নেয়া হয়েছে। পরিবেশকে রক্ষা করতে হবে। পরিবেশ সবার আগে।

আগামী নভেম্বর থেকে দেশে পাটের ব্যাগ ও বস্তার ব্যবহার নিশ্চিত করা হবে বলেও জানান ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, পাটের ব্যবহার দেশব্যাপী বাড়াতে হবে। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। পলিথিনের তুলনায় পাট বা কাপড়ের ব্যাগের দাম অনেক বেশি হলেও এ ব্যয় ভোক্তাকেই বহন করতে হবে।

এদিকে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর চত্বরসহ সামনের সড়কের তিন কিলোমিটার পর্যন্ত নীরব এলাকার আনুষ্ঠানিক ঘোষণা। এ অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পলিথিন বন্ধে ২০০২ সাল থেকে আইন রয়েছে। প্রাথমিকভাবে সুপারশপে পলিথিন দেয়া হবে না। গ্রাহক ব্যাগ না আনলে বিকল্প ব্যাগ দেবে সুপারশপগুলো। তারা তাদের চাহিদা অনুযায়ী প্রস্তুতি নিয়েই এটি পালন করবে।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন