নবীন নিউজ, ডেস্ক ১৯ জুন ২০২৪ ০২:৫৩ পি.এম
শ্রদ্ধা কাপুর ও রাহুল মোদির ঘনিষ্ঠতা বাড়ে 'তু ঝুঠি ম্যায় মক্কার'-এ কাজ করার সময় । তারপর থেকে বেশ কিছু দিন ধরেই তারা ডেটিং করছেন।
‘স্ত্রী ২’ ইনস্টাগ্রাম স্টোরিতে রাহুল মোদির সঙ্গে একটি সেলফি পোস্ট করেছেন শ্রদ্ধা কাপুর। নতুন ছবিতে শ্রদ্ধা ও রাহুল সাদা পোশাকে সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে ছিলেন। শ্রদ্ধা রাহুলের হাত ধরে হাসছেন।
ক্যাপশনে তিনি লিখেছেন— ‘দিল রাখ লে, নিন্দ তো ওয়াপাস দে ইয়ার (আমার হৃদয় কেড়ে নাও, অন্তত আমার ঘুমটা ফিরিয়ে দাও)।’ সঙ্গে হাসিমুখ আর লাল হৃদয়ের ইমোজি।
এটা ইনস্টাগ্রাম অফিসিয়াল! শ্রদ্ধা কাপুর ইনস্টাগ্রাম স্টোরিতে ছবিটি দিয়েছেন। তারা দুজনে অনেক দিন ধরেই ডেট করছেন। এবার ভালোবাসায় শিলমোহর দিলেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ইনস্টাগ্রামে করলেন রাহুল মোদির সঙ্গে তার সম্পর্ককে অফিসিয়াল।
শ্রদ্ধা কাপুরকে আগামীতে স্ত্রী ২ তে দেখা যাবে। এটি হরর কমেডি ইউনিভার্সে রাজকুমার রাও ও শ্রদ্ধাকে ফিরিয়ে আনবে। গত সপ্তাহে মুনজিয়ার সঙ্গে ছবিটির টিজার মুক্তি পেয়েছে। দীনেশ বিজনের ম্যাডক ফিল্মস প্রযোজিত স্ত্রী ২ হরর-কমেডি ইউনিভার্সের অংশ, যার মধ্যে স্ত্রী, রুহি এবং ভেড়িয়ার মতো সিনেমা রয়েছে। আগামী ১৫ আগস্ট 'স্ত্রী-২' মুক্তি পাবে।
উল্লেখ্য, এর আগে 'তু ঝুঠি ম্যায় মক্কার' ছবির সেটে দুজনের প্রথম দেখা হয়, সেখান থেকেই বন্ধুত্ব আর প্রেমে রূপ নেয়। রাহুল ছবিটির লেখক ছিলেন। প্রসঙ্গত চলতি বছরের মার্চ মাসে শ্রদ্ধাকে 'আর' লেখা একটি পেন্ডেন্ট পরে থাকতে দেখা যায়, যা রোমান্সের গুজবে আরও ঘি ঢেলেছিল।
এর পর তাদের একসঙ্গে দেখা গিয়েছিল অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাকবিবাহ অনুষ্ঠানে। গত বছর মুম্বাইয়ে এক নৈশভোজের পরও তাদের একসঙ্গে ডেট করতে দেখা যায়।
হিন্দুস্তান টাইমস এর আগে জানিয়েছিল, ‘একসঙ্গে ছবি তুলতে চায় না ওরা। সম্পর্কটা একেবারেই ব্যক্তিগত রাখতে চায়। এখনই এটাকে জনসমক্ষে নিয়ে আসাতে রাজি নয়’। তবে বোঝা গেল, আশিকি ২ অভিনেত্রী বর্তমানে তৈরি তার প্রেমকে এবার জনসম্মুখে আনতে।
নবীন নিউজ/জেড
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’