নবীন নিউজ, ডেস্ক ২৮ মে ২০২৪ ০১:২৫ পি.এম
ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি ও শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্টের দ্বিতীয় প্রাক বিবাহ অনুষ্ঠান জুলাই মাসে। শোনা যাচ্ছে, এবার অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিং পার্টিতে মঞ্চ কাঁপাতে পারেন শাকিরা।
তার আগে বিলাসবহুল দ্বিতীয় প্রি-ওয়েডিংয়ের আয়োজন করতে যাচ্ছেন মুকেশ আম্বানি ও নীতা আম্বানি।
রাধিকা-অনন্তের প্রথম প্রি-ওয়েডিং অনুষ্ঠান হয়েছিল তাদের ছোটবেলার স্মৃতিমধুর জামনগরে। শোনা যাচ্ছে দ্বিতীয় অনুষ্ঠানটি ইতালিতে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে জানা গেছে, ২৮ থেকে ৩০ মে পর্যন্ত এই প্রি-ওয়েডিং অনুষ্ঠান চলবে। ইতোমধ্যে অনুষ্ঠানে যোগ দিতে বিদেশে পাড়ি দিয়েছেন আলিয়া ভাট, রণবীর কাপুর, সালমান খান ও অন্য অভিনেতারা। এ অনুষ্ঠানে বলিউড কিং কান শাহরুখ খানও যোগ দেবেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে রাধিকা-অনন্তের প্রি-ওয়েডিংয়ের একটি কার্ড। সেখান থেকেই জানা যাচ্ছে, ২৮ থেকে ৩০ তারিখ পর্যন্ত চলবে এ অনুষ্ঠান।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে জামনগরে প্রথম প্রি-ওয়েডিং সেরেছিলেন রাধিকা ও আনন্দ। গুজরাটের জামনগরে রাজকীয় সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বলিউড থেকে শুরু করে ক্রীড়া জগৎ বা রাজনীতিরও একাধিক ব্যক্তিত্ব। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল অনন্ত-রাধিকার এই প্রি-ওয়েডিংয়ের টুকরো টুকরো কিছু ছবি। ৫১ হাজার মানুষের অন্নসেবা থেকে শুরু করে বিভিন্ন চোখ ধাঁধানো আয়োজন হয়েছিল জামনগরে।
রাধিকা-অনন্তের এই দ্বিতীয় প্রি-ওয়েডিংয়ে উপস্থিত থাকবেন প্রায় ৮০০ অতিথি। ৬৬০ জন কর্মচারী নিয়োজিত থাকবেন এসব অতিথির সেবায়। কারও যাতে কোনো অসুবিধা না হয়, সেটাই দেখা তাদের দায়িত্ব।
বিশেষ এক থিমে সাজিয়ে তোলা হবে দক্ষিণ ফ্রান্সের বিশেষ এই ভেন্যু। তিনদিনের অনুষ্ঠানে থাকবে নাম জানা বা অজানা বিভিন্ন প্রদেশের মেন্যু। অতিথিদের জন্য থাকবে থিমের সঙ্গে মানানসই থাকার ব্যবস্থা। শোনা যাচ্ছে শাহরুখ খান, আমির খানসহ একাধিক অভিনেতারা উপস্থিত থাকবেন এ অনুষ্ঠানে।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’