মুকেশ আম্বানির ছোট ভাই অনিল আম্বানি
বর্তমানে ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি হলেন মুকেশ আম্বানি। তবে একসময় ভারত নয়, সারা পৃথিবীর মধ্যে ষষ্ঠ ধনী ব্যক্তি ছিলেন তাঁর ছোট ভাই অনিল আম্বানি। সে সময় শুধু তাঁর সম্পদের পরিমাণ ছিল ভারতীয় মুদ্রায় ১ লাখ ৮৩ হাজার কোটি রুপিরও বেশি। কিন্তু সেই অনিলকেই ২০২০ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাজ্যের একটি আদালতের সামনে দেউলিয়া ঘোষণা করা হয়েছিল!
সোমবার (১৮মার্চ) অনিল আম্বানিকে নিয়ে এক প্রতিবেদনে ডিএনএ জানিয়েছে, তিনি বরাবরই মিডিয়ার আলোচনায় থাকতে পছন্দ করতেন। কিন্তু দুর্ভাগ্যজনক পতনের পর লাইমলাইট থেকে তিনি অদৃশ্য হয়ে যান।
মিডিয়ার স্পটলাইট আবারও অনিল আম্বানির দিকে ঘুরতে শুরু করেছে। কারণ তাঁর সংস্থাটি একসময় পতনের দ্বারপ্রান্তে পৌঁছে আবারও নতুন করে উঠতে শুরু করেছে। অনিলের মালিকানাধীন রিলায়েন্স পাওয়ারের শেয়ার টানা দুই দিন ৫ শতাংশের ওপরের সার্কিট স্পর্শ করেছে।
বোম্বে স্টক এক্সচেঞ্জের তথ্য অনুসারে, গত সোমবার (১৮ মার্চ) আপার সার্কিটে আঘাত করার পর অনিল আম্বানির রিলায়েন্স পাওয়ারের শেয়ার ২৩.২৩ রুপিতে লেনদেন হয়েছে।
ফাইলিং অনুসারে রিলায়েন্স পাওয়ার এবং রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার আইসিআইসিআই ব্যাংকের সঙ্গে ঋণ নিষ্পত্তি করেছে। কোম্পানির ফাইলিং থেকে জানা গেছে, এটি ১৪ মার্চ আইসিআইসিআই ব্যাংক লিমিটেডের সঙ্গে একটি নিষ্পত্তি চুক্তিতে স্বাক্ষর করেছে।
জানা যায়, চার বছর আগে পতনের সর্বোচ্চ সীমায় পা রাখার পর রিলায়েন্স পাওয়ারের শেয়ার তার সর্বোচ্চ মূল্য থেকে ৯৯ শতাংশেরও বেশি কমে মাত্র ১ রুপিতে নেমে এসেছিল।
২০০৮ সালে রিলায়েন্স পাওয়ারের শেয়ারটি প্রায় ২৬০.৭৮ রুপিতে লেনদেন হয়েছিল এবং বড় পতনের পরে ২০২০ সালের ২৭ মার্চ শেয়ারটির দাম ছিল মাত্র ১.১৩ রুপি। বিগত বছরগুলোতে সেই অবস্থান থেকে একটু একটু করে শেয়ারের মূল্য পুনরুদ্ধার করছে কোম্পানিটি।
উত্তরাধিকার সূত্রে ধীরুভাই আম্বানির কাছ থেকেই রিলায়েন্স গ্রুপ এবং ইন্ডাস্ট্রিজের মালিকানা পেয়েছিলেন তাঁর দুই পুত্র মুকেশ ও অনিল আম্বানি। ভাগাভাগির সময় অধিক লাভজনক রিলায়েন্স গ্রুপের মালিকানা নিজের করে নিয়েছিলেন ছোট ভাই অনিল। আর বড় ভাই মুকেশ আম্বানির মালিকানায় গিয়েছিল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। এর মধ্যে অনিল মুদ্রার উল্টোপিঠ দেখলেও মুকেশ আর পিছু ফিরে তাকাননি। বর্তমানে ভারতের সর্বোচ্চ ধনী মুকেশ আম্বানির মোট সম্পদের পরিমাণ ১১৩.৯ বিলিয়ন ডলার।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ